proklpo

বাংলার বাড়ি প্রকল্পের অনুদান প্রাপকের সংখ্যা বাড়ানো হলো, প্রায় ২০ লক্ষ উপভোক্তা পেতে চলেছে ৬০০০০ টাকা! কবে নাগাদ ঢুকতে চলেছে টাকা?

হাতে রয়েছে আর কয়েকটি মাস আর তারপরেই পশ্চিমবঙ্গ হতে চলেছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারের প্রকল্প গুলিতে অর্থ দেওয়া শুরু করেছে। আর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে বাংলার বাড়ি প্রকল্প একটি অভিনব প্রকল্প। এই প্রকল্পে ২০২৬-এর তালিকায় যে সমস্ত উপভোক্তা রয়েছেন তারা বাড়ির তৈরীর প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২০২৬ এর তালিকায় উপভোক্তা সংখ্যা কতটা বাড়ানো হয়েছে এবং কবে নাগাদ টাকা ঢুকতে চলেছে এই নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চলেছি বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে নাগাদ ঢুকবে এবং কত শতাংশ মানুষ ২০২৬ এর তালিকায় থাকতে চলেছে।

রাজ্য সরকারের অভিনব উদ্যোগের মধ্যে একটি বড় উদ্যোগ হল বাংলার বাড়ি প্রকল্প সূচনা করা। নিম্ন ও দরিদ্র পরিবারের মাথার উপর একটি ছাদ তৈরি করে দেওয়ার জন্যই মূলত এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ মাথার উপর ছাদ পেয়েছেন। ২০২৬ এর তালিকায় প্রত্যেক বছরের থেকেও এই বছর আরও বেশি উপভোক্তাদের রাখা হয়েছে এমনটা জানা যাচ্ছে। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই প্রকল্পের অনুদান দিয়ে দেওয়া হবে বলেই জল্পনা চলছে তুঙ্গে। যদিও জল্পনা ছিল জানুয়ারি মাসের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে উপভোক্তাদের একাউন্টে কিন্তু রাজ্য প্রশাসনের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, টাকা ব্যাংক একাউন্টে ঢুকতে একটু বিলম্ব হতে পারে। তবে এই বিলম্ব হওয়ার কারণ অনেকটাই আশানুরূপ হতে পারে বলে শোনা যাচ্ছে।

টাকা ঢোকার বিলম্বিত হওয়ার কারণ : প্রথমে উপভোক্তাদের তালিকা যেটা করা হয়েছিল তার থেকে আরো বেশি সংখ্যক উপভোক্তাদের তালিকায় রাখার কথা চিন্তাভাবনা করা হয়েছে। আর আগের থেকে আরও বেশি সংখ্যক উপভোক্তা কে বাংলার বাড়ি প্রকল্পের অনুদান দেওয়ার জন্য মনোনীত করার জন্যই একটু বেশি সময় লেগেছে। প্রথম লিস্ট অনুযায়ী জানা গিয়েছিল ১৬ লক্ষ ৫ হাজার উপভোক্তার তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু আরও কিছু উপভোক্তাদের অভাব অনুযোগ শুনে আবেদন গণ্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরো ৪ লক্ষ উপভোক্তাকে ২০২৬ এর বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে ২০২৬ এর তালিকায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৫ হাজার। এজন্য টাকা একটু দেরিতে ঢুকলেও আরো বেশি সংখ্যক উপভোক্তা উপকৃত হতে চলেছেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো খবর বলা যায়।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইন নম্বরে ফোন করে যে সমস্ত উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম রাখার জন্য আবেদন করেছিলেন তাদের অভাব ও অনুযোগ শুনে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু যাচাই করে আরো ৪ লক্ষ উপভোক্তা সংখ্যা বাড়িয়েছেন। মূলত সেই সমস্ত উপভোক্তাদের অনুদান জোগাড় করতেই একটু বেশি সময় লাগছে যার ফলে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে টাকা দেওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে চতুর্থ সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ২০২৬ এর তালিকা যাদের নাম রয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কৃতি ৭ হাজার টাকা পেয়ে যাবেন উপভোক্তারা।

আরোও পড়ুন : কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুল তরফে কর্মী নিয়োগ, আবেদন সংক্রান্ত তথ্য ও আবেদনের শেষ তারিখ জেনে নিন

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে জেতার আগেই বাংলার জনগণকে কথা দিয়েছিলেন, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের নিজস্ব কোষাগার থেকেই টাকা বরাদ্দ করবেন বাংলার দরিদ্র ও নিম্নবৃত্ত পরিবারের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়ার জন্য। আর ঠিক তেমনটাই লোকসভা ভোটে জেতার পরেই ২০ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবারও বিধানসভা নির্বাচনের আগেই ২০২৬ এর তালিকায় যারা রয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর সব থেকে খুশির খবর এটাই এইবার উপভোক্তা সংখ্যা আরো ৪ লক্ষ বাড়ানোর ফলে আরো বেশি সংখ্যক নিম্ন ও দরিদ্র-পরিবারের মাথার উপর ছাদ তৈরি হতে চলেছে।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button