Economy

রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননা নোটিস দিলো ডিএ মামলাকারিরা! ডিএ মামলা নিয়ে কোনো রায় কার্যকর হতে চলেছে?

রাজ্য সরকারের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বকেয়া ডিএ মেটাবার জন্য আন্দোলন মামলা অবধি জল গড়িয়েছে। যদিও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেননি। আর এই জন্যই ডিএ মামলাকারীরা শেষ পর্যন্ত রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠালো। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। 

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘভাতার বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট ৫ই ফেব্রুয়ারি। কিন্তু এই নির্দেশকে অমান্য করেছেন রাজ্য সরকার। শেষ পর্যন্ত এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ডিএ মামলাকারিরা আইনি পথে পা বাড়ালেন। শেষ পর্যন্ত আদালত অবমাননার নোটিশ পাঠাতে বাধ্য হলেন তারা। মামলাকারীদের আইনজীবী হিসেবে ছিলেন ফিরদৌস শামিম। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার নির্দেশ অমান্য করার জন্যই আইনিপথে এগিয়েছেন ডিএ মামলা কারীরা। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম হাত ধরেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশ কি লেখা ছিল: 

নোটিশের এটাই লেখা ছিল যে ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া গিয়ে মিটিয়ে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের দেওয়া নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ইচ্ছাকৃত ও সজ্ঞানে রাজ্য সরকার ডিএ মিটিয়ে দেননি। এটি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয় এবং আইনত আদালত অবমাননা সমান। 

আরোও পড়ুন: ২০২৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-এর আবেদন শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য। 

আদালতের দেওয়া নির্দেশ কি ছিল?

রাজ্য সরকারের সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার এই মামলা আজকের নয় বহু সময় ধরে এটি চলে আসছে। প্রথমে ১৬ মে সুপ্রিম কোর্ট তরফ থেকে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ ১৬ ই মে থেকে ২৭ জুন পর্যন্ত সময়সীমার মধ্যে রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সময় রাজ্য সরকার আরো ছয় মাসের জন্য সময় চেয়ে নেয় আদালতের কাছে। অবশেষে ৫ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে, বকেয়া ডিএর ২৫ শতাংশ দ্রুত মেটাতে হবে রাজ্যকে এবং বাকি ৭৫ শতাংশ কখন কিভাবে মেটাতে হবে সে ব্যাপারে কমিটি তৈরি করে দেওয়া হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। 

যদিও সুপ্রিম কোর্টের শেষ দেওয়া নির্দেশ ও অমান্য করল রাজ্য সরকার। অবশেষে সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় ডিএ মামলাকারীদের। আর তার জন্যই আদালত অবমাননা নির্দেশ পাঠানো হয় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এখন এটাই দেখার বিষয়, রাজ্য সরকার কবে নাগাদ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটাবে। সেই দিনের জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মচারীরা।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button