Economy

১ লক্ষ টাকার বিনিয়োগে রিটার্ন ২৭ লক্ষ! SBI PPF প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানুন!

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করে থাকেন, সেটা যদি সেভিংস করেও থাকেন তাহলেও বড় কোন কার্যসম্পাদন করার জন্য সেই সেভিংস কোন কাজে লাগে না। এছাড়া আপনি যদি আপনার কর্মসংস্থান থেকে অর্থ উপার্জনের পথ ছাড়াও অন্য আরেকটি পথ খোলা রাখতে চান তাহলে সবথেকে ভালো পন্থা হলো বিনিয়োগ করা। একমাত্র বিনিয়োগ করলে আপনি মেয়াদ শেষে বড় অংকের রিটার্ন হাতে পাবেন। আর এই বড় অংকের টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণ করার মতন বিভিন্ন কাজ যেমন বাড়ি তৈরি থেকে শুরু করে গাড়ি কেনা ও অন্যান্য স্বপ্ন পূরণ করতে পারবেন। তবে বিনিয়োগ করার আগে ভালো করে খোঁজ নিতে হয় কোন জায়গায় বা কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভ হবে। কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে লাভজনক গ্যারান্টিযুক্ত রিটার্ন হাতে পাওয়া যাবে। আজকের এই প্রতিবেদনে এসবিআই PPF প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। এই প্ল্যানে বিনিয়োগ করলে আপনি অনেক বেশি লাভজনক রিটার্ন পাবেন। দেখে নেওয়া যাক, এই প্ল্যান সম্পর্কে আরো বিস্তারিত তথ্য। 

এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক নামে পরিচিত। ভারতের স্টেট ব্যাংকের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF এই স্কিমটি দীর্ঘদিন ধরেই লাভজনক ও নিরাপদ বিনিয়োগ প্রকল্প হিসেবে পরিচিত। আপনি যদি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বিনিয়োগ প্রকল্প খুঁজে থাকেন, যেখানে ঝুঁকি নেই, স্থিতিশীল রিটার্ন আপনি পাবেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য খুবই উপযুক্ত। ভারত সরকারের অর্থমন্ত্রক 1968 সালে এই PPF চালু করা এই প্ল্যান আজও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

PPF বিনিয়োগের মেয়াদ: PPF অ্যাকাউন্ট ১৫ বছরের জন্য আপনি খুলতে পারেন। ১৫ বছর পর যদি আপনার মনে হয় আপনি আরো ৫ বছরের জন্য মেয়াদ বাড়াতে চান তাহলে সেই সুবিধা আপনি পাবেন। অর্থাৎ অবসর গ্রহণের পর যতদিন পর্যন্ত আপনি বিনিয়োগ চালিয়ে যেতে চাইছেন ততদিন পর্যন্ত করমুক্ত তহবিল তৈরি করার সুযোগ পাবেন। 

আরোও পড়ুন: রিজার্ভ ব্যাংকের তরফে আধুনিকীকরণ 76 বছর আগের প্রকল্প! নতুন ভাবে সাজানো এই প্রকল্প থেকে সাধারণ মানুষ কি সুবিধা পেতে চলেছে?

PPF-তে বিনিয়োগের পরিমাণ: PPF অ্যাকাউন্টের সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হলো ৫০০ টাকা এবং সর্বোচ্চ আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বছরে আপনাকে একবার বিনিয়োগ করতেই হবে, না হলে জরিমানা দিতে হবে। বিনিয়োগের পরিমাণ আপনি একবারেও জমা করতে পারেন আবার কিস্তিতেও জমা করতে পারেন। 

পিপিএফ বার্ষিক সুদের হার: PPF এর বর্তমানে বার্ষিক সুদের হার দেওয়া হচ্ছে ৭.১ শতাংশ। চক্রবৃদ্ধির উপর ভিত্তি করে এই সুদ নির্ধারণ করা হয়। 

কিভাবে আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ২৭ লক্ষ টাকা পাবেন:

আপনি যদি PPF প্ল্যানে বার্ষিক ১ লক্ষ টাকা জমা করেন। আর আপনি যদি ১৫ বছরের মেয়াদে জমা করেন তাহলে ১৫ বছরে টাকার অংক দাঁড়াবে ১৫ লক্ষ টাকা। মেয়াদ শেষে আপনার হাতে মোট টাকা আসবে ২৭.১২ লক্ষ টাকা। এর মধ্যে ১২ লক্ষ টাকা আপনি সুদ হিসাবে পাবেন। অর্থাৎ আপনি ১২ লক্ষ টাকা শুধুমাত্র সুদ হিসাবেই পাচ্ছেন যেটা আপনার লাভজনক রিটার্ন। 

অবসর পরিকল্পনার জন্য পিপিএফ প্ল্যান কেন করবেন? 

আপনি যদি ঝুঁকিহীন নিরাপদ গ্যারান্টি যুক্ত তহবিল তৈরি করতে চান তাহলে আপনার জন্য PPF প্ল্যানে বিনিয়োগ করা সবথেকে উপযুক্ত পন্থা। এর কারণ পিপিএফে সুদের হার বাজারের ওঠা নামায় প্রভাবিত হয় না। সরকারি গ্যারান্টির কারণে মূলধন নিরাপদ থাকে এবং সুদের হার সরকারের দ্বারা নির্ধারিত হয়। 

কর ছাড়ে সুযোগ: পিপিএফ স্কিমটি সরকারি কর ছাড় আইনের সুবিধা পাওয়া যায়। বিনিয়োগের পরিমাণ কর ছাড়যোগ্য হয়। সুদ এবং মেয়াদ শেষে সম্পূর্ণ অর্থের পরিমাণও করমুক্ত থাকে। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ কর-ছাড় প্রযোজ্য।

বাড়িতে বসেই শুধুমাত্র এন্ড্রয়েড ফোন ব্যবহার করে এসবিআই PPF অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

বর্তমানে এখন আপনাকে ব্যাংকে গিয়ে PPF অ্যাকাউন্ট খুলতে যেতে হবে না। আপনি ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে পিপিএফ একাউন্ট খুলতে পারবেন। তার জন্য আপনাকে YONO অ্যাপ প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে। এই অ্যাপে লগইন করার পর বিনিয়োগ বিভাগে আপনাকে যেতে হবে এবং PPF একাউন্ট খোলার বিকল্পটি সিলেক্ট করতে হবে, প্রয়োজনীয় তথ্য এবং ব্যক্তিগত বিবরণ লিখে আপনার কাছাকাছি একটি শাখা নির্বাচন করুন। এবার ওটিপি যাচাইয়ের জন্য আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে, সেটি ইনপুট করলেই অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে। এরপর আপনি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করতে পারবেন।

আপনি যদি একটি নিরাপদ এবং গ্যারান্টিযুক্ত রিটার্ন পেতে চাইছেন তাহলে সবথেকে ভালো হবে এসবিআই পিপিএফে বিনিয়োগ করা। আপনি যদি এই বিনিয়োগ প্ল্যানে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার কাছাকাছি এসবিআই শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়া YONO অ্যাপ খুলে সেখানেই উপরে উল্লেখিত পদ্ধতি অ্যাপ্লাই করে বিনিয়োগ শুরু করতে পারেন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button