Scholarship

ওয়েসিস স্কলারশিপে বড় আপডেট! এবার বছরে মিলবে 13500 টাকা বৃত্তি, আবেদন সংক্রান্ত নতুন নিয়ম জেনে নিন!

রাজ্য সরকারের সূচনা করা যে সমস্ত স্কলারশিপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপ মূলত চালু করা হয়েছে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। বর্তমানে রাজ্য সরকার এই স্কলারশিপ সম্পর্কে নতুন আপডেট দিয়েছে। ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত নতুন আপডেট জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

উদ্দেশ্য: ওয়েসিস স্কলারশিপের সূচনা করেন মূল উদ্দেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা অনগ্রসর জাতির পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। এছাড়া অর্থের অভাবে যাতে কোন শিক্ষার্থী মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয় তার প্রচেষ্টা করা। তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির পড়ুয়াদের শিক্ষার হার বাড়ানো। 

রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে নতুন আপডেট বিজ্ঞপ্তি কি রয়েছে? 

ওয়েসিস স্কলারশিপ দেওয়া হয় প্রিম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক শিক্ষার্থীদের জন্য। এতদিন পর্যন্ত পড়ুয়ারা সরাসরি ওয়েসিস স্কলারশিপ এ পোর্টালে এসে লগইন করে আবেদন করতে পারতেন। কিন্তু এখন থেকে সরাসরি হয়েছিস স্কলারশিপে আবেদন করা যাবে না। আবেদনকারী শিক্ষার্থীদের প্রথমে আদিবাসী বিষয়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ওয়েসি স্কলারশিপের প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক আবেদনের আগে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অর্থাৎ NSP পোর্টালে লগইন করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এনএসপি পোর্টালে ওয়ান টাইম রেজিস্ট্রেশন জেনারেট হওয়ার পরেই পড়ুয়ারা ওয়েসিস স্কলারশিপে আবেদন করার সুযোগ পাবেন। 

অনুদানের পরিমাণ বৃদ্ধি: ওয়েসিস স্কলারশিপে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ স্তরে বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির প্রধান বর্তমানে করা হয়েছে ২৫০০ থেকে ১৩৫০০ পর্যন্ত।

আরোও পড়ুন: ভূমিহীন ক্ষেতমজুরদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? জেনে নিন পদ্ধতি।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: ওয়েসিস স্কলারশিপ এর প্রি ম্যাট্রিক বিভাগ টি আবার দুটি ভাগে বিভক্ত। একটি হলো কম্পোনেন্ট I এবং অন্যটি হলো কম্পোনেন্ট II

কম্পনেন্ট I প্রি ম্যাট্রিক স্কলারশিপে তপশিলি জাতির নবম ও দশম শ্রেণীর পড়ুয়া আবেদন করতে পারবেন। 

পারিবারিক বার্ষিক আয় এর পরিমাণ হতে হবে ২.৫ লক্ষ্যের কম। 

এই বিভাগে ডে স্কলার বৃত্তি হিসেবে ৩৫০০ টাকা বৃত্তি প্রদান করা হবে এবং হোস্টেলার বৃত্তি হিসাবে ৭০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। 

প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য আরো ১০% বেশি বৃত্তি প্রদান করা হবে। 

পি ম্যাট্রিক কম্পনেন্ট II দেওয়া হবে তপশিলি জাতির যে সমস্ত অভিভাবক খুবই ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর জীবিকার সঙ্গে যুক্ত তাদের সন্তানদের জন্য। এখানে কোন জাত পাতের ভেদাভেদ নেই। আয়ের কোন নির্ধারিত সীমা নেই। 

প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবে। 

ডে স্কলার বৃত্তি হিসাবে ৩৫০০ টাকা প্রদান করা হবে এবং হোস্টেলার বৃত্তি হিসাবে ৭০০০ টাকা প্রদান করা হবে। প্রতিবন্ধীদের জন্য আরও ১০ শতাংশ বেশি বৃত্তি প্রদান করা হবে। 

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন একাদশ শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল কোর্স, কলেজ বা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা। 

পারিবারিক বার্ষিক আয় এর পরিমাণ হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে। 

বৃত্তি দেওয়া হবে ২৫০০ থেকে ১৩৫০০ পর্যন্ত। 

প্রতিবন্ধীদের জন্য ১০% বেশি বৃত্তি প্রদান করা হবে। 

গুরুত্বপূর্ণ নথিপত্র: আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট ডিটেইলস, কাস্ট সার্টিফিকেট, পারিবারিক আয়ের সার্টিফিকেট, পূর্ববর্তী পরীক্ষার রেজাল্ট, মার্কশীট, ভর্তির রশিদ, আধার কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো। 

আবেদন পদ্ধতি: নতুন নিয়ম অনুযায়ী ন্যাশনাল স্কলারশিপে পোর্টালে রেজিস্ট্রেশন করে তারপরে ওয়েসিস স্কলারশিপ আবেদন করতে হবে। ওয়েসিস স্কলারশিপের আবেদনের লগইন পোর্টাল হল https://oasis.gov.in এখানে প্রবেশ করে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সমস্ত উল্লিখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করতে হবে। 

যে সমস্ত তপশিলি জাতি, উপজাতির শিক্ষার্থীরা এখনো পর্যন্ত ওয়েসিস স্কলারশিপ এ আবেদন করেন তারা নতুন এই আপডেট বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে তারপরে আবেদন করুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button