পহেলা এপ্রিল ২০২৬ থেকে সারাদেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই নিয়মগুলো পরিবর্তনের ফলে প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের পকেটে। কোন কোন নিয়মে পরিবর্তন ঘটছে? কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পেতে চলেছে সমস্ত কিছু জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
কেন্দ্র সরকারের তরফ থেকে প্যান কার্ড, এলপিজি গ্যাস সিলিন্ডার সহ আরো কিছু ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন আনতে চলেছেন। যে সমস্ত জিনিসের সাথে সাধারণ মানুষের সরাসরি সংযোগ রয়েছে সেখানে অনেকটাই প্রভাব পড়তে পারে এই নিয়ম পরিবর্তনের ফলে। ২০২৬ এর বাজেট ঘোষণার সময় যে সমস্ত দ্রব্যের দাম বাড়ানো হয়েছে বা যে সমস্ত জিনিসের দাম কমানো হয়েছে সে সমস্ত পরিবর্তন কার্যকর হতে চলেছে পহেলা এপ্রিল থেকে। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ থেকে শুরু করে, আর্থিক বিনিয়োগ সমস্ত কিছুর ওপর প্রভাব পড়তে চলেছে। তাই আপনার আগে থেকে জেনে নেওয়া উচিত কিভাবে খরচ করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে পকেট বুঝে খরচা করবেন। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে নতুন পরিবর্তন আনা হয়েছে।
১) PAN নিয়মে পরিবর্তন: প্যান কার্ড সম্পর্কিত নিয়ম অনেকটা সরল করা হয়েছে ফলে প্যান কার্ড ব্যবহারকারীদের অনেকটাই সুবিধা হবে ও স্বস্তি মিলবে আগের থেকে। পহেলা এপ্রিল থেকে ব্যাংক বা পোস্ট অফিসে প্রতিবছর ১০ লক্ষ টাকা নগদ জমা বা তোলার সময় কোনরকম প্যানকার্ড প্রদর্শনের প্রয়োজন পড়বে না। অন্যদিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের গাড়ি বা বাইক কেনার জন্য প্যান কার্ড প্রদর্শন করার প্রয়োজন পড়বে না। ২০ লক্ষ টাকার মধ্যে যেকোনো সম্পত্তি কেনা বা বিক্রিত সময়ে প্যান কার্ড প্রদর্শন করার দরকার পড়বে না। হোটেল রেস্তোরাঁ বা যে কোন অনুষ্ঠানে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ করলেও প্যান কার্ড দেখানোর কোন বাধ্যবাধকতা নেই। এই নতুন নিয়ম সাধারণ মানুষের প্যান কার্ড দেখানোর ঝামেলা থেকে রেহাই দেবে।
২) ITR দাখিলের তারিখে পরিবর্তন: পহেলা এপ্রিল থেকে আয়কর রিটার্ন দাখিল এর সময়সীমার পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যেসব ব্যবসায়ী এবং পেশাদারদের অডিটের প্রয়োজন পড়ে না তারা ৩১ জুলাই এর পরিবর্তে 31 আগস্ট পর্যন্ত আইটিআর ফাইল দাখিল করার সুযোগ পাবেন। অর্থাৎ আগের থেকে আরও বেশি সুযোগ দেওয়া হচ্ছে, অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। কিন্তু বেতনভোগী ব্যক্তি এবং করদাতাদের ITR 1 বা ITR 2 ফাইল দাখিলের তারিখ আগের মতন ৩১ জুলাই করা রয়েছে। নতুন এই অতিরিক্ত এক মাসের সুবিধা দেওয়া হবে শুধুমাত্র ছোট ব্যবসায়ী এবং পেশাদারদের জন্য।
আরোও পড়ুন: অষ্টম বেতন কমিশনে বেতন পেনশন বাড়বে না! কোন কোন কর্মীদের বেতন-পেনশন বাড়ছে না? জানুন বিস্তারিত!
৩) বিমা কেনার সময় PAN বাধ্যতামূলক করার নিয়ম: পহেলা এপ্রিল থেকে যেকোনো ধরনের বীমা পলিসি কেনার জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন পর্যন্ত এই নিয়মটি শুধুমাত্র বড় বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য করা ছিল কিন্তু পয়লা এপ্রিল থেকে প্রত্যেকটি ছোট, বড়, মাঝারি পলিসির জন্য প্যান কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে মোটর গাড়ি দুর্ঘটনার দাবি ট্রাইবুনাল থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের জন্য সুদের উপর কর আরোপ করা হবে না ১ এপ্রিল থেকে। এটি একপ্রকার মোটর বাইক ক্ষতিগ্রস্তদের পক্ষে স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।
৪) শেয়ার বাজারে লেনদেন: ১ এপ্রিল থেকে শেয়ারবাজারের লেনদেন অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে। তার অন্যতম কারণ হলো ফিউচার ট্রেডিংয়ের উপর সিকিউরিটিজ লেনদেন কর (SST) ০.০২% থেকে বৃদ্ধি পেয়ে ০.০৫% করা হবে। অন্যদিকে অপশন প্রিমিয়ামের উপর কর ০.১০% থেকে বৃদ্ধি পেয়ে ০.১৫% হবে। এছাড়া অপশন এক্সারসাইজের উপর 0.15 শতাংশ কর আরোপ করা হবে। এই অতিরিক্ত কর গুলোর জন্যই আগের থেকে শেয়ার বাজারের লেনদেন অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়বে যার ফলে শেয়ার বাজারে লেনদেনকারীদের পকেটে চাপ পড়বে।
৫) শিশুদের শিক্ষার জন্য কর ছাড় দেওয়া: মধ্যবিত্ত পরিবারের শিশুদের শিক্ষার খরচ আগের থেকে অনেকটাই কম হবে। কারণ শিক্ষা ভাতার উপর আগের থেকে অনেকটা কর ছাড় বাড়িয়ে দেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে ১০০ টাকা থেকে কর ছাড় বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে। হোস্টেল উপর ছাড় ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হয়েছে। এই সুযোগ পাবেন শুধুমাত্র পরিবারের দুটি সন্তানের জন্য। এছাড়া যারা পুরনো কর ব্যবস্থা নির্বাচন করেছেন তাদের জন্যই এই সুযোগ থাকবে।
৬) NRI-এর কাছ থেকে সম্পত্তি কেনায় পরিবর্তন: এতদিন পর্যন্ত NRI কাছ থেকে জমি বা বাড়ি কিনলে টিডিএস কাটার জন্য TAN নম্বরের প্রয়োজন ছিল। কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে। টিডিএস কাটার জন্য আলাদা করে TAN নম্বর নেওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র প্যান কার্ডের মাধ্যমে কাটা যাবে। এই নতুন নিয়ম বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় সম্পত্তি ক্রেতাদের মধ্যে লেনদেনকে আরো সহজ করে দিয়েছে।
৭) LPG সিলিন্ডারের দামে পরিবর্তন: তেল বিপণন সংস্থাগুলি প্রত্যেক মাসের প্রথম দিন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেন। পহেলা এপ্রিল নতুন দাম নির্ধারণ করা হবে। দাম বাড়বে না কমবে সেটি পয়লা এপ্রিল থেকেই জানা যাবে।
৮) সিএনজি পিএনজি এবং বিমান জ্বালানির দামে পরিবর্তন: মাসের প্রথম তারিখে বিমান জ্বালানির দামে পরিবর্তন করা হয়। পহেলা এপ্রিল দাম বৃদ্ধি পেয়েছে না কমেছে সেটি জানা যাবে। যদি বৃদ্ধি পায় তাহলে বিমান টিকিটের দাম ব্যয়বহুল হয়ে যাবে। এছাড়াও সিএনজি এবং পিএনজির দামেও সংশোধন করা হবে পয়লা এপ্রিল থেকে যার সরাসরি প্রভাব পড়বে গাড়ির চালক এবং গার্হস্থ্য গ্যাস ব্যবহারকারীদের উপর।
৯) ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন: এপ্রিল ২০২৬ থেকে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত খসড়া আয়কর বৃদ্ধি ২০২৬ কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। এই নতুন নিয়ম চালু হলে যদি কোন ব্যক্তি এক আর্থিক বছরে এক বা একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকে এবং 10 লক্ষ টাকা বা তার বেশি করে থাকেন, তাহলে এই ব্যাংক আর্থিক তথ্য আইকর বিভাগকে জানাতে বাধ্য হবে।
১ এপ্রিল থেকে উপরে উল্লেখিত প্রত্যেকটি ব্যাপারে পরিবর্তন আসতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। কিছু ক্ষেত্রে স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ, বিশেষ করে ছোট লেনদেনের ক্ষেত্রে সুবিধা পেতে চলেছে সাধারণ মানুষ কিন্তু বড় লেনদেনের উপর প্রভাব পড়বে। ছোট গাড়ি ও সাশ্রয়ী মূলের সম্পত্তির কেনা সহজ হবে, শিশুদের শিক্ষার উপর কমানোর ফলে অর্থ সাশ্রয় হবে। তবে শেয়ার বাজারে লেনদেন ব্যয়বহুল হবে। বীমা কেনার সময় প্যান কার্ড প্রয়োজন হতে চলেছে। এজন্য আপনি যদি কোন লেনদেন বীমা বা বিনিয়োগ, আয়কর কর পরিকল্পনা করে থাকেন তাহলে এপ্রিলের আগের থেকেই সমস্ত কিছু ব্যাপারে ওয়াকিবহুল থাকুন।