proklpo

রাজ্য সরকারের তরফে শুরু করা হলো নতুন একটি প্রকল্প, যুব সাথী প্রকল্পে মাসিক ১৫০০ টাকা পাওয়ার সুযোগ। আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য জানুন!

বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে ২০২৬-এর বাজেট পেশ করা হল। এই বাজেটে একাধিক নতুন সুযোগ সুবিধা যোগ করা হলো রাজ্যের সাধারণ মানুষের জন্য। লক্ষীর ভান্ডার প্রকল্প, আশা কর্মী অনুদানের পরিমাণ বৃদ্ধি থেকে শুরু করে, নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে বাজেটে। আরে নতুন প্রকল্পের হাত ধরে রাজ্যের যুবসমাজ অনেকটাই সুযোগ সুবিধা পেতে চলেছে আগামীতে। রাজ্য সরকারের নতুন সূচনা করা এ প্রকল্পের নাম হল যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের জন্য অনুদানের পরিমাণ, আবেদনের জন্য যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো। 

রাজ্য সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের জনসাধারণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং একাধিক প্রকল্পে সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যের জনগণ আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। এছাড়া রাজ্য সরকারের স্কলারশিপ গুলো চালু হওয়ার মাধ্যমে মেধাবী ও দুস্থ পড়ুয়ারা পড়াশোনায় সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার বাজেটে পেশের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্যের জনগণ। রাজ্য সরকার রাজ্যের যুব সম্প্রদায়ের আত্মনির্ভরশীল হওয়া এবং অর্থনৈতিক সহায়তা সে সাথে বেকারত্বের ভার কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ভেবেছেন আর তার জন্যই রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুব সম্প্রদায়ের জন্য যুব সাথী প্রকল্পের অনুদানের কথা ঘোষণা করলেন। 

নতুন প্রকল্পের লক্ষ্য : যে সমস্ত যুবক শিক্ষা গ্রহণ শেষ করার পরে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে চাকরির সেই রকম কোন সংস্থান করে উঠতে পারিনি, তাদের এই শিক্ষার শেষ থেকে চাকরি পাওয়া পর্যন্ত মাঝের বছরগুলোতে যাতে মানসিক অবস্থা স্থিতিশীল থাকে, চাকরি পাওয়ার জন্য সঠিক জায়গায় পড়াশোনা করা এবং চাকরির ফর্ম ফিলাপ করা থেকে শুরু করে রাজ্য সরকারের তরফ থেকে যুব সাথী প্রকল্প চালু করার ভাবনা চিন্তা করা হয়েছে। 

আরোও পড়ুন : 4 February 2026 Karmasangsthan Paper

২০২৬-এর আগস্ট থেকে এই প্রকল্প শুরু করা হবে বলে জানা যাচ্ছে। রাজ্যের প্রায় ৩০ লক্ষ বেকার যুবক-যুবতির জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। ৩০ লক্ষ বেকার যুবক-যুবতী যুব সাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে চলেছে আগস্ট মাস থেকে। বাজেটে ঘোষণা করা হয়েছে যুব সাথী প্রকল্পের জন্যই রাজ্য সরকার বরাদ্দ হতে চলেছে ২০২৬-২০২৭ অর্থ বর্ষের জন্য ৫০০০ কোটি টাকা। 

অনুদানের পরিমাণ : পাঁচ বছরের জন্য আপাতত এই প্রকল্প বরাদ্দ করা হয়েছে টাকা। প্রত্যেক মাসে এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ১৫০০ টাকা করে দিয়ে দেওয়া হবে। 

যে সমস্ত বেকার যুবক-যুবতী সামাজিক সুরক্ষা ভাতা পেয়ে থাকেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে যদি কোন শিক্ষাগত স্কলারশিপ এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন কোন যুবক যুবতী, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা : আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনকারীকে বেকার হতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: 

  • ১) বাসস্থান প্রমাণপত্র 
  • ২) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড। 
  • ৩) ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 
  • ৪) মোবাইল নম্বর 
  • ৫) আধার কার্ড 
  • ৬) ভোটার কার্ড 
  • ৭) ছবি

আবেদন পদ্ধতি : রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রকল্পে আবেদনের সময় এবং তারিখ দিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিংক সেটাও দিয়ে দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে পারবেন বেকার যুবক-যুবতীরা। প্রথমে অনলাইন পোর্টালে গিয়ে বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে আর তারপরে ভালো করে পড়ে নিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর এই আবেদন গুলো রাজ্য সরকারের আধিকারিকদের দ্বারা যাচাই করা হবে। যদি আপনার এই প্রকল্পের জন্য একজন সঠিক উপভোক্তা হওয়ার যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই এই প্রকল্পে আপনার নাম নথিভুক্ত করা হবে এবং আগস্ট মাস থেকে আপনার ব্যাংক একাউন্টে ১৫০০ টাকা করে আপনি পেয়ে যাবেন। 

রাজ্য সরকারের যুব সাথী প্রকল্প নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের বেকারত্ব ভার কিছুটা লাঘব হবে, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশিক্ষণ নেওয়া অনেক সুবিধা হবে এবং চাকরির ফরম ফিলাপ করার জন্য সুবিধা হবে সেই সাথে চাকরির জন্য সংগ্রামের অনুপ্রেরণা হবে এই যুব সাথী প্রকল্প। আপনিও যদি একজন বেকার যুবক-যুবতী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্প আবেদন পর্ব শুরু হলে আবেদন করে ফেলুন এবং এ প্রকল্পের সুবিধা উপভোগ করুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button