২০২৬ এর বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপি সরকার গঠন করেছে। নির্বাচনী প্রচারকালীন সময়ে বিজেপি যে প্রতিশ্রুতি ইশতেহার দিয়েছিল আপামর বাংলার জনগণকে, তারমধ্যে মহিলাদের জন্য যেমন ছিল অন্নপূর্ণা ভাণ্ডার ঠিক তেমন রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশক্তি কার্ড চালু করার কথা তারা বলেছিলেন। ঠিক সেই মতন বিজেপি এই প্রথমবারের মতন বাংলায় সরকার গঠন করার পর চালু হতে চলেছে রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ড। এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে রাজ্যের বেকার যুবকগণ প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পেয়ে যাবেন, যতদিন না তার ন্যায্য কোন চাকরির সংস্থান হচ্ছে। কবে থেকে এই যুবশক্তি কার্ডের জন্য আবেদন শুরু হবে এবং কি ভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত তথ্য দেওয়া হলো আজকের এই প্রতিবেদনে।
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ৯ই মে। শপথ গ্রহণের পরপরই তিনি জানিয়েছেন তার প্রতিশ্রুতি পালনের কথা। রাজ্যের যাতে প্রত্যেকটা যুবকের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত তাদের চাকরির পরীক্ষা দেওয়ার ফর্ম ফিলাপ থেকে শুরু করে অন্যান্য খরচের জন্য প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে অনুদান প্রদান করা হবে।
তৃণমূল সরকারের পরাজয়ের পর যখন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চালু করার লক্ষীর ভান্ডার এবং যুবসাথি নামক অন্যান্য প্রকল্প বন্ধ হয়ে যায়। আর অন্যদিকে বিজেপি সরকারের নির্বাচনী প্রচারের সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সরকার গঠন করলে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের মহিলাদের জন্য অনুদানের পরিমাণ বাড়িয়ে দিয়ে ৩০০০ টাকা করা হবে অন্যদিকে বেকার যুবকদের জন্য অনুদানের পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে।
পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার নির্বাচন শুরু হওয়ার কিছু মাস আগে যুবসাথী প্রকল্পের সূচনা করলেও জানা যাচ্ছে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যারা আবেদন করেছিলেন তারা অনেকেই প্রথম ও দ্বিতীয় মাসের অনুদান পাননি। তবে এইবার বিজেপি সরকারের প্রতিশ্রুতি মতন যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের জন্য ৩ হাজার টাকা করে ঢুকতে চলেছে। তবে রাজ্যের বেকার যুবকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আগের যুবসাথী একাউন্টের মধ্যেই কি নতুন করে যুবশক্তি কার্ডের অনুদান ৩ হাজার টাকা করে দেওয়া হবে, নাকি নতুন করে যুবশক্তি কার্ডের জন্য আবেদন করতে হবে? কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে এ সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই প্রতিবেদনে।
9 মে অর্থাৎ ২৫ শে বৈশাখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণের দিন ছিল। পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপি সরকার গঠন করল আর এর পরেই জুন মাস থেকে আশা করা যাচ্ছে বেকার যুবকদের ব্যাংক একাউন্টে যুব শক্তির ৩ হাজার টাকা করে ঢুকতে শুরু করবে। এর পাশাপাশি বার্ধক্য ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদানও জুন মাস থেকে ঢুকবে বলে মনে করা হচ্ছে। তবে নতুন করে আবার আবেদনপত্র পূরণ করতে হবে। রাজ্যের যোগ্য এবং ন্যায্য কর্মসংস্থান না হওয়া যুবকদের জন্যই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে জুন মাস থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টের ৩ হাজার টাকা করে অনুদান ঢুকতে শুরু করবে। অর্থাৎ আপনদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। নতুন করে আবেদন গ্রহণ শুরু হলে সঠিক ডকুমেন্ট সহযোগে আবেদন পত্র পূরণ করলেই আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক একাউন্টে অবশ্যই অবিচ্ছন্ন এই সুবিধা পেয়ে যাবেন যতদিন না পর্যন্ত কোনো ন্যায্য কর্মসংস্থান হতে চলেছে।
কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন কোথায় করতে হবে সেই সমস্ত তথ্য বিজেপি সরকারের আনুষ্ঠানিক ঘোষণা মাধ্যমে আপনারা পেয়ে যাবেন।