ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানুন!
পশ্চিমবঙ্গ সরকার একাধিক জনক কল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন। বিভিন্ন স্কলারশিপের মধ্যে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ একটি জনপ্রিয় স্কলারশিপ। স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নভেম্বর ২০২৫ থেকে শুরু হলেও এখনো পর্যন্ত এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলছে। কতদিন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি সমূহ বিস্তারিত আলোচনা করা হলো।
ঐক্যশ্রী স্কলারশিপ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ চালু করেছেন। সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যাতে আর্থিক সংকটের কারণে পড়াশুনা থেকে দূরে না সরে যায় এবং ভবিষ্যৎ উজ্জ্বল যাতে কোনভাবেই বাধা না হয়ে দাঁড়ায় আর্থিক ব্যবস্থার জন্য তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রী স্কলারশিপ এর সূচনা করেন। এর ফলে মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীরা বৃত্তি পেয়ে তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন কোর্স করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পেরেছেন। অনেক বছর ধরেই এই স্কলারশিপ জনপ্রিয়তা ধরে রেখেছে। আগামীতেও এই স্কলারশিপ এর জনপ্রিয়তা অনেকটাই থাকবে।
বৃত্তির পরিমাণ : নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রি ম্যাট্রিক স্কলারশিপ ১১০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়।
পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ১৬৫০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।
মেধা কাম মিনস অর্থাৎ পেশাদার কোর্সে ভর্তি হলে ৩৩ হাজার টাকা পর্যন্ত বৃত্তে প্রদান করা হয়।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :
১) আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থী হতে হবে।
৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অধিকৃত বা সরকারি স্কুলে ও কলেজে অধ্যায়নরত হতে হবে।
৪) পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পাস করতে হবে।
৫) পারিবারিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :
- পারিবারিক আয়ের শংসাপত্র
- আইডেন্টিটি কার্ড।
- বাসস্থান সার্টিফিকেট
- পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
- এডমিশন নথি
- পাসপোর্ট সাইজ ফটো
- ব্যাংকের ডিটেইলস
আরোও পড়ুন : রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্য কি? এই প্রকল্পে নারীদের জন্য কতটা অনুদান দেওয়া হয়ে থাকে। আবেদন ও অন্যান্য তথ্য জানুন!
আবেদন পদ্ধতি : ঐক্যশ্রী স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি প্রথম হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি রিনিউয়াল করেন রিনিউয়াল অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার জেলা নির্বাচন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন এবং উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন। এরপর ভালো করে একবার যাচাই করে নিয়ে সাবমিট করুন এবং আবেদন পত্রের একটি কপি, প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বর ২০২৫ থেকে একদম প্রক্রিয়া ফেব্রুয়ারি মাস ২০২৬ পর্যন্ত চলবে। যে সমস্ত শিক্ষার্থীরা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থী হয়েও এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করনি, তারা খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন।
