পশ্চিমবঙ্গ মাতৃ শক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করবেন কিভাবে? আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন বিস্তারিত।

পশ্চিমবঙ্গের নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকারের প্রতিশ্রুতি মতন তাদের সূচনা করা মাতৃ শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন কিভাবে করবেন সেই সকল তথ্য তুলে ধরা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যে সমস্ত মহিলারা প্রাক্তন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিভাবে বর্তমান সরকারের সূচনা করা মাতৃ শক্তি ভরসা কার্ডের জন্য আবেদন করবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সকল তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গের জনগণের জন্য বিভিন্ন রকম নতুন কর্মসূচি নিয়ে এসেছে। এই কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি হল মাতৃ শক্তি ভরসা কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে মাসিক অনুদান পাবেন। অর্থাৎ বছরে পেতে চলেছেন ৩৬ হাজার টাকা। নিঃসন্দেহে রাজ্যের মহিলাদের জন্য এটি একটি খুবই ভালো পরিকল্পনা বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গ রাজ্যের যোগ্য মহিলাদের জন্য এই অনুদান সরাসরি ব্যাংকে ট্রান্সফার করা হবে। রাজ্যের যোগ্য মহিলাদের জন্য এই অনুদান অনেকটাই আর্থিক নিশ্চয়তা এনে দেবে রাজ্যের মহিলাদের। এই অনুদান তাদের পারিবারিক সংসার খরচ থেকে শুরু করে নিজেদের হাত খরচ এবং সন্তানের পড়াশোনা সর্বোপরি ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য অনেকটাই আর্থিক নিশ্চয়তা এনে দেবে। মূলত মাতৃ শক্তি ভরসা কার্ড আনা হয়েছে নারী শক্তিকে ক্ষমতায় আনার জন্য। তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পথ প্রশস্ত করা। এইজন্যই নতুন সরকার অনুদানের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছেন যাতে আর্থিক নিশ্চয়তা বেটার প্রদান করা যায়।

মাতৃ শক্তি ভরসা কার্ডকে লক্ষ্মীর ভান্ডার স্কিমের থেকে অনেক সুবিধাজনক ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে, তার কারণ এই প্রকল্প লক্ষ্মীর ভান্ডার থেকে আরও অনেক বেশি কিছু সুবিধা দিতে চলেছে রাজ্যের মহিলাদের। এই প্রকল্পটি অন্নপূর্ণা ভাণ্ডার নামে বলা হলেও আনুষ্ঠানিকভাবে বর্তমানে মাতৃ শক্তি ভরসা কার্ড হিসেবেই প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির উদ্দেশ্যেই সূচনা করা এই প্রকল্পটি, তাই এর নাম রাখা হয়েছে মাতৃ শক্তি ভরসা কার্ড।

Read more: বিজেপি সরকারের সূচনা করা যুবশক্তি কার্ড কিভাবে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু? জানুন বিস্তারিত।

৪ঠা মে ২০২৬ বিধানসভা নির্বাচনে ফলাফলের পর প্রথমবারের মতন বিজেপি সরকার গঠন করছে পশ্চিমবঙ্গে আর তারপরেই ৯ই মে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন এবং তারপরেই একে একে সমস্ত প্রতিশ্রুতিমূলক প্রকল্পগুলোকে সামনে আনেন তিনি। এতক্ষণে সবাই জানতে পেরে গেছেন মাতৃ শক্তি ভরসা কার্ডের মাধ্যমে ৩০০০ টাকা করে অনুদান দেওয়া হবে প্রত্যেক মাসে এবং এই টাকা সরাসরি DBT মাধ্যমে ট্রান্সফার করা হবে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে। তবে এখনো পর্যন্ত এই প্রকল্পের আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া এবং আবেদনের সময়সীমা সম্পর্কে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে এই বিষয়ে তথ্য আসতে চলেছে আর তারপরেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং যথাসম্ভব পয়লা জুন থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ৩ হাজার টাকা করে অনুদান ঢুকে যাবে।

তবে আপনারা যদি কোন সোশ্যাল মিডিয়া বা কোন জায়গায় এখন রেজিস্ট্রেশন ফর্ম বিলি শুরু হয়েছে বলে এরকম কোন তথ্য দেখে থাকেন তাহলে সেগুলো এড়িয়ে চলবেন তার কারণ সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে যখন প্রকাশ করা হবে আবেদন প্রক্রিয়া সেই অনুযায়ী আবেদন করবেন। আশা করা যাচ্ছে অনলাইন মাধ্যম বা অফলাইন মাধ্যম যেমন পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস বা স্থানীয় এলাকায় সরকারের তরফ থেকে কোন ক্যাম্প করে আবেদনপত্র দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত কোনো নথিপত্র সংক্রান্ত তথ্য আসেনি তাও সম্ভাবনা রয়েছে যে সমস্ত নথিপত্র গুলো প্রয়োজন হতে পারে সে গুলি হল:

বাসস্থান প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো, আধার যুক্ত ব্যাংক একাউন্ট, পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র, আধার কার্ড ইত্যাদি।

রাজ্যের মহিলাদের আর কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে, সরকারের তরফ থেকে অফিসিয়ালি প্রস্তাব আসার পরে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সম্ভবত জুন মাসের প্রথম থেকেই আপনারা আপনাদের ব্যাঙ্ক একাউন্টে মাতৃ শক্তি ভরসা কার্ডের অনুদান পেতে শুরু করবেন তাই আর কিছুদিন অপেক্ষা করে যান। লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে এই মাতৃশক্তি ভরসা কার্ড অনেকটাই রাজ্যের মহিলাদের আর্থিক নিশ্চয়তা বাড়িয়ে দেবে তার কারণ লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ ছিল ১৫00 টাকা অন্যদিকে মাতৃশক্তি ভরসা কার্ডের অনুদানের পরিমাণ রয়েছে মাসিক ৩০০০ টাকা, তাই এই পরিমাণ টাকা একজন মহিলার মাসিক খরচের অনেকটাই সামলাতে পারবে, এছাড়া পারিবারিক খরচ থেকে শুরু করে সন্তানের পড়াশোনা, চিকিৎসা জনিত খরচ এবং হাত খরচ থেকে শুরু করে কোন নতুন ব্যবসা শুরু করার আশা জাগাবে একজন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলাকে। আগামী দিনে মাতৃশক্তি ভরসা কার্ড অনেকটাই জনপ্রিয়তা লাভ করবে বিজেপি সরকারের হাত ধরে।

link

Join Group Join Group