proklpo

ভূমিহীন ক্ষেতমজুরদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? জেনে নিন পদ্ধতি। 

রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কৃষকরা। তবে রাজ্যের ২০২৬ অন্তবর্তী বাজেট ঘোষণার সময় কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ভূমিহীন ক্ষেত মজুরদের আনা হয়। অর্থাৎ এখন থেকে ভূমিহীন ক্ষেত মজুররাও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যে অনেক আবেদন জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। আবেদন গৃহীত হয়েছে কিনা বা আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানার জন্য অনেকেই উদগ্রীব রয়েছেন। আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটি আলোচনা করা হলো।

ভূমিহীন ক্ষেতমজুর অর্থাৎ যে সমস্ত ব্যক্তির নিজস্ব চাষযোগ্য জমি নিয়েই কিন্তু অন্যের জমিতে চাষ করেন তাদেরকেই ভূমিহীন ক্ষেত মজুর বলা হয়। এতদিন পর্যন্ত শুধুমাত্র এ সমস্ত কৃষকের নিজস্ব চাষের জমি ছিল তারাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ভোগ করতে পারতেন। তবে সম্প্রতি রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে অন্যের জমিতে চাষ করা ভূমিহীন ক্ষেতমজুররা। 

ভূমিহীন ক্ষেতমজুরদের প্রত্যেক বছর ৪০০০ টাকা করে ব্যাংকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ রবি শস্যের জন্য ২০০০ টাকা এবং খারিফ শস্যের জন্য ২০০০ টাকা করে দেওয়া হবে। 

আরোও পড়ুন: যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য নতুন পদ্ধতি চালু করল রাজ্য সরকার। অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে আবেদন করবেন?

ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে এসে অনেক ভূমিহীন ক্ষেতমজুর আবেদন জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে। বর্তমানে সেই আবেদন স্ট্যাটাস কোন পর্যায়ে আছে সেটা জানতে হলে কে কি করতে হবে দেখে নেওয়া যাক। 

স্ট্যাটাসে মোট তিনটি পর্যায় দেখা যায়।

প্রথমটি হল এপ্রুভড হয়েছে কিনা। 

দুই নম্বর হলো যদি আপনার আবেদন প্রসেসে থাকে তাহলে প্রসেসিং বা আন্ডার প্রসেসিং লেখা আসবে। 

তৃতীয়ত আপনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে cancelled লেখা আসবে। 

এছাড়া স্ট্যাটাসের ঘরে যদি কুইক রেজিস্ট্রেশন লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন অনলাইনে এন্ট্রি করা হয়েছে। এরপর যাচাই ও অন্যান্য কিছুর পর এপ্রুভ লেখা দেখালে আপনার আবেদন অ্যাপ্রভ হয়ে যাবে। 

স্ট্যাটাস চেক করার পদ্ধতি: 

১) প্রথমে আবেদনকারীকে https://matirkotha.wb.gov.in এখানে প্রবেশ করতে হবে। 

২) এর পরবর্তী ধাপে ক্ষেতমজুরের সহায়তা প্রকল্প নামক অপশনে ক্লিক করুন। 

৩) এরপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করুন। 

৪) তারপর আপনার আবেদনের সময় নিবন্ধিত মোবাইল নাম্বার এবং আধার নাম্বার ইনপুট করুন। 

৫) এরপর সার্চ বাটনে ক্লিক করুন। তারপরেই স্ট্যাটাস অপশন দেখতে পারবেন। 

আপনি যদি একজন ভূমিহীন ক্ষেতমজুর হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তার উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button