Scholarship

(PMS-SC) 2026: পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য, আবেদন পদ্ধতি, যোগ্যতা সহ অন্যান্য তথ্য জানুন!

ভারত সরকারের সূচনা করা বিভিন্ন স্কলারশিপ এর মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এটি মূলত সিডিউল কাস্ট অর্থাৎ সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্যই করা হয়েছে। এই স্কলারশিপে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই স্কলারশিপের প্রয়োজনীয় তথ্যগুলো সম্পর্কে আগে জেনে নিন। 

PMS স্কলারশিপের মূল উদ্দেশ্য : এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো তপশিলি জাতির শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করা এবং অর্থনৈতিক দূরবস্থা যাতে শিক্ষার্থীদের শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য ভারত সরকার তপশিলি জাতির শিক্ষার্থীদের মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যন্ত পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার এক সুন্দর প্রয়াস হল PMS স্কলারশীপ। 

অনেক পরিবার রয়েছেন যাদের আর্থিক অবস্থা অনুন্নত হওয়ার কারণে মাধ্যমিকের পর বিশেষ করে ছাত্রীদের পড়াশোনা বন্ধ করিয়ে দেয়। এর ফলে অনেক ছাত্রীর মেধা থাকা সত্ত্বেও এবং পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনার মাঝপথে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়। ভারত সরকারের পক্ষ থেকে এই সমস্ত তপশিলি জাতির শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য এবং মাধ্যমিকের পরেও উচ্চমাধ্যমিক কলেজ পোস্ট ক্যাজুয়েট এমনকি বিভিন্ন প্রফেশনাল করছে যাতে শিক্ষা গ্রহণ করে যাতে আত্মনির্ভরশীল হতে পারে এবং সমাজের মুখ উজ্জ্বল করতে পারে তার জন্য PMS স্কলারশিপ এর সূচনা করেছেন। মূলত এই স্কলারশিপ চালু করার কয়েকটি প্রধান লক্ষ্য হলো : 

  • আর্থিক অনটনের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটি কমানো। 
  • সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য উৎসাহ দেওয়া। 
  • সমাজে সমান শিক্ষার সুযোগ করে দেওয়া। 

আরোও পড়ুন : NSP স্কলারশিপের সুবিধা, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ জেনে নিন।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

১) শিক্ষার্থীকে অবশ্যই তপশিলি জাতির পড়ুয়া হতে হবে। 

২) পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।

৩) মাধ্যমিক উত্তির্ন হতে হবে পড়ুয়াকে। 

৪) ইলেভেনে ভর্তি হতে হবে পড়ুয়াকে। 

৫) ভারতের সরকার বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। 

কোন কোন কোর্সে বৃত্তি প্রদান করা হয়: 

  • উচ্চ মাধ্যমিক 
  • স্নাতক (BA, BSc, BCom ইত্যাদি)
  • স্নাতকোত্তর (MA, MSc, MCom)
  • ইঞ্জিনিয়ারিং
  •  মেডিকেল
  •  ম্যানেজমেন্ট
  • পলিটেকনিক
  •   ITI
  • পেশাগত ও টেকনিক্যাল কোর্স

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: 

আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো হলো: 

SC সার্টিফিকেট, আয় সার্টিফিকেট, পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট (আধার লিঙ্কড), আগের পরীক্ষার মার্কশিট, ভর্তি রসিদ বা Admission Proof, পাসপোর্ট সাইজ ছবি।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে রাজ্যের Scholarship Portal বা National Scholarship Portal (NSP) পোর্টালে যেতে হবে। এরপর নিউ রেজিস্ট্রেশন অপশন ক্লিক করে বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রদত্ত লগিন আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে সঠিক তথ্য দিয়ে। এরপর উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সম একবার যাচাই করে নিয়ে সাবমিট করতে হবে। কিছুদিন পর স্ট্যাটাস চেক করুন আপনার আবেদন পত্র কি অবস্থায় রয়েছে দেখার জন্য। আপনার আবেদনপত্র যদি গ্রান্টেড হয় তাহলে আপনি আপনার বিভাগ অনুযায়ী বৃত্তি পেয়ে যাবেন। 

PMS স্কলারশিপ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ কারণ এই স্কলারশিপ এর মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার ভবিষ্যৎ উজ্জ্বল গড়ে তোলা হয় এবং একজন ছাত্র বা ছাত্রীর জীবন গড়ে দেওয়ার উদ্দেশ্যে স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!
Back to top button