Health Tips in Bengali: প্রতিদিন সুস্থ থাকতে হলে কোন উপায় গুলো মেনে চলা উচিত? ডাক্তারের পরামর্শ অনুযায়ী জেনে নিন সেগুলো।

কথাতেই রয়েছে “স্বাস্থ্যই সম্পদ” অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোন কিছুই ভালো থাকবে না। স্বাস্থ্য বা শরীর যদি ভালো না থাকে তাহলে আপনার মন ভালো থাকবে না আর আপনার মন ভালো না থাকলে আপনি কোন কাজে মনোযোগ দিতে পারবেন না। তার জন্য প্রত্যেকদিন সুস্থ থাকতে হলে কিছু কৌশল বা টিপস ফলো করা উচিত। আজকের এই প্রতিবেদনে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কিছু টিপস দেওয়া হল যেগুলো ফলো করলে আপনি প্রতিদিন একটি সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবেন।
বর্তমানে খাদ্যাভাসের পরিবর্তন, দুশ্চিন্তা, ভেজাল খাদ্য, দূষিত পরিবেশের জন্য বিভিন্ন জটিল ও ক্রনিক রোগ আমাদেরকে ঘিরে ধরেছে। তবে আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে আমাদের এই সমস্ত রোগ থেকে সহজে মুক্তি পেতে পারি। আমাদের প্রত্যেক দিন কার কিছু ভুল অভ্যাস আমাদের বড় কোন রোগ তৈরির কারণ হয়ে দাঁড়ায়। সারাদিন ব্যস্ততা অজুহাতে আমরা অনেক সময় শরীরের দিকে নজর দিতে পারি না। আর তার জন্যই অনেক দিনের অনভ্যাস একসময় জটিল রোগ ধারণ করে। কিন্তু আমরা যদি প্রত্যেকদিন ছোট ছোট নিয়ম মেনে চলি তাহলে কিন্তু এই সমস্ত রোগের হাত থেকে অনায়াসে নিস্তার পেতে পারি।
প্রথমেই উচিত সকাল বেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করার। কিন্তু আমরা অনেকেই এটা করিনা। আমাদের তেষ্টা পেলেই জল পান করি। কিন্তু এটা কখনোই উচিত নয়। এছাড়া প্রত্যেক দিন কুড়ি থেকে ত্রিশ মিনিট হাটা বা ব্যায়াম করা উচিত। এতে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গদের নড়াচড়া হয় তার ফলে পেশী ও হাড় ভালো থাকে। আমাদের খিদে বারে এবং খাবারগুলি ঠিকঠাক জায়গায় সঞ্চিত হয়।
প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডাল শাকসবজি রাখার চেষ্টা করবেন। তার কারণ সবুজ শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ ভিটামিন। এখনকার সময় ছেলেমেয়েরা শাকসবজি খেতে একদম চায়না। কিন্তু এটাই সব থেকে বড় ভুল। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডাল জাতীয় খাবার এবং শাক সবজি রাখার চেষ্টা করবেন।
পর্যাপ্ত ঘুম এটাও কিন্তু শরীর সতেজ ও সুস্থ থাকার আরেকটি বড় জিনিস। চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম খুব দরকার। ঘুমোনোর আগে মোবাইল ঘাটা বন্ধ রাখুন। ঘুমানোর অন্তত আধঘন্টা আগে মোবাইল পাশে রেখে দিন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আসবে। চেষ্টা করবেন খুব সকালে ঘুম থেকে উঠতে এতে বিশুদ্ধ অক্সিজেন আপনি গ্রহণ করতে পারবেন।
শুধুমাত্র শরীর কে ভালো রাখলে চলবে না, শরীরের সাথে সাথে মনের যত্ন নিতে হবে। তার কারণ শরীর ও মন দুই নিয়েই কিন্তু আমাদের জীবন। মন ভালো না থাকলে অনেক সময় শরীরের বিভিন্ন রোগ আমরা লক্ষ্য করতে পারি। তার জন্য মনকে ভালো রাখা খুব জরুরী। মনকে ভালো রাখতে হলে ভালো গল্পের বই পড়ুন, গান শুনুন, গাছ লাগান, বন্ধুবান্ধবের সাথে কথা বলুন, প্রয়োজনে ঘুরতে বেরিয়ে পড়ুন। এতে আপনার মন ফুরফুরে থাকবে আর তার ফলে আপনার মেজাজ ভালো থাকবে। যেকোনো কাজে আপনি এনার্জি পাবেন।
উপরের এই টিপস গুলো ফলো করলে আপনার শরীর ও মন সতেজ ও সুস্থ থাকবে। তাই প্রতিদিন এই টিপসগুলো ফলো করার চেষ্টা করুন। শরীরে যদি কোন রকম উপসর্গ লক্ষ্য করেন যেমন মাথা ব্যথা পেট ব্যথা জ্বর বা ক্লান্তি তাহলে বসে না থেকে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। স্বাস্থ্যই সম্পদ এই কথাটি মনে রেখে উপরের এই টিপস গুলো ফলো করুন তাহলে আপনি অনেকদিন পর্যন্ত রোগ মুক্ত থাকতে পারবেন।




