JOBS

ইন্ডিয়া পোস্ট অফিসে GDS পদে নিয়োগ, ২৮,৭৪০ টি শূন্য পদের জন্য আবেদন করুন।

পোস্ট অফিসের মতন কেন্দ্রীয় জায়গায় যদি আপনি চাকরি করতে ইচ্ছুক থাকেন এবং অনেক দিন ধরে এমন একটি চাকরির জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য এসে গিয়েছে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্য পদে পোস্ট অফিসে GDS পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক পাস করলেই আবেদন করার সুযোগ পাবেন। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি করুন কারণ এই প্রতিবেদনে আবেদন সংক্রান্ত তথ্যগুলো যেমন আবেদনের সময়সীমা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং নিয়োগ প্রক্রিয়া ও আবেদন প্রক্রিয়া বিস্তারিত ডিটেলস দিয়ে দেওয়া হলো।

নিয়োগ সংস্থা: ভারতীয় ডাক বিভাগ তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য বহু প্রতিক্ষিত বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।

শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ২৮,৭৪০টি। সারা ভারত জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ রয়েছে ২৯৮২ টি।

পদের নাম: ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদে আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা: সরকার অধিকৃত বা সরকারি যে কোন স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।

বয়স সীমা: সর্বনিম্ন বয়স হয়েছে আবেদন করা ১৮ বয়স এবং সর্বোচ্চ বয়স হয়েছে ৪০ বছর।

আরোও পড়ুন: মাধ্যমিক চলাকালীন মাইক ভাড়া নিয়ে সতর্কতা অবলম্বন, অন্যদিকে বিনামূল্যে টোটো পরিষেবা।

বেতন: ABPM পদের জন্য মাসিক বেতন স্কেল রয়েছে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত। GDS পদের জন্য মাসিক বেতন স্কেল রয়েছে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া: গ্রামীণ ডাক সেবক পদের জন্য কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। যে সমস্ত প্রার্থীদের নাম্বার বেশি রয়েছে সেই অনুযায়ী তালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং তারপরই নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারী যারা রয়েছেন তারা অনলাইনে আবেদন পত্র ফিলাপ করবে এবং সেই আবেদন পত্র ফিলাপ করার অফিসিয়াল ওয়েবসাইট হলো indiapostgdsonline.gov.in। সঠিকভাবে আবেদন পত্র পূরণ করে উল্লিখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার পরে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। এখানে আবেদনপত্র জমা করার পরেই ইন্ডিয়ান পোস্ট অফিসের পক্ষ থেকে নির্দিষ্ট দিনে তালিকা দিয়ে দেওয়া হবে। প্রথমে প্রথম তালিকা দেওয়া হবে যেখানে বিভাগের নাম, অফিস, পদের নাম, সম্প্রদায়, নিবন্ধন নম্বর, প্রাপ্ত নম্বরের শতাংশ এবং নথি যাচাইয়ের স্থান উল্লেখ থাকবে। প্রথম তালিকা উল্লেখ করা হবে 28 ফেব্রুয়ারি।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!
Back to top button