রিজার্ভ ব্যাংকের তরফে আধুনিকীকরণ 76 বছর আগের প্রকল্প! নতুন ভাবে সাজানো এই প্রকল্প থেকে সাধারণ মানুষ কি সুবিধা পেতে চলেছে?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাঝেমধ্যেই নতুন নিয়ম চালু করে থাকে ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু এইবার ৭৬ বছর পুরনো একটি প্রকল্পকে নতুন করে সাজাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন ভাবে সাজানো প্রকল্পের হাত ধরে জেলা স্তরে শুধু গতি আসবে তা নয়, সার্বিক উন্নয়ন হতে চলেছে। ৭৬ বছর আগের কোন প্রকল্পকে আবার নতুন করে শুরু করতে চলেছে রিজার্ভ ব্যাংক? জেনে নিন এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদনে মাধ্যমে।
১৯৬৯ সালে চালু হয়েছিল লিড ব্যাংক স্কিম। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ঋণ প্রবাহ বৃদ্ধি এছাড়া আর্থিক অন্তর্ভুক্তি ও জেলা স্তরে সার্বিক উন্নয়ন ঘটানো। ৭৬ বছর পর আবার সেই প্রকল্পকে নতুন করে সাজাতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
লিডব্যাক স্কিমের উদ্দেশ্য কি: ব্লক ও জেলা স্তরে যে সমস্ত গ্রামীণ ব্যাংক রয়েছে বা সরকারি সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলা। গ্রামীণ ঋণ ও সরকারি সুবিধা আরো নিশ্চিত করা। জেলা স্তরে ঋণ প্রবাহ বাড়ানো। আরো বেশি করে ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সুবিধা দেওয়া, এক কথায় ব্যাংকিং পরিধি প্রসার ঘটানো।
লিড ব্যাঙ্ক স্কিমের প্রধান লক্ষ্য হলো জেলা স্তর, ব্লক স্তর এবং রাজ্য স্তরের সার্বিক উন্নয়ন ঘটানো। এছাড়া গ্রামীন ও আধা শহরগুলোতে যে ব্যাংকিং শাখা গুলো রয়েছে সেখানে ৬০% ক্রেডিট ডিপোজিট রেটিও বজায় রাখা। ব্যাংকিং ব্যবস্থাকে আরও বেশি কার্যকর করে তোলার জন্যই পুরনো প্রকল্পকে নতুন ভাবে সাজাতে চলেছে, এক কথায় বলা যায় আধুনিকীকরণ ঘটানো হচ্ছে।
আরোও পড়ুন: রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননা নোটিস দিলো ডিএ মামলাকারিরা! ডিএ মামলা নিয়ে কোনো রায় কার্যকর হতে চলেছে?
আরবিআই পক্ষ থেকে লিড ব্যাঙ্ক স্কিমের আধুনিকীকরণ ঘটানোর জন্য একটা খসড়া নির্দেশিকা দেওয়া হয়েছে এবং ৬ ই মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে জনমত প্রতিক্রিয়ার জন্য।
জনমতের ফিডব্যাক যদি হ্যাঁ হয় অর্থাৎ লিড ব্যাঙ্ক স্কিমকে নতুনভাবে সাজানোর জন্য যদি জনমত পাওয়া যায় তাহলে সুবিধা পেতে চলেছে সাধারণ মানুষ। এর কারণ এই প্রকল্পের আধুনিকীকরণ রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটি গুলোকে আরো কঠোর করবে। প্রতিটি প্রকল্পের উপর আরো বেশি করে ফোকাস দেওয়া হবে। লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভূমিকা আরও স্পষ্ট ও কার্যকরী হবে। বিশেষ করে ব্লক স্তরে বিভিন্ন ঋণ প্রবাহ, ব্যাংকিং অ্যাক্সেস এবং প্রকল্প বাস্তবায়নের যে ফাঁকফোকর গুলো ছিল, সেগুলোর উপর জোর দেওয়া হবে।
আরবিআই যে খসড়া নির্দেশিকা দিয়েছে এবং তার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ৬ই মার্চের মধ্যে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেছে। এই প্রতিক্রিয়ার উপর নির্ভর করেই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে। তবে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিক্রিয়াগুলোকে আগে ভালো করে বিবেচনা করা হবে। তবে লিড ব্যাংক স্কিম সংশোধন করা হলে ব্যাংকিং ঋণ প্রবাহের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, ব্যাংক এবং সরকারি সংস্থা গুলোর মধ্যে সংযোগ আরো উন্নত হবে, জেলা পর্যায়ে ব্যাংকিং পরিষেবা আরো প্রসারিত হবে, যদিও বীমা ও মিউচুয়াল ফান্ড বিক্রির বিষয়ে আরবিআই এর সংশোধিত নির্দেশিকা বীমাকারীদের কিছুটা প্রভাবিত করবে। তবে সাধারণ মানুষ, ব্যবসায়ী কৃষকদের ঋণ পেতে অন্যান্য ব্যাংকিং ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।



