আপনি কি অনেকদিন ধরেই রাজ্যে স্বাস্থ্য বিভাগের কাজের জন্য অপেক্ষা করছেন? আপনার সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে 10000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলা হয়েছিল। সেই অনুযায়ী ১০ হাজার শূন্য পদের মধ্যে ৭০০০ পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া একদম শেষের পর্যায়ে রয়েছে। তবে আরো কিছু শূন্য পদ পূরণের জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি একজন রাজ্য স্বাস্থ্য বিভাগের কর্মী হিসাবে নিয়োগ পেতে চান তাহলে এই বিজ্ঞপ্তি অনুসরণ করে আবেদন করতে পারেন। কর্মী নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে। বিভিন্ন পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিভিন্ন জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য আরো বিস্তারিত হবে জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে ফেলুন।
নিয়োগ সংস্থা: ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড
শূন্য পদের সংখ্যা: বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে ১০,০০০।
পদের নাম: স্টাফ নার্স, জি এন এম নার্স, ফার্মাসিস্ট, কমিউনিটি হেলথ অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল অফিসার পাবলিক হেলথ ম্যানেজার সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করতে পারবেন সেটি দেখে নিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
এখনো পর্যন্ত যে সমস্ত পদগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া একদম শেষের পর্যায়ে রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
আরোও পড়ুন: ইন্ডিয়া পোস্ট জিডিএফ ফলাফল প্রকাশ, ২৮৬৩৬টি শূন্যপদে পূরণের মেধা তালিকা কিভাবে দেখবেন?
স্টাফ নার্স গেট টু পদে এবং জি এন এম নার্স পদে প্রায় ৬ হাজারের মতন শূন্য পদ ছিল। এই ৬ হাজার শুন্য পদের মধ্যে জি এন এম নার্স পদে ৩৩৬৩ টি শূন্যপদ পূরণের যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। এ ছাড়া স্টাফ নার্স গ্রেড টু পদের শূন্য পদের তালিকা ও প্রকাশিত করা হয়েছে। প্রত্যেকটি শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, ইন্টারভিউ মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখন শুধুমাত্র নিয়োগ হওয়া বাকি রয়েছে প্রার্থীদের। এ দুটি পদে ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল।
এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট পদে শূন্য পদ ছিল ৮০৭ টি। এই শূন্যপদ পূরণের জন্য মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৪২৯৭ টি। তবে এদের মধ্যে কম্পিউটার লিখিত পরীক্ষা উত্তীর্ণ ১৫৪৭ টি প্রার্থীদের ডাকা হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর কয়েক দিনের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে মোট শূন্য পদ ছিল ৩১৬৫ টি। এই পদের জন্য লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনাতেই শূন্য পদের তালিকা রয়েছে ৪০০টি।
অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা রাজ্যের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদের জন্য আবেদন করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে থেকে যাদের নাম লিখিত পরীক্ষায় তালিকায় প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউ হয়ে গিয়েছে। সেই চূড়ান্ত তালিকা থেকে খুব শীঘ্রই নিয়োগ পত্র পেতে চলেছেন প্রার্থীরা। এবাদেও আরো কিছু স্বাস্থ্য বিভাগের কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এই সম্পর্কিত বিজ্ঞপ্তি আরো বিস্তারিতভাবে আসতে চলেছে খুব শীঘ্রই। যারা আগের বারের আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারোনি তার অবশ্যই রাজ্যের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন কারণ খুব শীঘ্রই আবারো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আপনিও যদি রাজ্যের স্বাস্থ্য বিভাগের একজন কর্মী হিসেবে নিজেকে দেখতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই এই চাকরির জন্য অপেক্ষা করুন।