Group C Group D recruitment 2026 পরীক্ষা মার্চে, নবান্নের তরফে ঘোষণা। জানুন বিস্তারিত!

এসএসসি Group C Group D নিয়োগ পরীক্ষা কবে নাগাদ হবে এই নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। প্রথমে বলা হয়েছিল যদিও জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা তবে, কিছু কারণবশত এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। তবে নবান্ন তরফে ইঙ্গিত মিলেছে মার্চে অনুষ্ঠিত হতে চলেছে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
সম্ভবত এপ্রিল মাস নাগাদ অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগেই অনুষ্ঠিত করা হবে এসেছে Group C Group D নিয়োগ পরীক্ষা, এমনটাই সবুজ ইঙ্গিত মিলেছে নবান্ন তরফে। ২৯৮৯ টি শূন্যপদে গ্রুপ সির আবেদন পত্র জমা নেওয়া হয়েছিল ডিসেম্বর মাস নাগাদ। এছাড়া ৫৪৮৮টি শূন্য পদে গ্রুপ ডি আবেদন পত্র জমা নেওয়া হয়েছিল। দুটি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। গ্রুপ সি-এ নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার মতো পরীক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। গ্রুপ ডি-তে নিয়োগের জন্য সাড়ে ৮ লক্ষে ২০ হাজার মতো পরীক্ষার্থী আবেদন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, বিধানসভা ভোটের আগে দুটি পদে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ না হলেও অন্তত শিক্ষা কর্মী নিয়োগ অর্থাৎ গ্রুপ ডি লিখিত পরীক্ষা সম্পন্ন করা হবে। এই বিষয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরকে সবুজ ইঙ্গিত দিয়েছে নবান্ন। আপাতত পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে জানা গিয়েছে, আগামী ১লা এবং ৮ই মার্চ দুটি পরীক্ষা নেওয়া হবে।
আরোও পড়ুন: বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ড তদারকি! পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন কার্যকর সিদ্ধান্ত, জানুন বিস্তারিত।
নবান্ন তরফে সবুজ সংকেত মেলার পরেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর লিখিত পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবেন বলে জানা যাচ্ছে। মোট দেড় হাজার পরীক্ষা কেন্দ্রে এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যাচ্ছে।
পরীক্ষার সময় ও অন্যান্য তথ্য:
গ্রুপ সি লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। অন্যদিকে গ্রুপ দিয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৪০ নম্বরে। দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হবে। গ্রুপ সি পরীক্ষা হবে ১ঘন্টা ৫০ মিনিটের। গ্রুপ ডি পরীক্ষায় ১ ঘন্টা ২০ মিনিটের।
এসএসসি কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Group C Group D পরীক্ষায় কোন দাগি বা অযোগ্য শিক্ষা কর্মীরা পরীক্ষায় বসতে পারবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দাগি শিক্ষা কর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৩৫১২ জন দাগি শিক্ষা কর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে গ্রুপ সি থেকে রয়েছেন ১,৩৬৩ জন এবং গ্রুপ ডি থেকে রয়েছেন ২৩৪৯ জন। তালিকায় যাদের নাম রয়েছে তারা পরীক্ষায় বসতে পারবেন না।
লিখিত পরীক্ষার সংক্রান্ত Group C Group D এর আরো কিছু তথ্য বিস্তারিত ভাবে আসতে চলেছে। কিছুদিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে লিখিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেখানেই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণ উল্লেখ করা হবে। যে সমস্ত প্রার্থীরা এসএসসি Group C Group D তে আবেদন করেছিলেন তারা অবশ্যই এসএসসির অফিসের ওয়েবসাইটটি ফলো করুন।




