proklpo

আদিত্য বিড়লা স্কলারশিপ ২০২৬, ২৫ হাজার টাকা স্কলারশিপ এর জন্য আবেদন করুন এই পদ্ধতিতে।

রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। তেমনই রাজ্য বা কেন্দ্র সরকার ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এরকম একটি বেসরকারি স্কলারশিপ হলো আদিত্য বিড়লা স্কলারশিপ। পশ্চিমবঙ্গের স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়। আপনি যদি এখনো পর্যন্ত আদিত্য বিড়লা স্কলারশিপে  আবেদন না করে থাকেন, তাহলে এই স্কলারশিপের আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিয়ে আবেদন করুন। 

উদ্দেশ্য: আদিত্য বিড়লা ক্যাপিটেলের সূচনা করা আদিত্য বিড়লা স্কলারশিপের উদ্দেশ্য হল যাতে মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নকে পূরণ করতে সহায়তা করা। এমন অনেক মেধাবী ছাত্রী রয়েছে যাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা অনুন্নত হওয়ার কারণে উচ্চশিক্ষা বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনাকে বাঁচিয়ে রাখার জন্য এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য যে উচ্চ শিক্ষা দরকার সেই উচ্চশিক্ষার করার সব রকম অর্থনৈতিক সাহায্য দিয়ে থাকে আদিত্য বিড়লা গ্রুপ। 

কারা আবেদন করতে পারবেন?

ন্যূনতম নবম শ্রেণী থেকে আবেদন করা যাবে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

বৃত্তির পরিমাণ: আদিত্য বিড়লা স্কলারশিপে ক্লাস অনুযায়ী ২৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন ক্লাস অনুযায়ী অনুদানের পরিমাণ ভিন্ন হয়। নিম্নে কোন শ্রেণীর জন্য কত টাকা বৃত্তি পাওয়া যাবে তার একটি তালিকা দেওয়া হলো। 

আরোও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৬ আবেদন প্রক্রিয়া ও রিনুয়াল প্রক্রিয়া লাস্ট ডেট ও অন্যান্য তথ্য।

নবম থেকে দ্বাদশ শ্রেণী অধ্যায়নরত ছাত্রীরা বছরে ২৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন।

সরকারি কলেজে জেনারেল স্নাতক কোর্সে অধ্যায়নরত ছাত্রীরা বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে। 

ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা সমতুল্য চার বছরের কোর্সের জন্য বছরে ৪৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়ে থাকে। 

দেশের নামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রফেশনাল বা পোস্ট গ্রাজুয়েট কোর্সের জন্য সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি দেওয়া হয়। 

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: 

১) আবেদনকারী ব্যক্তিকে পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে। 

২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 6 লক্ষ টাকার কম হতে হবে। 

 ৩) ছাত্রীকে কোন শিক্ষিত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পাঠরত হতে হবে। 

৪) শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরাই এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। 

প্রয়োজনীয় ডকুমেন্ট: যে সমস্ত ডকুমেন্টগুলো আবেদন করতে প্রয়োজন হবে সেগুলি হল 

১) পাসপোর্ট সাইজ ছবি 

২) শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশীট 

৩) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড 

৪) স্কুল, কলেজ বা বিভিন্ন কোর্সে ভর্তির প্রমাণপত্র

৫) পারিবারিক আয়ের সার্টিফিকেট 

৬) ব্যাংক একাউন্ট বিবরণ 

৭) বিশেষ সক্ষম বা প্রতিবন্ধী থাকলে তার সার্টিফিকেট 

আবেদন পদ্ধতি: 

১) সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে সর্বপ্রথম ‘Buddy4Study’ ওয়েবসাইট পোর্টালে যেতে হবে।

২) এরপর আপনার মোবাইল নাম্বার, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। 

৩) রেজিস্ট্রেশনের পর আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। 

৪) প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন Aditya Birla Capital Scholarship 2025-26 এই লিংকে। 

৫) এরপর আপনার নিজস্ব শিক্ষকতা যোগ্যতা অনুযায়ী সঠিক ক্যাটাগরি বেছে নিন। এরপর স্টার্ট এপ্লিকেশন বাটন এ ক্লিক করুন। 

৬) নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য ইনপুট করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন। 

৬) এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন এবং সমস্ত একবার যাচাই করে আবেদনপত্র সাবমিট করুন।

আপনি যদি নবম শ্রেণীর একজন ছাত্রী হয়ে থাকেন বা কলেজ, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী হয়ে থাকেন অথচ এখনো আদিত্য বিড়লা স্কলারশিপে এখনো আবেদন করনি তাহলে দ্রুত আদিত্য বিড়লা স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

আদিত্য বিড়লা স্কলারশিপ এমন একটি স্কলারশিপ যেটি মহিলা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্নকে পূরণ করতে সাহায্য করে। তাই এই স্কলারশিপ এতটাই জনপ্রিয়তা লাভ করেছে। এই স্কলারশিপের সুবিধা পেতে হলে আপনিও খুব দ্রুত স্কলারশিপে আবেদন করে স্কলারশিপের সুবিধা গ্রহণ করুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button