২০২৬ এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য ৮ মে হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। দেখতে দেখতে প্রায় 3 মাসের মতন সময় পেরিয়ে অবশেষে আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত দিন। এই দিনটির জন্য মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকটাই অপেক্ষা করছেন।
2026 বিধানসভা নির্বাচন ও তার ফলাফল প্রকাশের জন্য মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। গত 4 মে প্রকাশ হয়ে গিয়েছে বিধান সভা নির্বাচন ফলাফল। এইবার একে একে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আগামী ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে কিভাবে রেজাল্ট দেখা যাবে, কোন ওয়েবসাইটে দেখা যাবে, ওয়েবসাইট ছাড়াও অন্য কোন উপায়ে দেখা যাবে কিনা সেই সকল তথ্য থাকছে এই প্রতিবেদনে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, পরীক্ষার্থীরা ৮ মে সকাল ১০টা ১৫ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। ওইদিনই সকাল সাড়ে ৯ টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে সকাল সাড়ে ১০ টা নাগাদ।
এইবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। মোটামুটি ৯০ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করা হয়। এই বছর তেমনটাই হতে চলেছে।
এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৭১,৩৪০ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৫,৪৪,৬০৬ জন। অন্যদিকে, একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও ছিলেন।
মাধ্যমিকের রেজাল্ট ওয়েবসাইট ছাড়াও অন্য কোন অ্যাপে দেখবেন? কিভাবে ফলাফল দেখবেন?
অনলাইনে খুব সহজে সকাল ১০টা ১৫ মিনিট থেকে রেজাল্ট দেখা যাবে। অনলাইন পোর্টালগুলি খুলে দেওয়া হবে। রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নিজেদের অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, জন্মতারিখ ইনপুট করতে হবে।
ফলাফল দেখার ওয়েবসাইট গুলো হলো
www.wbbse.wb.gov.in
www.wbbsedata.com
| LIVE RESULT | CLICK |
এছাড়া মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থেকে ‘iResults’, ‘Madhyamik Results’, এবং ‘Edutips App’ থেকেও পরীক্ষার্থীরা রেজাল্ট খুব সহজে দেখতে পারবেন। তবে এই অ্যাপগুলো স্মার্টফোনে ইনস্টল থাকতে হবে।
2026 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে যারা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য রইলো আগাম শুভেচ্ছা। প্রত্যেক ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খুব সহজে ফলাফল প্রকাশ হওয়ার পর দেখে নিও। এছাড়া আরও কিছু জানতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।