HomeEconomyস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে হোম লোন হিসেবে ৫০ লাখ টাকা নিতে...

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে হোম লোন হিসেবে ৫০ লাখ টাকা নিতে আপনার বেতন কত হওয়া প্রয়োজন? মাসিক ইএমআই কত দিতে হবে? জেনে নিন বিস্তারিত!

প্রত্যেকটি ব্যক্তির চাকরি পাওয়ার পর বা ব্যবসায় স্বনির্ভর হওয়ার পর স্বপ্ন থাকে একটি নিজের মাথার উপর ছাদ তৈরি করতে। কোন কোন ব্যক্তি সরকারি চাকরি করার পরেও নিজের বাড়ি তৈরি করতে বয়স ষাটের দোরগোড়ায় এসে দাঁড়ায়। কিন্তু আপনি যদি চাকরি পাওয়ার পর পরেই বা ইয়ং থাকতে নিজের বাড়ি তৈরি করতে ইচ্ছুক থাকেন তাহলে কখনোই মাসিক অর্থ ইনকামের টাকা সঞ্চয় করে তা করা সম্ভব নয়। বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই হোম লোন নেওয়া খুব জরুরী। বর্তমানে প্রত্যেকটি ব্যাংকের তরফ থেকে হোম লোন দেওয়া হয়ে থাকে। তবে হোম লোন দেওয়ার ক্ষেত্রেও ব্যাংকের তরফে কিছু শর্ত থাকে। একজন ব্যক্তির মাসিক ইনকামের ওপর হোম লোন নির্ভর করে তার কারণ শুধুমাত্র লোন নিলেই হল না সেটাকে রিটার্ন করা সুদ সমেত দরকার। আর লোন সুদ সমেত রিটার্ন করার জন্য প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আয়ের দরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনি যদি 50 লাখ টাকার হোম লোন নেন তাহলে আপনার মাসিক আয় কত হতে হবে? প্রত্যেক মাসে ৫০ লাখ টাকার লোনের জন্য EMI আপনাকে কত দিতে হবে? এইরকম প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই। আপনিও যদি একটি বাড়ি করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এসবিআই এর হোম লোন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে হলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

যদিও অনেক ব্যক্তি লোন নেওয়ার থেকে কিছুটা বিরত থাকেন তার কারণ লোনের উপর সুদের হার অনেকটা থাকার জন্য। তবে বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে রেপো রেট কমিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি ব্যাংকের সুদের হার অনেকটাই কমে গেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি রেপোরেট ১.২৫ শতাংশ কমিয়েছে। আর তার জন্য গৃহঋণ থেকে শুরু করে অন্যান্য ঋণের সুদের হার অনেকটাই কমে গিয়েছে যার সুফল হয়েছে মধ্যবিত্ত গ্রাহকদের জন্য। কম সুদের হার হলে ইএমআই চাপও অনেকটা কমে যায় আর যার ফলে মধ্যবিত্তদের মাসিক বোঝা অনেকটাই কমছে। 

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সবথেকে উপরে যার নাম রয়েছে সেটা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। এই ব্যাংকে ওপর প্রত্যেকটি ব্যক্তি বেশি নির্ভর বা ভরসা করেন আর তার জন্যই এই ব্যাংকেই গ্রাহকের সংখ্যা রয়েছে সব থেকে বেশি। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গৃহঋণের জন্য সুদের হার দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ। 

আজকের এই প্রতিবেদনে ৫০ লাখ টাকা হোম লোনের জন্য ৭.২৫ শতাংশ সুদের হারে ৩০ বছরের মেয়াদে আপনি যদি হোম লোন নিতে চান তাহলে আপনার মাসিক ইনকাম কত হতে হবে এবং মাসিক ইএমআই কত হবে সে সম্পর্কে বিশদ আলোচনা করব। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী একজন ব্যক্তির মাসিক ইনকাম যদি ৬৯,০০০ টাকা হয় তবে তিনি 30 বছরের মেয়াদে ৫০ লাখ টাকা গৃহঋণ বা হোম লোন পেতে পারেন। তবে সেই ব্যক্তির অন্য কোন সক্রিয় ঋণ থাকলে চলবে না। অর্থাৎ শুধুমাত্র এই আয়ের উপর ভিত্তি করে একটি মাত্র ঋণ নেওয়া যাবে। 

আরোও পড়ুন: রাজ্য স্বাস্থ্য দপ্তরে কাজের সুযোগ, ১০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য।

ইএমআই হিসাবে প্রত্যেক মাসে সেই ব্যক্তিকে ৩৪ হাজার ৫০০ টাকা দিতে হবে। অর্থাৎ বেতনের প্রায় অর্ধেক টাই প্রত্যেক মাসে ইএমআই হিসাবে দিতে হবে। 

অন্যদিকে গৃহঋণ বা যে কোন বড়ো ঋণ আবেদনের জন্য সবথেকে বড় যে পজিটিভ দিকটি দেখা হয়, সেটা হলো গ্রাহকের ক্রেডিট স্কোর। আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি লোন পেতে পারেন। অর্থাৎ আপনার পূর্ববর্তী যদি কোন ঋণের ইতিহাস থাকে তাহলে তার ক্রেডিট স্কোর পরীক্ষা করা হয় ঋণ দেওয়ার ক্ষেত্রে। আপনার ক্রেডিট স্কোর খারাপ হলে ঋণ প্রত্যাখ্যান হয়ে যেতে পারে। 

তবে আপনি যদি গৃহ ঋণের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তবে শুধুমাত্র একটি ব্যাংকে গিয়ে কথা না বলে বিভিন্ন ব্যাংকে কথা বলা উচিত, যেখানে সুদের হার কম রয়েছে বা ফেসিলিটি বেশি রয়েছে সেখান থেকেই গৃহঋণ বা হোম লোনের জন্য আবেদন করা বাঞ্ছনীয়, তবে আজকের এই প্রতিবেদনের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির কত ইনকাম হলে ৫০ লাখ টাকা পর্যন্ত হোম লোন পাওয়া যাবে এবং তার জন্য মাসিক ইএমআই কত দিতে হবে সেই হিসাব সম্পর্কে ধারণা দেওয়া হল। আপনি যদি এই বিষয়ে আরো কিছু জানতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে জানতে পারেন এছাড়া অন্যান্য ব্যাংকের শাখায় গিয়ে কথা বলে আপনার সুবিধা অনুযায়ী হোম লোন নিন।

karmasathi.in@gmail.com
karmasathi.in@gmail.comhttp://karmasathi.in
karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!
RELATED ARTICLES

Most Popular

Recent Comments