proklpo

২০২৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-এর আবেদন শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে মহিলাদের জন্য সূচনা করা উজ্জ্বলা যোজনা প্রকল্প একটি অন্যতম অভিনব প্রকল্প, যার মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা এলপিজি গ্যাস কানেকশন পেয়েছেন এবং এর মাধ্যমে তাদের জীবন যাপন অনেকটাই উন্নত হয়েছে। আপনি যদি এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তাহলে কিভাবে এই প্রকল্প আবেদন করবেন, আবেদনের জন্য কি যোগ্যতা দরকার ও অন্যান্য বিষয় সম্পর্কে ভালো করে জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।  

উদ্দেশ্য: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে উজ্জ্বলা যোজনা প্রকল্প খুবই সাড়া ফেলেছে ভারতজুড়ে। গ্রামাঞ্চলে ও শহরেরও নিম্ন মধ্যবিত্ত পরিবারে কাঠ-কয়লার মাধ্যমে রান্নাবান্না করা হতো। এর ফলে যেমন পরিবেশ দূষণ হত তেমন কাঠ-কয়লার ধোয়া স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। এর জন্যই কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করেন যার মাধ্যমে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন দেওয়া হয় এছাড়া প্রতি সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়া হয়। এর ফলে দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এলপিজি গ্যাস কানেকশন পেয়েছেন এবং কাঠ কয়লার পরিবর্তে গ্যাসে রান্না করতে পারছেন। এর ফলে অনেক পরিবেশ দূষণ আগের থেকে কমে গিয়েছে। গ্রামোন্নয়ন ঘটেছে এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের খাটনি কমেছে বলা যায় জীবন অনেকটাই উন্নত হয়েছে। 

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: 

১) আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বয়স হতে হবে আঠারো বছরের বেশি। 

২) আবেদনকারী কে দারিদ্র সীমার নীচে অর্থাৎ বিপিএল কার্ডের অন্তর্ভুক্ত হতে হবে। 

৩) আবেদনকারীর বাড়িতে কোন এলপিজি সংযোগ থাকা চলবে না। 

আরোও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৬ আবেদন প্রক্রিয়া ও রিনুয়াল প্রক্রিয়া লাস্ট ডেট ও অন্যান্য তথ্য।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: 

১)আধার কার্ড (আবেদনকারী ও পরিবারের সদস্যদের) 

২)রেশন কার্ড (বিপিএল বা এলিজিবল ক্যাটাগরি) 

৩)ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড 

৪)পাসপোর্ট সাইজের ছবি 

ভর্তুকির পরিমাণ: ১৪.২ কেজি সিলিন্ডারে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হয়ে থাকে। প্রত্যেক গ্যাস সিলিন্ডার বুক করার পরেই গ্রাহকের ব্যাংক একাউন্টে ৩০০ টাকা জমা পড়ে যায়। সর্বোচ্চ ১২ টি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি দেওয়া হয়। 

আবেদন প্রক্রিয়া: আপনি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই আবেদন করতে পারেন। 

অনলাইন আবেদন: অনলাইন আবেদনের জন্য আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট (pmuy.gov.in) এখানে প্রবেশ করতে হবে। 

এরপর Apply New Ujjwala 2.0 Connection এই অপশনে ক্লিক করতে হবে।

এরপর আপনার পছন্দের গ্যাস কোম্পানি Indane, Bharat Gas, HP Gas সিলেক্ট করুন।

এরপর আবেদন ফর্ম আসবে সেটা ডাউনলোড করে বা অনলাইনে নাম, ঠিকানা, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। 

এবার প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক স্ক্যান করে আপলোড করুন।

সবশেষে ফর্মটি যাচাই করে সাবমিট করুন এবং রেফারেন্স নম্বর প্রিন্ট আউট করে নিন। 

অফলাইন আবেদন: অফলাইন আবেদনের জন্য আপনার নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটর এর অফিসে যেতে হবে। সেখান থেকে উজ্জ্বলা যোজনার আবেদনপত্র সংগ্রহ করে সেটি পূরণ করে ডকুমেন্ট সহযোগে ওই অফিসে জমা দিতে হবে। 

আবেদনপত্র যাচাই হওয়ার পর আপনি যদি এই প্রকল্পের জন্য উপযুক্ত গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আপনাকে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন দিয়ে দেওয়া হবে। প্রত্যেকবার গ্যাস বুকিং করার পর আপনার ব্যাংক একাউন্টে ৩০০ টাকা করে ভর্তুকি আপনি পেয়ে যাবেন। আপনি যদি একজন বিপিএল পরিবারের মহিলা হয়ে থাকেন অথচ এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন না করে রয়েছেন তালে অবশ্যই ২০২৬ এর আবেদন প্রক্রিয়া এখন চলছে। উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন এবং উজ্জ্বলা যোজনা সুবিধা উপভোগ করুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button