BANGLA TRENDS

কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের শুল্ক কমালে জ্বালানির দাম কত করে পড়বে? সাধারণ মানুষের লাভ না ক্ষতি হবে! জেনে নিন বিস্তারিত।

ইরান ও ইজরায়েল অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভয়াবহ যুদ্ধ আবহের জন্য ভারতে দেশ এক মাসের উপর ধরে অনেকটাই চাপ পড়ছে। একদিকে গ্যাস সিলিন্ডারের বন্টন সুনিশ্চিত না করার জন্য সাধারণ গ্রাহক থেকে শুরু করে রেস্টুরেন্ট ও হোটেল গুলো প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। অন্যদিকে অপরিশোধিত তেলও বাজার খুব খারাপ চলছে। তবে সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নিতে চলেছেন। পেট্রোল ও ডিজেলের শুল্ককমিয়ে আনলে কত করে কিনতে হবে পেট্রল বা ডিজেল?

পেট্রোলের উপর আবগারি শিল্প 13 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে পেট্রোলের উপর আবগারি শুল্ক হয়েছে ৩ টাকা। অন্যদিকে, ডিজেলের ওপর শুল্ক 10 টাকা কমিয়ে করা হয়েছে শূন্য। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনও রয়েছে প্রতি ব্যারেলে ১০০ ডলার। তবুও কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে।

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ঘন অবস্থার মধ্যে ভালই যুদ্ধের আজ পড়েছে ভারতেও। ভারতের যেহেতু জ্বালানির জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয় এবং হরমুজ প্রণালী অতিক্রম করে গ্যাস ও তেলবাহী জাহাজ গুলো ভারতে প্রবেশ করে। কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তার ফলে ভারতে কোন তেলবাহী জাহাজ ঢুকতে পারছিল না। ক্রমশ ভারতের জ্বালানির অভাব এবং জ্বালানির গ্যাসের অনিশ্চিত ভবিষ্যৎ ঘনিয়ে আসছিল। এদিকে গ্যাস সিলিন্ডার বুকিং করা সত্ত্বেও বুকিং না হওয়ায় সাধারণ গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে এই অবস্থায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ও বাড়িয়ে দেওয়া হয় এবং আগের চেয়ে বুকিং ডেটের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ইরানের মিত্র দেশ হিসাবে ভারতকে স্বীকৃতি দেওয়ায় হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় ভারতের জন্য আর তার ফলে জ্বালানি ভর্তি জাহাজ খুব সহজেই ভারতে বন্দরে এসে পৌঁছতে পারছে। আপাতত জ্বালানি নিয়ে একটা স্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ গ্রাহকদের অনেকটাই পকেটে চাপ পড়ে। কিন্তু সাধারণ গ্রাহক এবং ক্রেতাদের পকেটের চাপ কমাতে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় সরকার জানিয়েছেন প্রতি ১৫ দিন অন্তর ডিজেল ও পেট্রোলের দাম রিভিউ করা হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দাম উঠানোর সঙ্গে দাম কমানোর একটা সামঞ্জস্য করা যাবে।

যদিও কেন্দ্রীয় সরকার চাইছেন যাতে মূল্যবৃদ্ধির জন্য সাধারণ জনগণের কোনরকম চাপ না পড়ে এবং তার জন্য এইরকম সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুল্ক কমানোর ফলে দুই সপ্তাহে প্রায় ৭ হাজার কোটি টাকার ক্ষতি সম্ভাবনা কেন্দ্রের। মধ্যপ্রাচ্যের দেশগুলির যুদ্ধের জন্য ভারতের বার্ষিক করের প্রায় ১.৭৫ লক্ষ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহের জন্য ভারতের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

এক কথায় বলা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহের পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারগুলোতে জ্বালানির দাম আকাশছোঁয়া হলেও যাতে সাধারণ মানুষের পকেটের চাপ না পড়ে তার জন্যই কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের শুল্ক কমিয়ে দিতে বাধ্য হয়েছেন এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি থাকলেও সাধারণ ক্রেতাদের উপর অর্থনৈতিক চাপ বাড়বে না।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button