google trends india

Realme 5G স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন 4000 টাকা ছাড়! 7000mAh ব্যাটারি সহ 50MP সেলফি ক্যামেরা সহ এই ছাড় কত দিন থাকছে?

নিউ ইয়ার ধামাকা অফার বিভিন্ন প্রোডাক্ট এর উপর এখন দেওয়া হচ্ছে। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে এই অফার চলছে। তেমনি Realme 5G স্মার্টফোনে 4000 পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি এই কোম্পানির ফোন কিনতে ইচ্ছুক থাকেন, তাহলে কতদিনের মধ্যে কেনার সুযোগ রয়েছে এবং এই স্মার্টফোনটির মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে সমস্ত কিছুই আপডেট জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

আপনি যদি ২৫০০০ টাকার মধ্যে বড় ব্যাটারী যুক্ত 5G স্মার্ট ফোন খুজে থাকেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ফ্লিপকার্টে চলছে রিপাবলিক ডে সেল। এই অফারে আপনি Realme P4 Pro 5G স্মার্টফোনটি 4000 টাকা কমে পেয়ে যাবেন, যদি এই অফারের টাইমের মধ্যে এটি কিনে থাকেন। তবে আরও একটি সুখবর রয়েছে সেটি হল, Realme কোম্পানির তরফে এই সিরিজের আরেকটি নতুন ফোন P4 Power 5G আগামী 29 জানুয়ারী লঞ্চ হতে চলেছে। সেই ফোনটি সম্পর্কে বিস্তারিত আপডেট অন্য কোন প্রতিবেদনে দিয়ে দেওয়া হবে। রিয়েলমি কোম্পানির যে পুরনো স্মার্টফোন যেটি অফারে পাওয়া যাচ্ছে, তার অভিনব ফিচারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

ব্যাটারি : বর্তমানে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ হচ্ছে যেগুলোর ব্যাটারি অনেকটাই বড় দেওয়া হচ্ছে। তেমনটাই রিয়েলমি কোম্পানির এই ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া রয়েছে যেটি লং লাস্টিং করবে। এই ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট ক্ষমতা সম্পন্ন। এর ফলে খুব অল্প সময়ে ফুল চার্জ হয়ে যায়।

ক্যামেরা : এই ডিভাইসে OIS সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা এবং AI-পাওয়ার্ড ক্যামেরা ফিচার যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফটোগ্রাফির দিক থেকেও ফোনটি দুর্দান্ত হতে চলেছে।

ডিসপ্লে : রিয়েলমি পি4 প্রো 5জি ফোনে 6.8-ইঞ্চি ডিসপ্লে দেওয়া রয়েছে। এই ডিসপ্লে 144Hz কার্ভড AMOLED দ্বারা নির্মিত। এর ফলে খুব সহজে স্মুদ স্ক্রোলিং এবং একটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়া এই ডিভাইসটি শক্তিশালী Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে, তাই দুর্দান্ত পারফরমেন্স ক্ষমতা সম্পন্ন এই ফোনটি।

উন্নত বড় লং লাস্টিং ব্যাটারি, উন্নত পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং দুর্দান্ত বড় ডিসপ্লে সবমিলিয়ে এই ফোনটি যদি আপনি ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে ফ্লিপকার্টের রিপাবলিক ডে অফারের সময় আপনি ৪০০০ টাকা ডিসকাউন্টে এই ফোনটি পেয়ে যাবেন। এই ফোনের অরজিনাল দাম রয়েছে ২৮৯৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট অফারে যদি আপনি এই ফোনটি ক্রয় করেন তাহলে এই ফোনটি আপনি হাতে পেয়ে যাবেন মাত্র ২৪,৯৯৯ টাকায়। অর্থাৎ ৪০০০ টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। তবে শুধুমাত্র এইটুকু ডিসকাউন্ট নয়, ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এর মাধ্যমে ক্রয় করলে আপনি আরো ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
এছাড়াও আরেকটি সুযোগ রয়েছে, আপনি যদি আপনার পুরনো কোন এন্ড্রয়েড ফোনের সাথে এক্সচেঞ্জ করেন তাহলে নতুন ফোনটি আপনি আরো কম দামে পেয়ে যাবেন। অর্থাৎ নতুন ফোন আপনি পেয়ে যাবেন মাত্র ১৯৯৫০ টাকায়। কোম্পানির তরফ থেকে আরও একটি সুবিধা দেওয়া হচ্ছে যদি আপনি মাসিক কিস্তিতে এই ফোনটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলেও সেই সুযোগ রয়েছে। ফোনটি নো-কস্ট EMI-তেও কিনার অপশন দেওয়া রয়েছে সেখানে আপনাকে প্রত্যেক মাসে মাত্র 2,778 টাকা দিয়েও এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন।

এরকম সুযোগ-সুবিধা বা এরকম ডিসকাউন্ট সবসময় পাওয়া যায় না। অনেকেই রয়েছেন যাদের একটু দামী ও উন্নত মানের ফোন ক্রয় করতে ইচ্ছা থাকে কিন্তু অনেক সময় অর্থের অভাবে বা একসঙ্গে অনেকগুলো টাকা দেওয়ার মতো আর্থিক অবস্থা থাকে না। তাদের জন্য মাসিক কিস্তিতে realme P4 Pro 5G এই ফোনটি আপনার জন্য দুর্দান্ত অপশন হতে পারে তাহলে আর দেরি না করে ঝটপট ডিসকাউন্ট অফারের মধ্যে ফোনটি ক্রয় করুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button