google trends india

একটি মাত্র মেসেজেই সমস্ত সমস্যার মুশকিল আসান! রেল যাত্রীদের জন্য সুব্যবস্থা, জানুন বিস্তারিত।

রেল যাত্রীদের জন্য আরও একগুচ্ছ সুবিধা এনে দিল ভারতীয় রেল। এক জায়গা থেকে অন্য জায়গায় স্বল্প দূরত্ব হোক কিংবা দীর্ঘগামী দূরত্বের ক্ষেত্রে সবথেকে স্বল্প খরচে যাতায়াতের মাধ্যম হল রেল। বিভিন্ন যাতায়াত মাধ্যমের মধ্যে রেলের যাত্রীদের সংখ্যা সব থেকে বেশি থাকে। এইজন্য ভারতীয় রেল রেলযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে। রেল যাত্রীরা যখন রেল সফর করেন তখন তাদের বিভিন্ন রকম অসুবিধার বা সমস্যার সমাধানের জন্য রেল সবসময় তৎপর থাকে। সম্প্রতি যাত্রীদের রেল সফরের সময় সমস্যার সমাধানের এবং সঠিক পরিষেবার জন্য একটি দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করেছে। কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে এই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এতদিন পর্যন্ত রেল সফরের সময় ট্রেনের টাইম, পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ত্রুটি ও সমস্যার সমাধানের জন্য একটি ফোন নাম্বারে ফোন করে জানাতে হতো। রেলের তরফ থেকে ফোন রিসিভ করে সমস্ত সমস্যার সমাধান করা হতো। কিন্তু এই পদ্ধতি ছিল অনেকটাই সময় সাপেক্ষ। অনেক সময় ফোন নাম্বারে লাইন পাওয়া যেত না বলে, অনেক যাত্রীরা তাদের অসুবিধার বা সমস্যার কথা জানাতে পারতেন না। এইজন্য পরিষেবা সংক্রান্ত যেকোনো সমস্যা ও ট্রেনের টাইম টেবিল ও অন্যান্য সমস্যার সমাধানের জন্য রেল কর্তৃপক্ষ এসএমএস ব্যবস্থা চালু করেছে। এতদিন যে নাম্বারে ফোন করে সমস্যার কথা জানানো হত অর্থাৎ ১৩৯ নম্বরে একটি মাত্র এসএমএস করলেই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে রেল যাত্রীরা। কি সংক্রান্ত ব্যাপারে সমস্যা হচ্ছে সেই সমস্যার কোড নম্বর লিখে এসএমএস করতে হবে রেল কর্তৃপক্ষকে।

এই নতুন পদ্ধতি অবলম্বন করার কারণ :
রেল কর্তৃপক্ষ সবসময় সজাগ থাকেন যাতে রেলযাত্রীদের সুষ্ঠু পরিষেবা পরিচালনা করা যায় তার জন্য। যাতে রেল যাত্রীরা তাদের পরিষেবা সংক্রান্ত যেকোনো ঝামেলা বা সমস্যার তাৎক্ষণিক সমাধান পেতে পারে তার জন্যই নতুন করে এসএমএস পদ্ধতি অবলম্বন করতে চলেছেন। এরপরে ট্রেনের টাইম টেবিল, ট্রেনের অবস্থান, ট্রেনের চলাচলের সময় ও অন্যান্য যেকোনো সমস্যা যেমন জলের সরবরাহ, শৌচাগারের ময়লা সংক্রান্ত ব্যাপার এ ছাড়া পরিষেবা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের জন্য যাত্রীরা একটি মাত্র এসএমএস করলেই সমাধান পেয়ে যাবেন।

সমস্যার সমাধান কিভাবে করা হবে:
রেলযাত্রী কাছ থেকে এসএমএস পাওয়ার পর রেল কর্তৃপক্ষ সেই অভিযোগ থেকে নথিভুক্ত করবেন এবং রেলের সংশ্লিষ্ট বিভাগের অধীনে থাকা আধিকারিককে এসএমএস করা গ্রাহকের সমস্যার সমাধানের জন্য পাঠানো হবে।

তবে গ্রাহকদের জেনে নেওয়া দরকার কোন সমস্যার জন্য কি লিখে এসএমএস করতে হবে রেল কর্তৃপক্ষকে?

১) আপনি যদি ট্রেনের PNR জানতে চান তাহলে এসএমএসে লিখতে হবে PNR – ট্রেনের PNR নাম্বার।
২) ট্রেনের অবস্থান জানার জন্য আপনাকে এসএমএস লিখতে হবে SPOT – ট্রেনের নাম্বার।
৩) নির্দিষ্ট তারিখে ট্রেনের অবস্থান জানার জন্য আপনাকে এসএমএস লিখতে হবে SPOT – ট্রেনের নাম্বার DDMMYY
৪) ট্রেনের আগমন এবং ছাড়ার সময় জানার জন্য এসএমএসে লিখতে হবে AD- ট্রেন নাম্বার স্টেশন কোড।
৫) পার্সেল অবস্থান জানার জন্য এসএমএস লিখতে হবে পিআরআর পার্সেল রেফারেন্স নাম্বার।
৬) রেল মাদাদের অভিযোগ জানাতে হলে এসএমএস করুন MADAD – অভিযোগে বিবরণ – PNR নম্বর।
৭) স্টেশনের ট্রেনের তথ্য জানার জন্য এসএমএস করুন SPOT – ট্রেন নাম্বার – স্টেশন কোড।
৮) ট্রেনে রুটের তথ্য জানার জন্য এসএমএস করুন ROUTE – ট্রেন নাম্বার।

আপনি আপনার সমস্যা অনুযায়ী, SMS করবেন ১৩৯ নম্বরে। এইবার থেকে রেল সফরের সময় যে কোনো ট্রেনের সমস্যা এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। মূলত সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ রেল যাত্রীদের আরও দ্রুত তাৎক্ষণিক সমাধান দিতে এই SMS ব্যবস্থা চালু করেছে।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button