Scholarshipgoogle trends india

CBSE দ্বাদশের বোর্ড পরীক্ষার আগেই বড় পদক্ষেপ বোর্ডের তরফে, নতুন নিয়ম জেনে নিন!

CBSE ২০২৬ এর দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ই ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরু হওয়ার আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড পরীক্ষায় নতুন নিয়ম চালু করতে চলেছেন। এই ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এই নতুন নিয়ম কি রয়েছে? আগের কোন নিয়ম পরিবর্তন করা হলো? এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। 

সিবিএসসি দশম শ্রেণীর পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ ই ফেব্রুয়ারি এবং শেষ হতে চলেছে ১১ই মার্চ। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হতে চলেছে ১৭ই ফেব্রুয়ারি এবং শেষ হতে চলেছে ১০ই এপ্রিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই ৯ই ফেব্রুয়ারি সিবিএসসি বোর্ডের অন্তর্গত সমস্ত স্কুলের প্রিন্সিপালদের কাছে দশম এবং দ্বাদশ পরীক্ষার সংক্রান্ত নতুন নিয়ম পাঠানো হয়েছে। 

নতুন নিয়ম কি: 

চলতি বছর থেকেই সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য ‘অন-স্ক্রিন মার্কিং’ সিস্টেম বা ডিজিটাল পদ্ধতি চালু করা হচ্ছে। নতুন এই পদ্ধতিতে উত্তর পদ্ম স্ক্যান করে কম্পিউটারের শিক্ষকরা মূল্যায়ন করবেন। এই ডিজেটাইজেশন ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ আরো দ্রুত করা যাবে এবং নির্ভুল হবে। 

বিশেষ করে, মূল্যায়ন প্রক্রিয়ায় দক্ষতা এবং স্বচ্ছতা, ত্রুটিমুক্ত করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এইজন্যই দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের ব্যাপারটি ডিজিটালেশন করার চিন্তা ভাবনা করা হয়েছে। তবে ২০২৬ সালের দশম শ্রেণীর উত্তরপত্র মূল্যায়ন আপাতত শিক্ষকরা বাড়িতে বসেই করতে পারবেন।  

বোর্ডের তরফে জানানো হয়েছে ভারতে এবং ২৬ টি দেশে প্রতিবছর সিবিএসসি বোর্ড দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনা করে থাকেন। প্রতিবছর প্রায় ৪৬ লক্ষ শিক্ষার্থী সিবিএসসি বোর্ডের আন্ডারে ভর্তি হয়। প্রত্যেকটি স্কুল এই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। 

উত্তরপত্র মূল্যায়নে ডিজিটালেশন হওয়ার সুবিধা: 

CBSC বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই নিয়ম চালু করার পিছনে প্রধান উদ্দেশ্য হল নির্ভুল উত্তরপত্র অর্থাৎ ত্রুটি দূর করা, ম্যানুয়াল হস্তক্ষেপ কমানো, দ্রুত ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা, উত্তরপত্রের স্বচ্ছতা বজায় রাখা, সময় বাঁচানো। নতুন ব্যবস্থা পরিবহনের সময় খরচ অনেকটাই কমিয়ে দেবে এবং শিক্ষকদের স্কুলে থাকতে ও নিয়মিত দায়িত্ব পালনে উৎসাহিত করবে। ডিজিটালেশন পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করার ফলে নম্বর যাচাইয়ের পরবর্তী সময়ে আর প্রয়োজন পড়বে না। ছাত্র-ছাত্রীদের মধ্যেও কোনরকম দুশ্চিন্তা থাকবে না। এর ফলে ছাত্রদের মন থেকে অহেতুক ভয় বা দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। 

আরোও পড়ুন : (PMS-SC) 2026: পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য, আবেদন পদ্ধতি, যোগ্যতা সহ অন্যান্য তথ্য জানুন!

ইতিমধ্যে সিবিএসসি বোর্ডের অন্তর্গত প্রত্যেকটি স্কুলে উত্তর পত্র মূল্যায়ন করার জন্য কম্পিউটার ল্যাব অন্যান্য ডিজেলাইজেশন পদ্ধতির অন্তর্গত পরিকাঠামো রয়েছে কিনা তা দেখার জন্য বলা হয়েছে এবং পরিকাঠামো না থাকলে খুব শীঘ্রই এই পরিকাঠামো গড়ে তুলতে হবে স্কুলগুলোতে। এই পরিকাঠামগুলোর মধ্যে রয়েছে ‘পাবলিক স্ট্যাটিক আইপি-সহ একটি কম্পিউটার ল্যাব, ‘উইন্ডোজ অপারেটিং সিস্টেম (ওএস) ৮ বা তার বেশি, ৪ জিবি র‍্যাম বা তার বেশি-সহ ডিভাইস, আপডেট করা ব্রাউজার, অ্যাডোবি রিডার, নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। 

অর্থাৎ CBSC বোর্ডের তরফ থেকে চলতি বছর থেকেই দ্বাদশ শ্রেণীর জন্য উত্তরপত্র মূল্যায়নের ডিজিটাইলেশন পদ্ধতি আনার ফলে সবথেকে উপকৃত হবে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের মধ্যে নাম্বার নিয়ে অসন্তোষ বা নাম্বার নিয়ে যাচাই ব্যাপারটি একদম উঠে যাবে। স্বচ্ছ ও নির্ভুল ত্রুটিমুক্ত উত্তরপত্র মূল্যায়ন হতে পারবে।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button