Scholarship

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৬ আবেদন প্রক্রিয়া ও রিনুয়াল প্রক্রিয়া লাস্ট ডেট ও অন্যান্য তথ্য।

রাজ্য সরকারের অভিনব প্রকল্পের পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপ এর ব্যবস্থা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে মাধ্যমিক স্তর থেকে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং বিভিন্ন প্রফেশনাল কোর্সে অধ্যায়নরত অবস্থায় বৃত্তি দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এবং রিনুয়াল প্রক্রিয়ার লাস্ট ডেট কত দিন পর্যন্ত রয়েছে এবং যারা নতুন রয়েছেন তারা কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কি? এই সমস্ত বিষয় বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের উদ্দেশ্য: এমন অনেক ছাত্র বা ছাত্রী রয়েছেন, যারা অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক দুরবস্থার কারণে পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হয়। আমার এমন অনেক ছাত্র বা ছাত্রী রয়েছেন যাদের আর্থিক দুরবস্থা উচ্চ শিক্ষার বাধা হয়ে দাঁড়ায় বা যেকোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারে না শুধুমাত্র আর্থিক অনটনের জন্য। এই সমস্ত আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠে যাতে একজন ছাত্র বা ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে এবং প্রফেশনাল কোর্স করে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সূচনা করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস (SVMCM) স্কলারশিপে আবেদন বা নবীকরণের (Renewal) শেষ তারিখ দেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। তাই এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্ররা ছাত্রী আবেদন করনি বা নবীকরণ করা হয়নি তারা ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই করে ফেলবেন।

যে সমস্ত পড়ুয়া নতুন ভাবে এই স্কলারশিপ এ আবেদন করতে চাইছেন তাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কারা আবেদন করতে পারবেন: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের মেধাবী ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীকে মাধ্যমিকের ৬০% নম্বর, উচ্চ মাধ্যমিকে ৬০% নম্বর, স্নাতক স্তরে ৬০% নম্বর, স্নাতকোত্তর স্তরে ৫৩% নম্বর নিয়ে পাশ করতে হবে।
তবে পুনর্নবীকরণের জন্য পরের বছরের স্কলারশিপের জন্য আগের পরীক্ষায় ৫০%-৫৫%+ পেয়ে পাস করতে হবে এবং পরের শ্রেণিতে ভর্তি হতে হবে। তবে নবীকরণের আবেদন করতে পারবে।
৩) বার্ষিক পারিবারিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে।
৪) ছাত্র বা ছাত্রীটিকে সরকার বা সরকার অধিক্ষিত প্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে।
৫) পড়ুয়া অন্য কোন সরকার স্বীকৃত স্কলারশিপ পেয়ে থাকলে আবেদন করতে পারবে না।

আরোও পড়ুন: NSP স্কলারশিপের সুবিধা, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ জেনে নিন।

বৃত্তির পরিমাণ: প্রত্যেক মাসে ১০০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়ে থাকে। তবে কোর্সের ওপর নির্ভর করে বৃত্তির পরিমাণ ভিন্ন হয়ে থাকে।

স্নাতক জেনারেল কোর্সমাসিক ১,০০০ – ১,৫০০ টাকা।
স্নাতক সাইন্স/টেকনিক্যালমাসিক ১,৫০০ – ২,৫০০ টাকা।
উচ্চ মাধ্যমিকমাসিক ১,০০০ টাকা।
ইঞ্জিনিয়ারিংমাসিক ৫,০০০ টাকা।
মেডিকেলমাসিক ৫,০০০ টাকা।
স্নাতকোত্তর জেনারেলমাসিক ২,০০০ – ২,৫০০ টাকা।
স্নাতকোত্তর (Science/Technical)মাসিক ২,৫০০ – ৫,০০০ টাকা।
এম.ফিল/পিএইচডি৫,০০০ – ৮,০০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি:
১) আবেদনকারীকে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ডিজিট করতে হবে এরপর রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশনের জন্য বৈধ ইমেইল আইডি প্রয়োজন হবে এরপর একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
৩) এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার জন্য Applicant Login’ অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর আবেদনপত্রের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ব্যক্তিগত বিবরণ, ব্যাংক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা সমস্ত ঠিক ঠাক করে উল্লেখ করতে হবে।
৫) উল্লেখিত ডকুমেন্ট যেমন – মাধ্যমিকের মার্কশিট, শেষের বোর্ড/বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট, আয়ের শংসাপত্র, অ্যাডমিশন রসিদ, এবং আধার/ভোটার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে।
৬) সব একবার যাচাই করে সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখুন ভবিষ্যতে জন্য।

যে সমস্ত পড়ুয়াড়া এখনো পর্যন্ত আবেদন করনি বা যারা নবীকরণের জন্য আবেদন করবেন তারা অবশ্যই ২৮শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন কারণ এরপর আর সময় দেওয়া হবে না।
রাজ্য সরকারের সূচনা করার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের মেধাবী পড়ুয়ারা তাদের শিক্ষা অনেক সুদূরপ্রসারী করতে পারছে এবং নিজেকে শিক্ষার আলো আলোকিত করে ভবিষ্যতের পথ উজ্জ্বল করছে। আর্থিক দুরবস্থাকে কাটিয়ে নিজের পায়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার উৎকৃষ্ট উদ্যোগ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button