Google Internship সেরা সুযোগ! আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া আবেদনের সুযোগ, ১ লাখ টাকার উপরে স্যালারি।
আপনি কি Google Internship করতে ইচ্ছুক তাহলে আপনার জন্য সেরা সুযোগ দিচ্ছে Google। ভালো ক্যারিয়ার করার কথা প্রত্যেকেই ভেবে থাকেন কিন্তু কিভাবে সেই সুযোগ আসবে এবং সেই সুযোগকে কিভাবে কাজে লাগাবেন সেই পন্থা খুঁজে বার করতে অনেকেই পারে না। এবার আপনার সামনে তেমন সুযোগ আসতে চলেছে Google Internship মাধ্যমে। আপনি যদি আন্ডারগ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া হয়ে থাকেন, তাহলে কি সুযোগ কাজে লাগিয়ে একটি ভালো ক্যারিয়ার শুরু করার স্বপ্ন দেখতে পারবেন আপনি। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পেতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রত্যেক বছরের মতন ২০২৬ Google তরফ থেকে Internship প্রক্রিয়া চালু করা হচ্ছে। এই প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পাবে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পড়ুয়ারা। আপনি যদি গুগলের সাথে যুক্ত হওয়ার কথা অনেকদিন ধরে ভেবে থাকেন তাহলে এই সুযোগ আপনার সামনে বড় স্বপ্নের পথ প্রশস্ত করার প্রধান মাধ্যম হয়ে আসতে চলেছে।
সুযোগ সুবিধা : ভারতের বিভিন্ন নামকরা শহর যেমন ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ এবং বোনের মতো বড় শহরগুলোতে এই ইন্টার্নশিপ প্রক্রিয়া চলবে। ইন্টার্নশিপ চলাকালীন দুর্দান্ত স্টাইপেন্ড পাওয়ার সুবিধা রয়েছে। আর এই স্টাইপেন্ড পরিমাণ এতটাই দেওয়া হবে যে কোন সংস্থানে ফুল স্যালারি প্যাকেজ এর মতন হবে। এছাড়াও থাকছে ফ্রিল্যান্স এবং প্রিমিয়াম ফেসিলিটির অভিজ্ঞতা ও শীর্ষস্থানীয় professional দের কাছ থেকে কাজ শেখার সুযোগ। অতএব দুর্দান্ত সুযোগ হাতছাড়া না করে ইন্টার্নশিপ কিভাবে করবেন সেই তথ্য ভালো করে জেনে নিন।
আরোও পড়ুন : বাংলার বাড়ি প্রকল্পের অনুদান প্রাপকের সংখ্যা বাড়ানো হলো, প্রায় ২০ লক্ষ উপভোক্তা পেতে চলেছে ৬০০০০ টাকা! কবে নাগাদ ঢুকতে চলেছে টাকা?
স্যালারি প্যাকেজ : Google Internship চলাকালীন স্নাতক (বি.টেক/বিই) শিক্ষার্থীরা প্রত্যেক মাসে স্যালারি পাবেন আনুমানিক ১,২৫,০০০ টাকা।
মাস্টার্স (এম.টেক/এমই) শিক্ষার্থীরা প্রতি মাসে স্যালারি পাবেন আনুমানিক ১,৩৪,০০০ টাকা।
পিএইচডি শিক্ষার্থীরা উপরের দুই স্তরের থেকে আরও বেশি স্যালারি পাবেন।
যোগ্যতা : Google Internship আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার সাইন্স, ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিসটিক্স এ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে হবে, এছাড়া C++, Java, Python, অথবা Go-এর মতো ল্যাঙ্গুয়েজ জানেন যারা তারাও আবেদন করতে পারবেন।
গুগল ইন্টার্নশিপ বিভিন্ন বিভাগ রয়েছে যেগুলো শিক্ষাগত স্তরের মান অনুযায়ী বিভিন্ন ইন্টার্নশিপ অফার করা হবে।
১) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইন্টার্ন : জটিল সফটওয়্যার সিস্টেমের উপর এই ইন্টার্নশিপ প্রক্রিয়া। পিএইচডি শিক্ষার্থীদের জন্য এটি করা হয়েছে। ১২-১৪ সপ্তাহের একটি প্রোগ্রাম হবে এটি।
২) সিলিকন ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন (পিএইচডি) : কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্সে পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রাম। এ ইন্টার্নশিপে ক্লাউড সিলিকন তৈরি করার প্রক্রিয়া শেখানো হবে।
৩) ছাত্র গবেষক ২০২৬ : স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামটি করা হয়েছে। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি এবং প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে শিক্ষা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া : Google কেরিয়ার পোর্টালের ‘ইন্টার্ন’ পেজে যেতে হবে। এরপর অল Internship এক্সপ্লোর লিংক খুঁজে ক্লিক করুন। এরপর একটি পেজ ওপেন হবে এবং আপনি যে ইন্টার্নশিপ এর জন্য আবেদন করতে ইচ্ছুক খুঁজুন। খুঁজে নিয়ে সিভি জমা করতে হবে। এছাড়া উল্লেখিত ডকুমেন্ট আপলোড করুন। ভালো করে সমস্ত একবার দেখে নিয়ে আবেদন পত্র জমা দিন। আবেদন প্রক্রিয়ার লাস্ট সময়সীমা হল ৩১ মার্চ।
নির্বাচন প্রক্রিয়া–ইন্টার্নশিপের জন্য নির্বাচিত করা হবে মূলত তিনটি পদ্ধতির ওপর ভিত্তি করে।
১) রিজিউম স্ক্রিনিং : প্রজেক্ট এবং অ্যাকাডেমিক রেকর্ডের উপর ভিত্তি করে তালিকা তৈরি করা হবে।
২) টেকনিক্যাল ইন্টারভিউ : কোডিং দক্ষতা, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম টেস্ট নেওয়া হবে।
৩) গুগলিনেস রাউন্ড : Google কর্মসংস্কৃতি এবং দলগত কাজের সাথে সামঞ্জস্য মূল্যায়ন আছে কিনা সেটা পরীক্ষা করা হবে। সবকটা রাউন্ডে যে সমস্ত আবেদনকারী প্রার্থীদের নাম্বার ভালো থাকবে তাদেরকে। Google Internship এর জন্য বেছে নেওয়া হবে।
আপনিও যদি স্নাতক, নাতোকোত্তর বা পিএইচডি পড়ুয়া হয়ে থাকেন তাহলে Google Internship এই সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া না করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে গুগল ইন্টার্নশিপের জন্য আবেদন করুন এবং একটি ভালো ক্যারিয়ার গঠন করার চেষ্টা করুন।




