LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। এলআইসি তরফ থেকে এবার নতুন একটি সুযোগ দেওয়া হচ্ছে যার মাধ্যমে আপনি ব্যবসার জন্য শেয়ারের সুযোগ পাবেন। এ-বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
এলআইসি এবার থেকে বোনাস শেয়ার দেওয়ার ছাড়পত্র পেল। বিনামূল্যে আপনি পেয়ে যাবেন একটি শেয়ার LIC তরফ থেকে কিন্তু কাদের জন্য এই সুযোগ দেওয়া হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি LIC বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, এলআইসি এবার থেকে বোনাস শেয়ার করতে পারবে। গত সোমবার অর্থাৎ ৭ই এপ্রিল স্টক এক্সচেঞ্জের ফাইলিং-এর সময় একটি মিটিংয়ে এই ছাড়পত্র মিলেছে এলআইসির। এলআইসি কোম্পানির তরফ থেকে এই প্রথম বোনাস শেয়ার করার ছাড়পত্র মিলেছে।
বোর্ডের মিটিং অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনার কাছে একটা শেয়ার থাকতে হবে কোম্পানির তবেই আপনি বিনামূল্যে একটি শেয়ার পেতে পারেন। অর্থাৎ বোনাসিয়ার এর সুবিধা পাবেন শেয়ার হোল্ডার। কোম্পানির বক্তব্য অনুযায়ী ১:১ অনুপাতে এই শেয়ার আপনি পাবেন। তবে রেকর্ড ডেটের মধ্যে LIC-র শেয়ার থাকতে হবে, তবেই মিলবে এই সুবিধা। এছাড়া শর্ত রয়েছে বোর্ডের অনুমতি দেওয়ার দুই মাসের মধ্যে শেয়ার হোল্ডারের এই বোনাস শেয়ার প্রক্রিয়া আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে।
Read more: বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ! শুধুমাত্র ইন্টারভিউ দিলেই নিয়োগ জানুন বিস্তারিত।
বোনাস শেয়ার যে-কোনো কোম্পানি যখন ঘোষণা করে তখন শেয়ার হোল্ডারদের স্টকের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। কিন্তু স্টকের সংখ্যা বাড়লেও স্টকের দাম কোনোরকম বৃদ্ধি পায় না। বিশেষ করে কোম্পানির শেয়ার যাতে কম দামে পাওয়া যায় তার জন্য বোনাস শেয়ার করার ঘোষণা করা হয় যে কোনো কোম্পানির তরফে। বোনাস শেয়ার ঘোষণা করার আরেকটি কারণ হলো মার্কেটে লিক্যুইডিটি বা নগদের সহজলভ্যতা বাড়ানো।
গত বছর LIC স্টক ৩ শতাংশ উঠেছিল, চলতি বছরে এখনও পর্যন্ত ৫ শতাংশ রয়েছে। হিসাব করলে দেখা যাচ্ছে সাম্প্রতিক ডিসেম্বরে ত্রৈমাসিকে LIC তাদের কনসলিডেটেড নিট প্রফিট বার্ষিক ভিত্তিতে ১৭ শতাংশ বাড়িয়েছে। অর্থাৎ গত বছরের এই একই সময়ের মধ্যে ১১,০০৮ কোটি টাকার থেকে বেড়ে ১২,৯৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে LIC এই বোনাস শেয়ার সুবিধা সবাই পাবেন না। একমাত্র তারাই সুবিধা পাবেন যাদের কাছে রেকর্ড ডেটের আগে LIC-শেয়ার থাকবে, একমাত্র তারাই অতিরিক্ত শেয়ার পাওয়ার সুবিধা পাবেন। তবে LIC তরফে এখনো রেকর্ড ডেট ঘোষণা করা হয়নি। শেয়ার হোল্ডারদের এই বিষয়ে সহমত থাকলেই LIC এই পদক্ষেপ গ্রহণ করবেন। আর এটিই হবে LIC প্রথম বোনাস শেয়ার। তাই শেয়ার হোল্ডারদের জন্য এই সুযোগ অনেকটাই সুফল আনবে।
FAQ:
১) LIC বোনাস শেয়ার দেওয়ার বিষয় সম্পর্কে কবে ঘোষণা করেছিল?
LIC তাদের পরিচালনা পর্ষদের সভায় বোনাস শেয়ার বিষয় নিয়ে যে প্রস্তাব এসেছিল সেটি অনুমোদন করেছে। ২০২২ সালে তালিকাভুক্ত হওয়ার পর এলআইসি তরফ থেকে এটি প্রথম তাদের বোনাস শেয়ার ঘোষণা।
২) বোনাস শেয়ারের অনুপাত কী রকম হয়?
LIC বোনাস শেয়ার অনুপাত ১:১ অনুপাতে হয়। অর্থাৎ আপনার কাছে এলআইসির একটি শেয়ার থাকলে আপনি বোনাস স্বরূপ আরেকটি শেয়ার পাবেন।
৩) বোনাস শেয়ার পাওয়ার জন্য কোন কোন শর্ত পূরণ করতে হবে?
বোনাস শেয়ারের সুবিধা পেতে হলে রেকর্ড ডেটের মধ্যে আপনাকে LIC-র শেয়ারহোল্ডার হতে হবে। পরিচালনা পর্ষদের অনুমোদনের দুই মাসের মধ্যে আপনি বোনাস শেয়ার পেয়ে যাবেন।
৪) বোনাস শেয়ার আসলে কী?
বোনাস শেয়ার এমন একটি প্রক্রিয়া যেখানে সেয়ারহোল্ডারদের শেয়ারের সংখ্যা বেড়ে যায় কিন্তু শেয়ারের দামের কোন পরিবর্তন হয় না। কোম্পানি শেয়ারের দাম একটা এডজাস্ট করে দেয়।