SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে কবে? কি বলছে স্কুল সার্ভিস কমিশন?
SSC একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিং প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু ফেব্রুয়ারি মাসের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরও কোনরকম বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সিলিং শুরই হতে পারল না। এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্কুল ভিত্তিক শূন্য পদের তালিকাও প্রকাশ করা হয়নি।
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এইরকম বিলম্বনার জন্য চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ প্যানেলে নাম উঠে গেছে সে সমস্ত চাকরিপ্রার্থীদের মধ্যে কিছুটা অসন্তোষ ভাব লক্ষ্য করা যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে। অন্যদিকে মার্চের মধ্যে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে।
যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল, মেধা তালিকা প্রকাশের পর কাউন্সিলিং হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ দিয়ে দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। কিন্তু সেই কথা অনুযায়ী ২১শে জানুয়ারি চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেও জানুয়ারি মাসে কাউন্সিলিং বা নিয়োগ কোনটাই করা হয়নি।
তবে এই বিলম্বিত হওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, ৫০০ জন শূন্যপদ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। শূন্য পদের তালিকা ছাড়াই বাঁচাই এর কাজের জন্যই কিছু মাস বেশি সময় নেওয়া হয়েছে। প্রথমে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কাছে শূন্যপদের তালিকা যায় এবং শিক্ষা দপ্তর সেই তালিকা খুঁটিয়ে দেখে এরপর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সেই তালিকা পাঠানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাছে। কমিশন আরেকবার তালিকা ভালো করে খুঁটিয়ে দেখে। এই সমস্ত জটিলতা কাটিয়ে উঠতেই কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি প্রকাশিত করতে একটু বিলম্বিত হয়েছে। তবে ফেব্রুয়ারি শেষের দিকে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা যাচ্ছে। মার্চের মধ্যেই নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে। মোট ১২,৪৪৫টি শূন্যপদ পূরণের জন্য রাজ্যের স্কুলগুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
আরোও পড়ুন: ইন্ডিয়া পোস্ট অফিসে GDS পদে নিয়োগ, ২৮,৭৪০ টি শূন্য পদের জন্য আবেদন করুন।
স্কুল সার্ভিস কমিশনের তরফে জানা যাচ্ছে কাউন্সিলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করার ৭ দিন পর থেকে কাউন্সিলিং প্রক্রিয়ায় শুরু করা হবে। কারণ কাউন্সিলিং প্রক্রিয়া অনুষ্ঠিত হবে করুণাময়ীর এসএসসির অফিসে। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা আসবে তাই হাতে সময় রেখে কাউন্সেলিং প্রক্রিয়া তারিখ রাখা হবে। অতএব একাদশ দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত প্যানেলে নাম ওঠা চাকরিপ্রার্থীদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরেই তাদের চাকরি জীবন শুরু হতে চলেছে।



