ট্রাভেল সংস্থার বদলে জায়গা নিচ্ছে AI, ভ্রমণের জন্য সমস্ত রকম তথ্য ও পরিকল্পনা একদম বিনামূল্যে! জেনে নিন বিস্তারিত।
ঘুরতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। একঘেয়েমি জীবন থেকে কিংবা একঘেয়েমি কর্মব্যস্ততা থেকে একটু সময় পরিত্রাণ পেতে প্রত্যেকেই কাছে পিঠে বা দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলে। শারীরিক অসুস্থতার পর মন ভালো করার জন্যই হোক কিংবা দৈনন্দিন কর্মব্যস্ততা ও একঘেয়েমি থেকে একটু মনকে অন্যরকম করার জন্য প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে প্রত্যেকের। যেকোনো ভ্রমণের আগে ভ্রমণ স্থানের সঠিক তথ্য ও ট্যুর প্ল্যান করে নেওয়া খুব জরুরী। এই ট্যুর প্ল্যান সঠিকভাবে করে দেওয়ার জন্য গড়ে উঠেছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি। এই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলে তারাই ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য ও কোথায় কিভাবে কোন কোন জায়গায় ভ্রমণ করা যাবে অর্থাৎ একটা সঠিক পরিকল্পনা দিয়ে থাকে। কিন্তু এর জন্য রয়েছে একটা বেসিক খরচ। তবে আপনি সম্প্রতি যদি কোন জায়গায় ভ্রমণের জন্য ট্রাভেল পরিকল্পনা করতে চান বা ভ্রমণের স্থানের সম্বন্ধে সব রকম তথ্য জানতে চান তাহলে বিনামূল্যে আপনি সেই সংক্রান্ত পরিকল্পনা ও তথ্য জানতে পারবেন। কিভাবে সেটা সম্ভব? সেই সম্পর্কিত তথ্যই আজকে জানাতে চলেছি আপনাদেরকে।
AI বর্তমানে বিভিন্ন প্রযুক্তিতে যেমন কাজে লাগিয়ে মানুষের কাজ অনেক সহজ করে দিয়েছে, ঠিক তেমন এআই এর সাহায্যে আপনি ভ্রমণ পরিকল্পনা করে ফেলতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর যে সমস্ত ব্যক্তি AI প্রযুক্তিকে ভ্রমণ পরিকল্পনার জন্য কাজে একবার ব্যবহার করেছেন তারা আর কখনোই কোন ট্রাভেল এজেন্সিকে টাকা দিয়ে ভ্রমণ পরিকল্পনার আপডেট চাইবেই না। কারণ AI আপনাকে দেবে নিখুঁত পরিকল্পনার ছক। ভ্রমণ স্থানে কত দিনের জন্য কত বাজেট নেওয়া দরকার, প্ল্যান মাফিক কোন টার পর কোনটা আপনার ঘুরতে যাওয়া উচিত এছাড়া খাওয়া খরচ, হোটেল বুকিং সমস্ত রকম এ টু জেড পরিকল্পনা আপনি পেয়ে যাবেন AI মাধ্যমে। AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট আপনাকে যে কোনো ভ্রমণের নিখুঁত পরিকল্পনা তৈরি করে দেবে শুধু আপনাকে আপনার বাজেট এবং সঙ্গীর সংখ্যা জানাতে হবে।
কোথায় গিয়ে আপনাকে ইনফরমেশন লিখতে হবে?
চ্যাটজিপিটি, মেটা এআই বা অন্যান্য এআই চালিত চ্যাটবটের কাছ থেকে আপনি ভ্রমণ পরিকল্পনা পেয়ে যাবেন।
কি কি তথ্য পাবেন?
আপনি যদি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে ভ্রমণ করতে যাওয়ার কোন প্রস্তাব পাঠান তাহলে আপনাকে যে কদিনের জন্য আপনি ভ্রমণ করতে যাবেন তার একটি ভ্রমণ সুচি তৈরি করে দেবে। এছাড়াও বেড়াতে গিয়ে কি খাবেন, কোন জায়গার কোন খাবার বিখ্যাত, কোন জায়গায় সব থেকে সুলভ মূল্য হোটেল পাওয়া যায়, কোন কোন দর্শনীয় স্থান আপনাকে দেখতেই হবে, আবহাওয়া বুঝে কেমন পোশাক ব্যাগে রাখবেন, ভ্রমণ স্থানের বিখ্যাত শিল্প দ্রব্য কোন কোন গুলো রয়েছে এছাড়া বিমান, ট্রেন বা বাসের টিকিট কোনটা যাত্রা করলে সব থেকে কম খরচে আপনার যাতায়াত করা যাবে। এই সমস্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন হাতের কাছে। এমনকি আপনি যদি কোন জায়গায় ঘুরতে যাবেন সেই বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়ে উঠতে না পারেন তাহলেও যদি আপনি বিভিন্ন এই প্রযুক্তি গুলোর সামনে প্রশ্ন করেন তাহলে আপনি ইতিহাস প্রেমিক না পরিবেশপ্রেমী সেটা জেনে সঠিক জায়গা নির্বাচন করে দেবে AI।
এর ফলে এখন আর কেউ টাকা খরচ করে কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবে না বললেই চলে। বিশেষ করে ২০২৬ সালে পর্যটন ট্রেন্ডের শীর্ষে রয়েছে এআই গাইডেড ট্যুর। আর সেই কৃত্রিম মেধা-নির্ভর ভ্রমণ পরিকল্পনার জন্য ২০২৬ সালে বেশ কিছু এআই অ্যাপও তৈরি হয়েছে যেগুলো খুব তাড়াতাড়ি খুব জনপ্রিয়তা পেয়েছে। নিচে জনপ্রিয় কিছু ট্রাভেল গাইড অ্যাপ এর সম্পর্কে জানানো হলো
ট্রিপান্ডু : বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এআই ট্রাভেল অ্যাপ হলো এটি। আপনার বাজেট অনুযায়ী এবং ভ্রমণের ধরণ বুঝে কয়েক সেকেন্ডের মধ্যে একটি নিখুঁত রুট ম্যাপ তৈরি করে দিতে সক্ষম।
লায়লা : এই অ্যাপটি আপনার গন্তব্যের নাম এবং সময় দিয়ে দিলেই এটি বিভিন্ন স্থানীয় খাবারের তালিকা আপনাকে দিয়ে দেবে।
মাইন্ডট্রিপ : আপনি যদি একটুখানি পরিপূর্ণভাবে ট্রাভেল প্ল্যান করতে চান তাহলে এটা আপনার জন্য সেরা অ্যাপ। আপনাদের রিয়েল টাইম প্লান আপডেট দেবে আপনার রুটির সঙ্গে বেড়ানোর জন্য অনেক অজানা গন্তব্যের নাম আপনাকে জানিয়ে দেবে।
আইপ্ল্যান ডট এআই : আপনি কি কোন জায়গায় ঘুরতে গেলে কোন স্থানের জন্য কতটা ঘন্টা সময় দেবেন তার ওপর পূর্ণাঙ্গ গাইড তৈরি করে দেবে এই অ্যাপ।
রেড ট্রিপার্স : আপনি যদি গাড়ি নিয়ে বা লং ড্রাইভে ঘুরতে পছন্দ করেন, তবে এই অ্যাপটি রাস্তার পাশের সেরা রেস্তোরাঁ, ক্যাম্পসাইট এবং দর্শনীয় স্থানগুলি খুঁজতে আপনাকে সাহায্য করবে।
অর্থাৎ আপনি যদি সম্প্রতি কোন ভ্রমণের জন্য ভেবে থাকেন তাহলে সেই ভ্রমণ স্থানের যাবতীয় খরচ ও ট্রাভেল গাইড এর জন্য সম্পূর্ণ নিখুঁত পরিকল্পনা জানার জন্য কোন অর্থ দিয়ে ট্রাভেল এজেন্সি বুক না করে বিনামূল্যে এআইয়ের সাহায্য নিয়ে খুব সহজে একটি ভ্রমণের সম্পূর্ণ নিখুত পরিকল্পনা আপনি জেনে নিন, তার সাথে টিকিট বুকিং দিয়ে শুরু করে, সেখানকার বিশেষ খাবার ও বিশেষ স্থান সম্পর্কে বিস্তারিত আপডেট নিয়ে নিন।




