NSC স্কিম কি? কেন্দ্রীয় সরকারের এই স্কিমের সুবিধা কি কি রয়েছে? জানুন বিস্তারিত!
NSC স্কিম হলো কেন্দ্রীয় সরকারের একটি বিনিয়োগ স্কিম। বর্তমানে আপনি যদি কোন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে নির্ভরযোগ্য, বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসের এই NSC স্কিম। এই স্কিমের বিনিয়োগ পরিমাণ কত? কত শতাংশ সুদ দেওয়া হয়? বিনিয়োগের মেয়াদ এবং লাভজনক রিটার্ন সম্পর্কে জেনে নিন ভালো করে।
বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি টাকা ইনকামের পাশাপাশি বিনিয়োগের দিকে নজর দিয়ে থাকেন। এর কারণ কোন কর্মস্থল থেকে যেমন প্রত্যেক মাসে একটা উপার্জন হয়, ঠিক তেমন তার পাশাপাশি অন্যত্র আয়ের উৎস হলো এই বিনিয়োগ। আপনি একটা মোটা টাকা বিনিয়োগ করলে তার থেকে যে সুদ পাবেন তার মাধ্যমে প্রত্যেক মাসে নিরবিচ্ছিন্ন আয়ের সংস্থান হবে। কিন্তু আপনি যদি সরকারি কোন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন যেখানে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লাভজনক রিটার্ন পাওয়া যায় তাহলে সব থেকে ভালো বিনিয়োগ স্কিম হলো পোস্ট অফিসের NSC স্কিম। নিঝঞ্ঝাট এবং ঝুঁকিবিহীন, নিরাপদ গ্যারান্টি জন্য সবথেকে নির্ভর করা উচিত সরকারি স্কিমের উপর। পোস্ট অফিস যেমন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালু করেছে, যে গুলির সুদের হার ভিন্ন রয়েছে। তেমনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট NSC অন্যতম।
পোস্ট অফিসের এই এনএসসির স্কিমে টাকা বিনিয়োগের সময় রয়েছে ৫ বছর। ৫ বছর আগে আপনি টাকা তুলতে পারবেন না। একমাত্র বিনিয়োগকারীর মৃত্যু হলেই পাঁচ বছর আগে টাকা তোলা যায়। এছাড়া কিছু পরিস্থিতিতে আদালতের নির্দেশ অনুযায়ী ৫ বছর আগে টাকা তোলা যায়।
বিনিয়োগের পরিমাণ ও সুদের পরিমাণ: আপনি ন্যূনতম ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। এছাড়া সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।
৭.৭ শতাংশ হলে সুদ দেওয়া হচ্ছে। ১.৫ লক্ষ টাকার উপরে ৮০C অধীনে কর সুবিধা পাওয়া যায়।
অন্যান্য প্রতিষ্ঠান থেকে এই স্কিমের জন্য সুদের পরিমাণ অনেকটাই রয়েছে যার জন্য আপনার মেয়াদ শেষে রিটার্নের পরিমাণ অনেকটাই হবে। এছাড়া গ্যারান্টি যুক্ত হওয়ার জন্য রিটার্ন পাওয়ার জন্য সবথেকে ভালো প্রতিষ্ঠান হল পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC স্কিমে বিনিয়োগ করা। আপনি আরো ভালো করে জানতে বিনিয়োগ করার আগে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে স্কিম সম্পর্কে জেনে নিন।
