কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন পে কমিশনের আওতায় বেতন পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে অষ্টম বেতন পে কমিশন কার্যকর করা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষারত রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। যদিও জানা যাচ্ছে, খুব শীঘ্রই অষ্টম বেতন পে কমিশন বাস্তবায়ন করা হবে তবে কিছু সেক্টরের কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন পে কমিশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন এমনটাই জানা যাচ্ছে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন পে কমিশনের মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। হিসাব অনুযায়ী সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন পে কমিশন নিয়ে এখনো কোন প্রকার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এটা জানা যাচ্ছে যে, বেশ কিছু কর্মচারীরা এই অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না। কোন কোন কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন জেনে নেওয়া যাক।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পহেলা জানুয়ারি ২০১৬ তারিখে সপ্তম বেতন পে কমিশন কার্যকর করেছিল। সপ্তম বেতন পে কমিশন অনুমোদন করা হয়েছিল ২০১৬ সালের জুন মাস নাগাদ। ১০ বছর পর নতুন পে কমিশন কার্যকর করা হয়। সেই অনুযায়ী ২০২৬ পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন পে কমিশন কার্যকর করার কথা হওয়া উচিত। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাই অধীর আগ্রহে অপেক্ষা করতে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
আরোও পড়ুন: ১০ লাখ টাকার ১টি FD না ১ লাখ টাকার ১০টি আলাদা FD, কোনটিতে আপনার বেশি লাভ হবে? জেনে নিন বিস্তারিত
বেতন কমিশনের সুপারিশগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য প্রযোজ্য করা হয়। বেসরকারি খাতে নিযুক্ত থাকা কর্মচারীদের জন্য এই সুপারিশগুলো প্রযোজ্য হয় না। অতএব বেসরকারি সেক্টরে কাজ করেন এমন কর্মচারীরা অষ্টম বেতন পে কমিশনের সুবিধা পাবেন না। এমনকি কেন্দ্রীয় সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীরা অষ্টম বেতন পে কমিশনের সুবিধা পাবেন না। তাদের বেতন সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী থাকবে। অষ্টম বেতন পে কমিশন অনুযায়ী কোনরকম বেতন বৃদ্ধি হবে না। তবে এই বেসরকারি খাতের কর্মচারীরা সুবিধা পেতে পারে যদি রাজ্য সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলির সম্পূর্ণ বা আংশিক গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে থাকে তবেই। এমনকি পাবলিক সেক্টর আন্ডারটেকিং যে কোম্পানিগুলো আছে সেখানকার কর্মচারীরা অষ্টম বেতন পে কমিশনের কোন রকম সুযোগ সুবিধা পাবেন না। এর কারণ পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানিগুলোর নিজস্ব বেতন কাঠামো রয়েছে। সেই বেতন কাঠামো অনুযায়ী কর্মীদের বেতন নির্ধারন করা হয়।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা যদি কেন্দ্রীয় সরকারের বেতন বিধি মেনে চলে, তবে অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে পারেন। অন্যদিকে পেনশন ভোগীদের ক্ষেত্রে অষ্টম বেতন পে কমিশনের সুবিধা পাওয়া যেতে পারে তবে তা সরকার কর্তৃক নির্ধারিত নিয়মের উপর নির্ভর করবে।
এখান থেকেই বোঝা যাচ্ছে কোন কোন সেক্টরের কর্মচারীরা অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলেও সেই কমিশনের অনুযায়ী অন্যরকম বেতন বৃদ্ধি বা অন্য কোন সুযোগ সুবিধা পাবেন না।
প্রসঙ্গত সারা দেশে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষর বেশি পেনশন ভোগী অষ্টম বেতন পে কমিশন কার্যকর হওয়ার অপেক্ষায় দিন গুনছেন। কারণ অষ্টম বেতন পে কমিশন কার্যকর হলে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পাবে এবং এর ফলে বেতন বৃদ্ধি পাবে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রকম অষ্টম বেতন পে কমিশন কার্যকর করা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যার ফলে বিভিন্ন দিকে জল্পনা কল্পনা চলছে কবে নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তবে সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেতন এবং ভাতা বর্তমানে সপ্তম বেতন পে কমিশন অনুযায়ী দেওয়া হচ্ছে, তবে কবে থেকে অষ্টম পে কমিশন কার্যকর করা হবে সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অতএব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের আরো কিছুদিন অপেক্ষার প্রহর গুনতে হবে বলেই মনে করা হচ্ছে।