বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ড তদারকি! পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন কার্যকর সিদ্ধান্ত, জানুন বিস্তারিত।
জনসাধারণের জন্য বিশেষ করে দারিদ্র সীমার নিচে অবস্থানকারী পরিবারগুলোর জন্য রেশন ব্যবস্থা কেন্দ্র ও রাজ্যের মিলিত একটি অভিনব উদ্যোগ। যেখানে খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণ করা হয় রেশন প্রকল্পের মাধ্যমে। কিন্তু রেশন প্রকল্পের এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যক্তি কারচুপি করছেন, যার ফলস্বরূপ রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কঠোর ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার থেকে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ড ফলোআপ করা হবে এবং আরো কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ুন।
রেশন কার্ড দেওয়া হয় পারিবারিক আয়ের উপর ভিত্তি করে আর সেই অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরি রেশন কার্ড হয়ে থাকে। এই রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী খাদ্যদ্রব্যের পরিমাণও ভিন্ন রকম হয়। কিন্তু রাজ্য খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, অনেক ব্যক্তি এপিএল ক্যাটাগ্রীর হওয়া সত্বেও বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড ব্যবহার করছেন এবং সেই ক্যাটাগরির জন্য পর্যাপ্ত খাদ্যদ্রব্য পেয়ে যাচ্ছেন তারা। আবার এমনও হয়েছে কোন পরিবারের কোন ব্যক্তি মারা যাওয়ার পরেও সেই ব্যক্তির কার্ড বাতিল না করে পরিবারের অন্যরা বায়োমেট্রিক দিয়ে খাদ্যদ্রব্য রেশন কার্ডের মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছেন। এই সমস্ত তথ্যগুলি রাজ্য খাদ্য দপ্তরের কাছে আসার পরেই বড়সড়ো সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাড়ি বাড়ি গিয়ে তদারকি করা : বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের রেশন কার্ড খতিয়ে দেখবেন রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকরা। যদি কোন ব্যক্তির বাড়ির মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল না করা হয় তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন রাজ্য সরকার। বিশেষ করে এই পদক্ষেপ এর আগেও গ্রহণ করা হয়েছিল কিন্তু তেমন কোন সুফল পাওয়া যায়নি তাই আবার নতুন করে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য খাদ্য দপ্তরের আধিকারিকরা রেশন কার্ড গ্রাহকদের বাড়িতে গিয়ে রেশন কার্ড যাচাই করবেন এবং পরিবারের কোনো মৃত ব্যক্তির নামে ইস্যু করা রেশন কার্ড যদি বাতিল না করা হয়ে থাকে তাহলে সেই রেশন কার্ড বাতিল করার ব্যবস্থা করা হবে, যাতে মৃত ব্যক্তির নামে ইস্যু করার রেশন কার্ড ব্যবহার করে তার বরাদ্দ রেশন থেকে খাদ্যদ্রব্য না নিতে পারে পরিবারের অন্যরা। এইজন্য প্রত্যেক গ্রাহকের বাড়িতে গিয়ে রেশন কার্ড যাচাই ও তদরকির বন্দোবস্ত করা হচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চ পর্যায়ে রয়েছে অর্থাৎ ধনী স্তরের মানুষ তারা যদি রেশন থেকে খাদ্যদ্রব্য নিয়ে থাকে তাদের রেশন কার্ড বাতিল করা হবে সেই সাথে মৃত ব্যক্তির নামে ইস্যু করা রেশন কার্ড বাতিল করা হবে এই পর্যায়ে। অর্থাৎ রেশন ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছ ব্যবস্থা যাতে বজায় থাকে এবং প্রকৃত গ্রাহকরা যাতে রেশন থেকে খাদ্যদ্রব্য নিতে পারে তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছেন খাদ্য দপ্তর।
আরোও পড়ুন : Google Internship সেরা সুযোগ! আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট পড়ুয়া আবেদনের সুযোগ, ১ লাখ টাকার উপরে স্যালারি।



