ভারতের ৩২ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা ইউজিসির ! কোন কোন বিশ্ববিদ্যালয় ভুয়ো তালিকায়?
শিক্ষার্থীরা যখন উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন করেন, তখন সব থেকে বেশি যে দিকটায় খেয়াল করতে হয়, বিশ্ব বিদ্যালয়টি ইউজিসির স্বীকৃত কিনা? অনেক সময় ভুয়া ইউনিভার্সিটিতে অনেক ছাত্র বা ছাত্রী ভর্তি হয় এবং পড়া শেষের পরে ইউনিভার্সিটির সার্টিফিকেট গণ্য হয় না। এইজন্য আগে ভালো করে জেনে নেওয়া দরকার কোন কোন ইউনিভার্সিটি ইউজিসির স্বীকৃতিতে রয়েছে। সম্প্রতি ইউজিসি ভারতের মোট ৩২ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে আখ্যায়িত করেছে। আর এর মধ্যে দিল্লিতে রয়েছে ১২ টি ভুয়ো ইউনিভার্সিটি।
ইউজিসি হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন একটি সংস্থা যেটি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন নামে পরিচিত। সম্প্রতি তারা ভারত জুড়ে মোট ৩২ টি ইউনিভার্সিটিকে ভুয়ো বলে চিহ্নিত করেছেন এবং প্রত্যেক শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন এই ইউনিভার্সিটিতে কখনো এডমিশন না নেয়। আর যারা এই মুহূর্তে এই সমস্ত ভুয়ো চিহ্নিতকরণ বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাস করে বেরিয়ে গিয়েছেন এবং ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন তাদের ডিগ্রী সার্টিফিকেট অবৈধ বলে চিহ্নিত করা হবে। অর্থাৎ তাদের শিক্ষা অর্জনের যে বছরগুলো তারা নষ্ট করল সেগুলো কোন কাজেই লাগলো না। দিল্লিতে সবথেকে বেশি ভুয়ো ইউনিভার্সিটির রয়েছে, এছাড়া উত্তরপ্রদেশে ও অন্যান্য রাজ্যে অনেক ভুয়ো ইউনিভার্সিটি রয়েছে। ইউজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ৩২ টি ভুয়ো ইউনিভার্সিটি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোন স্বীকৃত পত্র নেই তাই এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করল সেটা মান্যতা দেওয়া হবে না।
দেখে নেওয়া যাক, ইউজিসির পক্ষ থেকে কোন কোন রাজ্যের কটা ইউনিভার্সিটিকে ভুয়ো বলে চিহ্নিতকরণ করা হয়েছে?
- দিল্লিতে রয়েছে – ১২ টি,
- উত্তরপ্রদেশ রয়েছে – ৪ টি
- অন্ধ্রপ্রদেশ – ২ টি
- কর্ণাটক – ২টি
- কেরালা – ২ টি
- মহারাষ্ট্র – ২ টি
- পুদুচেরি – ২ টি
- পশ্চিমবঙ্গ – ২ টি
- অরুণাচল প্রদেশ – ১ টি
- হরিয়ানা – ১ টি
- ঝাড়খণ্ড – ১ টি
- রাজস্থান – ১ টি
এবার দেখে নেওয়া যাক, নাম হিসেবে কোন কোন ইউনিভার্সিটি ভুয়ো চিহ্নিতকরণ করেছে ইউজিসি:
১) অন্ধ্র প্রদেশ রাজ্যের
i) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি এবং গুন্টুর বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া
২) অরুণাচল প্রদেশ রাজ্যের
i) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন
আরোও পড়ুন: ট্রাভেল সংস্থার বদলে জায়গা নিচ্ছে AI, ভ্রমণের জন্য সমস্ত রকম তথ্য ও পরিকল্পনা একদম বিনামূল্যে! জেনে নিন বিস্তারিত।
৩) দিল্লিতে যে বিশ্ববিদ্যালয় গুলো ভুয়া বলে চিহ্নিতকরণ করা হয়েছে সেগুলি হল:
i) জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের বিশ্ব শান্তি (WPUNU)
ii) ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
iii) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPHS)
iv) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড।
v) জাতিসংঘ বিশ্ববিদ্যালয়
vi) বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়
vii) এডিআর-কেন্দ্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি
viii) ভারতীয় বিজ্ঞান ও প্রকৌশল ইনস্টিটিউট
ix) বিশ্বকর্মা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
x) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়
xi) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সলিউশন
xii) মাউন্টেন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি
৪) হরিয়ানা রাজ্যের
i) ম্যাজিক অ্যান্ড আর্ট ইউনিভার্সিটি
৫) ঝাড়খণ্ড রাজ্যের
i) দক্ষিণ বিশ্ববিদ্যালয়
৬) কর্ণাটক রাজ্যের
i) সর্বভারতীয় শিক্ষা পীঠ, তুমকুর
ii) গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি, বেঙ্গালুরু
৭) কেরালা রাজ্যের
i) ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন (IIUPM),
ii) সেন্ট জনস বিশ্ববিদ্যালয়
৮) মহারাষ্ট্র রাজ্যের
i) রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর
ii) জাতীয় অনগ্রসর কৃষি বিদ্যাপীঠ, সোলাপুর
৯) পুদুচেরি রাজ্যের
i ) ঊষা লাচুমানান কলেজ অফ এডুকেশন
ii) শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন
১০) রাজস্থান রাজ্যের
i) রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ভিওয়াড়ি
১০) উত্তরপ্রদেশ রাজ্যের
i) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগরাজ
ii) নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়,আলিগড়
iii) ভারতীয় শিক্ষা পরিষদ, লখনউ
iv) মহামায়া কারিগরি বিশ্ববিদ্যালয়, নয়ডা
১১) পশ্চিমবঙ্গ রাজ্যের
i ) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
ii) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা
ইউজিসি তরফ থেকে রাজ্য ভেদে সারা ভারত জুড়ে যে 32 টি ভুয়া ইউনিভার্সিটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে যদি আপনারা ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে সেই ডিগ্রী রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারা গণ্য করা হবে না। অন্যদিকে ইউজিসি পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করার অন্যতম কারণ হলো যাতে শিক্ষার্থীরা সতর্ক হয়ে এবং খোঁজখবর নিয়ে ইউনিভার্সিটি নির্বাচন করে। কারণ ভুয়ো ইউনিভার্সিটিতে পড়া মানে শুধুমাত্র আর্থিক খরচ নষ্ট হওয়া নয়, অনেকগুলো বছর ও সময় নষ্ট হয়ে যাওয়া। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে এই সময় এবং বছর নষ্ট হওয়া মানে অনেকটাই ভবিষ্যৎ জীবনের ক্যারিয়ার গঠনের ক্ষতি হয়ে যাওয়া, তাই যখনই ইউনিভার্সিটি নির্বাচন করবেন অবশ্যই সেটি ইউজিসি দ্বারা স্বীকৃত কিনা দেখে নেবেন।



