JOBS

SSC MTS এবং হাবিলদার পরীক্ষার 2025 : সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে, ডাউনলোড করুন এই পদ্ধতিতে।

যে সকল পরীক্ষার্থীরা SSC MTS পরীক্ষা এবং হাবিলদার পরীক্ষা ২০২৫-এ আবেদন করেছিলেন, তাদের পরীক্ষায় বসার সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে। ডাউনলোড কিভাবে করবেন এবং এই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিন প্রতিবেদনের মাধ্যমে। 

স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদ রাখা হয়েছিল ৭৯৪৮ টি। ১৮-২৫ বছর বয়সী প্রার্থীদের জন্য মোট শূন্য পদ রাখা হয়েছিল ৬,০৭৮টি। এছাড়া ১৮-২৭ বছর বয়সী প্রার্থীদের জন্য ৭৩২টি শূন্যপদ রাখা হয়েছিল। অন্যদিকে, হাবিলদার পদের জন্য ১,১৩৮টি শূন্যপদ রাখা রয়েছে। শূন্যপদ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে MTS এবং হাবিলদার নিয়োগ করা হবে। নিয়োগ হওয়া প্রার্থীদের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এবং সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স (CBN) এর মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিযুক্ত করা হবে। 

SSC MTS নিয়োগ ২০২৫-এ ১৮-২৫ বছর বয়সী প্রার্থীদের জন্য মোট ৬,০৭৮টি শূন্যপদ এবং ১৮-২৭ বছর বয়সী প্রার্থীদের জন্য ৭৩২টি শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, হাবিলদার পদের জন্য ১,১৩৮টি শূন্যপদ রয়েছে।

স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পরীক্ষার এডমিট কার্ড বা সিটি স্লিপ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষায় আবেদনকারী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসার ওয়েবসাইটে গিয়ে সিটি স্লিপ ডাউনলোড করতে পারবেন। 

সিটি স্লিপে কি কি তথ্য দেওয়া থাকছে: 

পরীক্ষার তারিখ, পরীক্ষার শহর এবং কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সময়সূচি এখানে উল্লেখ করা থাকবে। 

ট্রান্সলেশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৪ ঠা ফেব্রুয়ারি ২০২৬ থেকে। বিভিন্ন শহর অনুযায়ী প্রার্থীদের পরীক্ষা বিভিন্ন ডেটে পড়েছে। ১৬ই জানুয়ারি থেকে ২৫ শে জানুয়ারির মধ্যে এই দুইটি পরীক্ষায় আবেদনকারী প্রার্থীদের স্লট নির্বাচন করার অপশন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আবেদনকারী প্রার্থীরা নিজেদের পছন্দ মতন স্লট নির্বাচন করে নিয়েছিলেন। এরপরই কমিশনের তরফ থেকে সিটি ইন্টিমিশন স্লিপ দেওয়া হয়েছে। অনেকে মনে করতে পারেন এটা প্রবেশপত্র বা এডমিট কার্ড। কিন্তু না প্রবেশপত্র বা এডমিট কার্ড অফিসের ওয়েবসাইটে পরে দিয়ে দেওয়া হবে সেখান থেকে প্রার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন। সিটি স্লিপ আগে দিয়ে দেওয়ার কারণ এইখানে যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে সেগুলো সমস্ত ঠিকঠাক রয়েছে কিনা যাচাই করার জন্যই এটা দেওয়া রয়েছে। 

 আরোও পড়ুন: Group C Group D recruitment 2026 পরীক্ষা মার্চে, নবান্নের তরফে ঘোষণা। জানুন বিস্তারিত!

সিটি স্লিপ ডাউনলোড করার পদ্ধতি: 

১) সবার প্রথমে আবেদনকারী প্রার্থীদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, ssc.gov.in এইখানে প্রবেশ করতে হবে। 

২) এরপর SSC MTS এবং হাবিলদার সিটি ইনটিমেশন স্লিপের জন্য লিঙ্কে ক্লিক করুন। 

৩) আবেদন করার সময় দেওয়া রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ইনপুট করুন। 

৪) স্ক্রিনে প্রদর্শিত শহর সংক্রান্ত তথ্য স্লিপটি একবার যাচাই করুন। যদি সব ঠিক থাকে তাহলে ডাউনলোড অপশন এ ক্লিক করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য স্লিপটি ডাউনলোড করে কপি করে সংরক্ষণ করুন।

সিটি স্লিপ ডাউনলোড করার পরে পরীক্ষার সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপর এডমিট কার্ড দেওয়া হবে। আপনার ডেট অনুযায়ী নির্দিষ্ট দিনে এডমিট কার্ড এবং অন্যান্য ডকুমেন্ট সহযোগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন। 

নিয়োগ পরীক্ষা হিসাবে সকল প্রার্থীদের জন্য কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র হাবিলদার পদের জন্য লিখিত পরীক্ষার পরেও শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক মান পরীক্ষা নেওয়া হবে। শারীরিক দক্ষতা পরীক্ষার জন্য পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে ১৫ মিনিটের মধ্যে ১৬০০ মিটার হাঁটা এবং মহিলা পাতিদের জন্য রয়েছে ২০ মিনিটের মধ্যে এক কিলোমিটার হাঁটা। এই দুটি পরীক্ষায় মিলিয়ে সর্বোচ্চ নম্বর প্রাপকদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা হবে।

যে সমস্ত প্রার্থীরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের MTS হাবিলদার পদে আবেদন করেছিলেন তারা অবশ্যই খুব তাড়াতাড়ি স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সিটি স্লিপ ডাউনলোড করে নেবেন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!
Back to top button