google trends india

মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় খাতা দেখায় নতুন নিয়ম শুরু, মধ্যশিক্ষা পর্ষদের তরফে নতুন নিয়ম অনুযায়ী কি কি বিষয় জানা দরকার।

স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য অপেক্ষা থাকে চিরন্তন। প্রথম অন্য কোন স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সেই সাথে কিছুটা ভয় মিশ্রিত থাকে। ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর কয়েকটি দিন বাকি। ইতিমধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিশেষ ব্যস্ততা ও রিভিশন দেওয়ার কাজে চলছে। প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার আগের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত কিছু নতুন নিয়ম কানুন চালু করা হয়। তবে এইবার পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে নতুন নিয়ম তেমন চালু না হলেও খাতা দেখার বিষয় নতুন কিছু নিয়ম চালু হতে চলেছে। তবে এই নিয়ম পরীক্ষার্থীদের মূল্যায়নের কাজটি অনেক সহজ করে দেবে বলেই আশা করা যাচ্ছে। দেখে নেওয়া যাক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৬-এর বোর্ড পরীক্ষার খাতা দেখার কি নতুন নিয়ম চালু করা হয়েছে?

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক বোর্ড এক্সাম শুরু হচ্ছে ২রা ফেব্রুয়ারি থেকে। যে সমস্ত নতুন নিয়ম চালু করা হয়েছে সেগুলো সম্পর্কে পরীক্ষার্থীদের অবশ্যই অবগত হওয়া দরকার আর তার জন্যই প্রতিবেদনটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।

নতুন নিয়ম : এতদিন পর্যন্ত খাতা দেখার নিয়মে দেখা যেত যে, প্রতিটি বিভাগ অনুযায়ী যে কটি প্রশ্নের উত্তর ঠিক লেখা হয়েছে তা সম্পূর্ণ মোট নম্বর হিসাবে দিয়ে দেওয়া হতো। অর্থাৎ ক বিভাগে যদি ১০ টা প্রশ্ন দেওয়া হয়ে থাকে, তাহলে ১০টা প্রশ্নের মধ্যে যদি কোন ছাত্র বা ছাত্রী ৮ টি প্রশ্ন সঠিক লেখেন তাহলে গোল করে ৮ নম্বর দেওয়া হতো। এর ফলে অনেক সময় নম্বর বিভাজন বুঝতে পারতেন না ছাত্রছাত্রীরা।

নতুন নিয়ম অনুযায়ী, উত্তরপত্রের দ্বিতীয় পাতায় কেজিং এর জন্য আলাদা করে বড়ো একটা জায়গা করা থাকছে। শিক্ষক শিক্ষিকাকে সেই জায়গায় প্রতিটি বিভাগের নম্বর বিভাজন করে লিখতে হবে। অর্থাৎ এত দিনের মতন সংক্ষেপে নম্বর বসিয়ে দিলে চলবে না। উত্তরপত্রের দ্বিতীয় পাতায় বড় করে জায়গা রাখা হবে সেখানে প্রত্যেক বিভাগের নম্বরএর ফলে প্রত্যেকটি বিভাগে অর্থাৎ কখন উপবিভাগ অনুযায়ী মোট নম্বর লিখতে হবে।

নতুন নিয়মের সুবিধা : নতুন নিয়ম চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে নাম্বার স্পষ্ট করে বুঝতে পারবে এবং নাম্বার নিয়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। যদিও নতুন নিয়ম শিক্ষক-শিক্ষিকাদের কাজের চাপ আরেকটু বৃদ্ধি করবে তবে স্ক্রুটিনি নিয়ে যে প্রবলেম ছিল সেটা অনেকটাই কমে যাবে আশা করা যাচ্ছে। এছাড়াও স্টুডেন্টদের মধ্যে নাম্বার নিয়ে বিভ্রান্তি দূর হবে। নাম্বারটা করার সময় ক্যালকুলেশন করতে অনেকটাই সুবিধা হবে।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে খাতা দেখার নতুন নিয়ম চালু করে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন পরীক্ষায় আরো স্বচ্ছতা আসবে এবং নম্বর নিয়ে বিভ্রান্তি দূর হবে, যদিও এই কাজের জন্য শিক্ষক-শিক্ষিকাদের কাজের চাপ বৃদ্ধি পাবে তবে মাধ্যমিক বোর্ড এক্সাম এর জন্য অনেকটাই নির্ভরযোগ্য হবে এই নতুন নিয়ম।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button