Summer Health Tips: গরমের হাত থেকে সুস্থ ও সতেজ থাকতে কি কি করবেন? জেনে নিন সুস্থ থাকার চাবিকাঠি।

বৈশাখ জৈষ্ঠ মাস এক কথায় বলা যায় গরমের সময়। বৈশাখ মাস আসতে হাতে গোনা আর কয়েক দিন বাকি। চৈত্র মাসেই গরমের প্রভাব বেশ কিছুটা পড়েছে। তবে বৈশাখ মাস পড়লে এই গরমের প্রভাব অনেকটাই বেড়ে যাবে। গরমকাল পড়ার আগেই অনেকেই এটা ভেবে ভয় পান কিভাবে গরমের মধ্যে নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখবেন। গরমের সময় প্যাচপ্যাচে ঘাম, অনেক বেশি ক্লান্তি এবং বিভিন্ন ত্বকের সমস্যা দেখা যায়। তবে আজকের এই প্রতিবেদনে গরমের মধ্যে নিজের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে কোন কৌশল গুলো অবলম্বন করবেন সেগুলি আলোচনা করা হলো।
খাদ্য তালিকায় সঠিক খাদ্য রাখা: গরমকালে খাদ্য হজম করার একটা অসুবিধা দেখা যায়। বিশেষ করে বেশি তেল মসলাযুক্ত খাবার গরমকালে বিপাক কম হয় আর তার জন্যই হজমে গন্ডগোল দেখা যায়। তার জন্য চেষ্টা করবেন গরমের মধ্যে সবজি খাদ্য তালিকায় রাখার। লাউ, শসা, উচ্ছে,পটল, কুমড়ো, যে কোন ধরনের শাক দিয়ে একটি সবজি তৈরি করে খাওয়ার চেষ্টা করুন। এছাড়া চেষ্টা করবেন খাওয়ার শেষপাতে টক দই বা স্যালাড রাখার। এতে দেখবেন গরমে আপনার খাওয়ার পরে শরীর অসস্তিভাব হবে না এবং কোনরকম পেটের গন্ডগোল হবে না।
পর্যাপ্ত জল পান করা: গরমকালে আমাদের যেহেতু প্রচুর ঘাম হয় এবং ত্বক সবসময় প্যাচপ্যাচে থাকে। বিশেষ করে গলা শুকিয়ে যায় বারবার করে তার জন্য প্রচুর পরিমাণে জল পান করা উচিত। শুধুমাত্র তৃষ্ণা পেলেই যে জল খেতে হবে তা নয়, কয়েক ঘন্টা পর পর জল খাওয়ার অভ্যাস করুন। জলের পাশাপাশি প্রত্যেকদিন যে কোন পানিও যেমন নুন চিনির শরবত, ডাবের জল, আঁখি গুড়ের শরবত, আখের শরবত, যেকোনো ফলের জুস খাওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনার শরীর থেকে যে পরিমাণ ঘাম বেরিয়ে যাবে তার পরিবর্তে আবার নতুন করে জল আপনার শরীরে প্রবেশ করলে শরীরের জলের ঘাটতি কম হবে, জলের সমতা বজায় থাকবে। শরীরে জলের পরিমাণ কমে গেলে মাথা ধরা, ক্লান্তি এবং হজমের গন্ডগোল হয় তার জন্য গরমকালে আরও বেশি করে জল পান করার চেষ্টা করবেন।
সুতির পোশাক পরিধান: গরমকাল যেহেতু প্রচন্ড ঘাম হয় তার জন্য চেষ্টা করবেন হালকা পাতলা সুতির পোশাক পরিধান করতে এতে আপনার আরাম বোধ হবে।
নিয়মিত স্নান করা: গরমকালে প্রত্যেকদিন স্নান করা অবশ্যই উচিত। বেশি ভালো হয় যদি দিনে দুবার করে স্নান করেন। এতে আপনার শরীর ঠান্ডা থাকবে।
গরমকালে চেষ্টা করবেন দুপুর ১২ টার পর বাইরের না বেরোতে। তবুও যদি কোন বিশেষ কারণে বাইরে বেরোতে হয় তাহলে কিছু জিনিস ক্যারি করার চেষ্টা করবেন। যেমন ছাতা, টুপি, সানগ্লাস এবং সানস্ক্রিন মেখে বেরোবেন। এর কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য খুব ক্ষতিকর প্রভাব ফেলে তার জন্য এই প্রটেকশনগুলো নিয়ে রাখা জরুরী।
প্রত্যেকদিন ফল খাওয়ার অভ্যাস: গরমকালে যে সমস্ত ফল পাওয়া যায়, চেষ্টা করবেন সে সমস্ত ফল খাওয়ার। আম, জামরুল, তরমুজ, ফ্র্টি, লিচু এই সমস্ত ফল ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকদিন খাওয়ার চেষ্টা করবেন। ফল শরীরকে সতেজ রাখে এবং ভিটামিন ও পুষ্টির এক অফুরন্ত সম্ভার। আপনার ত্বককে উজ্জ্বল রাখতে ও ফলের ভূমিকা রয়েছে।
এই সমস্ত টিপস গুলো ফলো করলে আপনার শরীর সতেজ ও সুস্থ থাকবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করা, হালকা পাতলা সবজি দিয়ে ঝোল, ফল খাওয়া, শরীরকে ঠিক রাখতে কুড়ি থেকে তিরিশ মিনিট হাটা বা ব্যায়াম করা শরীর সুস্থ রাখার চাবিকাঠি। গরমকালে যেহেতু অল্পতেই ক্লান্তি ভাব অনুভব করা হয়, এছাড়া গরম কালে রোদের মধ্যে বেরোলে মাথা ঘোরা বমি ভাব লক্ষ্য করা যায় তাই উপরের এই টিপস গুলো ফলো করলে সারা গরমের মধ্যে আপনি সুস্থ থাকতে পারবেন।




