বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি ব্যক্তি নির্ভরযোগ্য ও নিরাপদ রিটার্নের জন্য সবথেকে বিশ্বস্ত মনে করেন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা। এছাড়া বর্তমানে শুধুমাত্র আয় করে সেই টাকা সেভিংস করে বিশেষ কিছু লাভ হয় না। একমাত্র কোন বিশ্বস্ত নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করলে সেখান থেকে প্রাপ্ত সুদের মাধ্যমে মোটা টাকা লাভ করা যায়। তবে অনেকেই বুঝতে পারেন না একসঙ্গে বেশি টাকা একটিমাত্র ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা বেশি লাভজনক নাকি অল্প অল্প করে টাকা বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা বেশি লাভজনক? আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে এই দুই এফডি মধ্যে কোনটি লাভজনক হবে তা তুলে ধরা হলো।
কোথায় এফডি করলে বেশি সুবিধা ও সুযোগ রয়েছে এবং ফিক্সড ডিপোজিটের কি কি সুবিধা রয়েছে?
বর্তমানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করা যায়, তবে ব্যাংক ফিক্সড ডিপোজিট সব থেকে নিরাপদ ও নির্ভরযোগ্য।
এফডি স্কিমে বিনিয়োগ করার অনেকগুলি লাভ রয়েছে।
১) এফডি করা খুবই সহজ পদ্ধতি।
২) এতে কোনরকম ঝুঁকি বা লস হওয়ার সম্ভাবনা নেই।
৩) আপনি যে ব্যাংকে এফডি করবেন সেখানে সুদ অনুযায়ী কত রিটার্ন পাবেন, মেয়াদ শেষে সেটি আপনাকে জানিয়ে দেওয়া হয়। তার জন্য আপনার অর্থ মেয়াদ শেষে কত দাঁড়াবে সেটি আপনি নিজেই হিসাব রাখতে পারবেন।
বর্তমান সময়ে দীর্ঘমেয়াদী লাভ বা স্বল্প মেয়াদী লাভের জন্য সবথেকে ভালো বিকল্প হল এফডিতে বিনিয়োগ করা। আপনি ব্যাংকিং এবং ননব্যাঙ্কিং যে কোন জায়গায় এফডিতে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে নেওয়া দরকার কিভাবে বিনিয়োগ করলে আপনি বেশি লাভবান হতে পারবেন। অর্থাৎ একটি এফডি স্কিমে বিনিয়োগ করা আপনার বেশি লাভ হবে নাকি টুকরো টুকরো কয়েকটি এফডিতে বিনিয়োগ করলে আপনার সুদের পরিমাণ বেশি আসবে? যেহেতু ব্যাংক অনুযায়ী এবং বিনিয়োগের মেয়াদ অনুযায়ী সুদের পরিমাণ নির্ধারিত হয় তাই খুব বিবেচনা করে বিনিয়োগ করা উচিত যে কোন স্কিমে।
আরোও পড়ুন: ওয়েসিস স্কলারশিপে বড় আপডেট! এবার বছরে মিলবে 13500 টাকা বৃত্তি, আবেদন সংক্রান্ত নতুন নিয়ম জেনে নিন!
১০ লাখ টাকার ১ টি FD নাকি ১ লাখ টাকার ১০ টি FD কোনটি বেছে নেবেন?
এখানে আগে দেখা দরকার, প্রত্যেকটি এফডি ক্ষেত্রে সুদের হার মেয়াদ শেষে একই অংক থাকছে কিনা। যদি প্রত্যেকটি এফডি মেয়াদ শেষে সুদের অংক একই থাকে তাহলে ১০ টি আলাদা এফডি করলেও মোট রিটার্ন একই থাকবে।
এইবার আপনি যদি 10 বছরের মেয়াদে এককালীন ১০ লক্ষ টাকার এফডি করলেন, যেখানে সুদের পরিবার রয়েছে ৭ শতাংশ। তাহলে আপনি ১০ বছরে মোট সুদের পরিমাণ পাবেন 9.67 লক্ষ। অন্যদিকে মোট বিনিয়োগ অংক হয়ে দাঁড়াবে প্রায় ১৯.৬৭ লক্ষ টাকা।
এইবার আপনি যদি ১০ লক্ষ টাকা ১০টি আলাদা জায়গায় এফডি করেন এবং প্রত্যেকটিতেই ৭ শতাংশ করে সুদ দেওয়া হয়, তাহলে আপনার সব জায়গা থেকে আসা মোট রিটার্ন এর পরিমাণ একই থাকবে।
অর্থাৎ একই রকম মোট রিটার্ন অংক পাওয়া যাবে সুদের পরিমাণ একই থাকলে। কিন্তু এককালীন বিনিয়োগ ট্রাক করা খুব সহজ। তবে অসুবিধা রয়েছে একটি। আপনি যদি ১০ লক্ষ টাকা যদি ১০ বছরের জন্য ফিক্সড করে দেন, তাহলে ১০ বছরের আগে সেটি উঠাতে পারবেন না বা ভাঙতে পারবেন না। কিন্তু ১০ বছরের মধ্যে আপনার ধরুন ৫০ হাজার টাকা খুব প্রয়োজন পড়ে গেল, তাহলে বাধ্য হয়ে আপনি যদি আপনার এফডি ভাঙেন তাহলে অনেক বড় আর্থিক ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। প্রি ম্যাচিউর এফডি ভাঙানোর জন্য জরিমানা দিতে হতে পারে। এছাড়া কোনো কারণে যদি ব্যাংকে আর্থিক সংকট দেখা দেয়, তাহলে ডিপোজিট ইন্সুরেন্স স্কিম অনুযায়ী সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি ফেরত পাবেন। বাকি টাকা আপনার লস হবে। অর্থাৎ আপনার এত পরিমাণ টাকার বিনিয়োগ কিছুটা ঝুঁকির মধ্যে থাকবে।
অন্যদিকে আপনি যদি ১০ লক্ষ টাকার বিনিয়োগ ১০টি আলাদা ব্যাংকে এফডি করেন এবং প্রতি বিনিয়োগের পরিমাণ হয় ১ লক্ষ টাকা করে, তাহলে বিভিন্ন ব্যাংক অনুযায়ী সুদের পরিমাণ ভিন্ন হবে এবং আপনার সুদের হার প্রত্যেক মাসে আপনি বেশি পাবেন। জরুরী কোন প্রয়োজন হলে সমস্ত এফডি না ভেঙে যেকোনো একটি এফডি ভাঙ্গতে পারবেন তার ফলে জরিমানার পরিমাণ লাগবেনা এবং আপনার খুব বেশি আর্থিক ক্ষতি হবে না।
তাহলে এই আলোচনার মাধ্যমে বোঝা গেল, মোটা অংকের বিনিয়োগ একটি জায়গায় না করে ভিন্ন জায়গায় কম অংকের বিনিয়োগ করুন। এতে আপনার সুদের পরিমাণ অনেকটাই বেশি হবে, ঝুঁকির পরিমাণ কম থাকবে, খুব জরুরী কারণে টাকার দরকার হলে যেকোনো একটি এফডি ভাঙলে আপনার তেমন কোন আর্থিক জরিমানা দিতে হবে না। সবদিক থেকে বিচার করলে চেষ্টা করবেন কম টাকার এফডি আলাদা আলাদা জায়গায় করার। এতেই আপনার লাভ বেশি