কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পাবেন ভূমিহীন ক্ষেতমজুররাও! আবেদন করবেন কিভাবে? জানুন বিস্তারিত।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প। রাজ্যের কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য এবং অর্থনৈতিক সহায়তার উদ্দেশ্যে কৃষক বন্ধু প্রকল্প শুরু করা হয়। এতদিন পর্যন্ত যে সমস্ত ব্যক্তির চাষ যোগ্য জমি রয়েছে এবং যারা পেশাগতভাবে কৃষক তাদেরকেই শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হতো। কিন্তু এখন থেকে ভূমিহীন ক্ষেত মজুররাও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় পড়বে। কিভাবে আবেদন করবেন এবং কত টাকা অনুদান পাবেন সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিন প্রতিবেদনের মাধ্যমে।
কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সুরাহা দেওয়া হয়। তবে ২০২৬ এর রাজ্যের বাজেট ঘোষণার সময় এইবার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দারুন ঘোষণা হয়েছে যার মাধ্যমে উপকৃত হতে চলেছেন ভূমিহীন ক্ষেতমজুররা।
রাজ্য সরকারের তরফে বাজেট কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি ঘোষণা করা হয়েছে?
এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের অনুদান দেওয়া হতো সেই সমস্ত ব্যক্তিদের যাদের নিজস্ব চাষের জমি রয়েছে এবং পেশাগতভাবে যারা কৃষক। তবে এখন থেকেই যাদের নিজের চাষযোগ্য জমি নেই, অন্যের জমিতে চাষ করেন এবং ফসল ফলান তাদেরকেও এই প্রকল্পে আওতায় আনা হতে চলেছে। এইরকম ঘোষণা হওয়ার পর মুখে হাসি ফুটেছে ভূমিহীন ক্ষেতমজুরদের। এর কারণ অক্লান্ত পরিশ্রম করে যারা পরের জমিতে চাষ করত, ফসল উৎপাদন করতেন তারা এই প্রকল্পের কোনো রকম সুবিধা পাচ্ছিল না। এইজন্য রাজ্য সরকারের এইরকম উদার চিন্তাভাবনা ভূমিহীন ক্ষেতমজুরদের অনেকটাই অর্থনৈতিক সহায়তা দিতে চলেছে।
এখন থেকে ভূমিহীন ক্ষেতমজুররাও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ৪ হাজার টাকা করে অনুদান পাবেন। রবিশস্য ও খারিফ শস্য দুটি সময়েই ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা অনুদান পাবেন। প্রত্যেক ভূমিহীন ক্ষেত মজুরদের নিজস্ব ব্যাংক একাউন্টে এই অনুদান দিয়ে দেওয়া হবে। আগামী এপ্রিল মাস থেকে এই অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।
আরোও পড়ুন: SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে কবে? কি বলছে স্কুল সার্ভিস কমিশন?
কোন কোন যোগ্যতা পূরণ করতে হবে?
১) আবেদনকারী কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) যাদের কৃষি জমি নেই সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অথচ অন্যের জমি চাষ করেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
৩) ভাগ চাষী হিসেবে নিজের নাম নথিভুক্ত থাকলে সুবিধা পাবেন না।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
১) পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড
২) ব্যাঙ্কের পাসবুক
৩) আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর
৪) পাসপোর্ট সাইজ ফটো
৫) ক্ষেত মধুর সংক্রান্ত স্ব ঘোষণা পত্র ও আধারের তথ্য ব্যবহারে সম্মতি পত্র।
আবেদন প্রক্রিয়া:
কৃষক বন্ধু প্রকল্পের জন্য ভূমিহীন ক্ষেতমজুরদের আবেদন করতে হলে রাজ্য সরকারের অনুষ্ঠিত হওয়ার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং ডকুমেন্ট সহ আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই করার পর আপনি যদি এই প্রকল্পের জন্য একজন উপযুক্ত উপভোক্তা হিসাবে গণ্য হন তাহলে এপ্রিল মাস থেকে আপনার ব্যাংক একাউন্টে অনুদান দেওয়া হবে।
রাজ্য সরকারের ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের অনুদান আওতায় আনা ভূমিহীন ক্ষেতমজুরদের অর্থনৈতিক সহায়তা এনে দেবে সেইসাথে তাদের আর্থিক স্বচ্ছলতা আসবে। আপনি যদি একজন ভূমিহীন ক্ষেতমজুর হয়ে থাকেন এবং অন্যের জমিতে চাষ করে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের জন্য আবেদন করুন।



