ইন্ডিয়া পোস্ট জিডিএফ ফলাফল প্রকাশ, ২৮৬৩৬টি শূন্যপদে পূরণের মেধা তালিকা কিভাবে দেখবেন?

ইন্ডিয়া পোস্ট জিডিএস পদের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের বহু অপেক্ষিত ফলাফল প্রকাশ পেতে চলেছে আর কিছুদিনের মধ্যে। বর্তমানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়া সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া হয় না বললেই চলে। কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না বলাই হয়েছিল। শুধুমাত্র মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা প্রকাশ করা হবে বলা হয়েছিল। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে সেই মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদনকারী প্রার্থীরা, মেধাতালিকা দেখে নিতে পারবেন। মেধাতালিকায় যাদের নাম রয়েছে তাদের সরাসরি নিয়োগ পত্র দেওয়া হবে।

ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা রাখা হয়েছিল ২৮৭৪০ টি। সারা ভারত জুড়ে নিয়োগ প্রক্রিয়া করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ ছিল ২৯৮২ টি। মূলত ব্রাঞ্চ মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার পদের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে। 18 থেকে ৪০ বছর বয়সের মধ্যে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন করতে পেরেছিলেন।

ইতিমধ্যে নিয়োগ সংস্থা থেকে জানানো হয়েছে রাজ্যভিত্তিক মেধা তালিকা অনলাইন পোর্টালে প্রকাশ করা হবে। প্রথমে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। যে সমস্ত প্রার্থীরা ৩১ শে জানুয়ারি ২০২৫ থেকে ১৬ ই ফেব্রুয়ারি ২০২৬ নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইন্ডিয়া পোস্ট অফিসের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রথমে তালিকা প্রকাশের জন্য। যদিও এখনো পর্যন্ত ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে মেধা তালিকা প্রকাশের দিনক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তবে বোঝা যাচ্ছে মার্চ মাসের মধ্যেই প্রথম মেধা তালিকা প্রকাশ হতে চলেছে। এই মেধা তালিকা পিডিএফ ফর্ম্যাটে indiapostgdsonline.gov.in এ প্রকাশ করা হবে।

জানা যাচ্ছে, মেধাতালিকা বৃত্ত ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক প্রকাশ করা হবে। যদি শূন্য পদ পূরণ না হয় তাহলে দ্বিতীয় ও তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। প্রার্থীরা নিজের নিজের রাজ্যের জন্য পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং নিবন্ধন নম্বর অনুসন্ধান করে নিজের মেধা তালিকা দেখতে পারবেন।

রাজ্যভিত্তিক শূন্য পদের তালিকা নিচে দিয়ে দেওয়া হলো।
মহারাষ্ট্র (৩,৫৫৩), উত্তরপ্রদেশ (৩,১৬৯) এবং পশ্চিমবঙ্গ (২,৯৬৩) -এ সর্বাধিক শূন্যপদ ঘোষণা করা হয়েছে। অন্যান্য প্রধান রাজ্যগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ (২,১০২), তামিলনাড়ু (২,০০৯), কেরালা (১,৬৯১), গুজরাট (১,৭৮২), বিহার (১,৩৪৪) এবং ওড়িশা (১,১৯১)।

কিভাবে মেধা তালিকা যাচাই করবেন?

ভারতের ৩২ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা ইউজিসির ! কোন কোন বিশ্ববিদ্যালয় ভুয়ো তালিকায়?
 
আপনি যদি একজন ইন্ডিয়া পোস্ট অফিসের জিডিএস পদে আবেদনকারী হয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে ইন্ডিয়া পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট
indiapostgdsonline.gov.in এখানে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে এসে ফলাফল বিভাগটি নির্বাচন করে ক্লিক করুন। তারপর আপনার রাজ্য বা পোস্টাল সার্কেল নির্বাচন করুন। এরপর মেধা তালিকার পিডিএফ টি ওপেন করুন। এটি দেখার পরে কপি করে প্রিন্ট আউট করে নিন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। নিয়োগপত্র পাওয়ার সময় এই কপিটি দেখতে চাওয়া হতে পারে। তাই ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করুন।

আশা করা হচ্ছে মার্চ মাসের মধ্যেই কেন্দ্রীয় পোস্ট অফিসের জিজিএস পদের জন্য শূন্য পদ পূরণের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন, তারা অবশ্যই উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে মেধা তালিকা বা ফলাফল দেখে নেবেন। যেহেতু মাধ্যমিকের প্রাপ্ত নম্বরে উপর নির্ভর করে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাই মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। মেধাতালিকা প্রকাশের ১৫ দিনের মধ্য নথিপত্র যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হবে। প্রার্থীদের মূল নথিপত্রের সাথে দুই সেট করে স্ব প্রত্যয়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। এগুলোর মধ্যে রয়েছে মার্কশিট, পরিচয়পত্র, জাতিসংশা পত্র যদি থাকে, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে এবং বয়সের প্রমাণপত্র।
অতএব আর কিছুদিনের অপেক্ষা, আপনার জীবনের নতুন ক্যারিয়ার জীবনের শুভারম্ভ হতে চলেছে, তাই নিয়মিত ইন্ডিয়ার পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে থাকুন।