যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য নতুন পদ্ধতি চালু করল রাজ্য সরকার। অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে আবেদন করবেন?

রাজ্য সরকারের ২০২৬ এর বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুব সাথী নামক একটি প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের ঘোষণার পর থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীরা অনেকটাই উৎসাহিত থাকেন কবে থেকে এই প্রকল্পের আবেদন শুরু হবে এবং অন্যান্য তথ্য নিয়ে। যদিও প্রথম দিকে রাজ্য সরকারের পক্ষ থেকে শুধুমাত্র অফলাইনে আবেদন গ্রহণ করার কথা বলা হয় কিন্তু অফলাইনে অত্যাধিক ভিড় হওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন পোর্টাল চালু করা হয়। কিভাবে এই পোর্টালের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিন।
রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উৎসাহিত করার জন্য এবং চাকরি পাওয়ার আগে পর্যন্ত চাকরির জন্য ফর্ম ফিলাপ থেকে শুরু করে বই কেনা ও অন্যান্য খরচের জন্য নূন্যতম ১৫০০ টাকা করে প্রত্যেক মাসে ৫ বছরের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন। ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল। প্রত্যেকটি জেলার ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত করা হয়েছিল এবং এই ক্যাম্পে সেই উপযুক্ত নথি প্রদর্শন করে রেজিস্ট্রেশন করে আবেদন পত্র সংগ্রহ করতে হয়েছিল বেকার যুবক-যুবতীদের। আবেদনপত্র পূরণ করে এই ক্যাম্পে আবার জমা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু অফলাইনে শুধুমাত্র আবেদন গ্রহণ করার জন্য প্রত্যেকদিন অত্যাধিক হারে ভিড় হচ্ছিল, যার জন্য ক্যাম্পের আধিকারিকদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করার জন্য নতুন পোর্টাল খোলা হয়।
১৫ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশেষ করে অফলাইনের চাপ কমাতে অনলাইন প্রক্রিয়ায় শুরু করা হয়েছে। তার কারণ সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, প্রত্যেক দিন সাড়ে 5 লক্ষের বেশি আবেদন জমা পড়ছিল অফলাইনে। এর ফলে অফলাইন আধিকারিকদের কাজে অনেকটা প্রেসার পড়ে যাচ্ছিল। এর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে অনলাইন প্রক্রিয়া চালু করা হয়। অনলাইন প্রক্রিয়ায় আবেদন দ্রুত ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। এই ডেডিকেটেড পোর্টাল হলো https://yubasathi.wb.gov.in। এইখানে প্রবেশ করে আপনাকে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হলে প্রথমে উপরে দেওয়া অনলাইন পোর্টালে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে মাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশিট, পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো এবং সাদা কাগজে নিজের সই। এই সমস্ত স্ক্যান করে আপলোড করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওই ওটিপি নির্দিষ্ট স্থানে ইনপুট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে রাখতে পারবেন পরবর্তী রেফারেন্সের জন্য।
যে সমস্ত ২১ থেকে ৪০ বছরের যুবক যুবতী রয়েছে যারা এখনো পর্যন্ত কোনো চাকরির সঙ্গে যুক্ত নয় এবং যুবতী হয়ে থাকলে অন্যান্য কোন সরকারি প্রকল্পের অনুদান না পেয়ে থাকলে এই প্রকল্পে অফলাইন বা অনলাইনে আপনার সুবিধা মতন আবেদন প্রক্রিয়া করে ফেলুন ২৬ শে ফেব্রুয়ারির মধ্যে। আগামী পহেলা এপ্রিল থেকে প্রত্যেক যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ১৫০০ টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে আগামী পাঁচ বছরের জন্য।
যারা এখনো পর্যন্ত এই প্রকল্প আবেদন করনি তারা অবশ্যই আবেদন করে নিন উপরের উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে।




