আগামী সপ্তাহে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকতে চলেছে? দেখে নিন আগামী সপ্তাহের ব্যাংক ছুটির সম্পূর্ণ তালিকা

প্রত্যেকটি ব্যক্তির কাছে ব্যাংক একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে যেকোনো আর্থিক দরকারি বা সেভিংস এর প্রয়োজনে যেতে হয়। তবে কোন কোন দিন ব্যাংক বন্ধ রয়েছে এটা যদি আপনি না জেনে ব্যাংকে যান তাহলে আপনার অযথা হয়রানি এবং সময় নষ্ট হতে পারে। তার জন্য সবসময় ব্যাংকের ছুটির তালিকা দেখে নেওয়া দরকার। আগামী সপ্তাহে বেশ কয়েকটি ব্যাংক ছয় দিনের ছুটি রয়েছে। কি কারনে ছয় দিন ছুটি রয়েছে, কোন কোন ব্যাংক বন্ধ থাকবে? দেখে নেওয়া যাক সম্পূর্ণ ছুটির তালিকা এক নজরে।
কোন কোন ব্যাংক বন্ধ থাকবে?
আগামী সপ্তাহে যে সমস্ত ব্যাংক বন্ধ থাকতে চলেছে সেগুলি হল এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্ক। এই পাঁচটি ব্যাংক আগামী সপ্তাহে ছয় দিন বন্ধ থাকতে চলেছে।
কি কারণে ব্যাংক বন্ধ থাকতে চলেছে?
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই তরফে ব্যাংক ছুটির ঘোষণা করা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে যে ছুটির ক্যালেন্ডার দেওয়া হয়েছে সেটি অনুযায়ী ২০২৬ সালের ৩০ শে মার্চ থেকে ৫ই এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে উৎসব পালিত হওয়ার কথা রয়েছে আর সেই কারণেই এই পাঁচটি ব্যাংক বন্ধ থাকবে।
দেখে নেওয়া যাক আগামী সপ্তাহের ছয় দিনের ছুটির সম্পন্ন তালিকা:
কোন কোন দিন কি কারণে ব্যাংক বন্ধ থাকবে তার একটি সম্পূর্ণ তালিকা দিয়ে দেওয়া হলো।
৩০ শে মার্চ: কর্নাটকে মহাবীর জয়ন্তী পালিত হবে আর তার জন্য ব্যাংকগুলোতে ছুটি থাকবে। অর্থাৎ সেই দিন সরকারি, বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে।
৩১ শে মার্চ: আহমেদাবাদ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, নতুন দিল্লি, বিহার এবং ঝাড়খণ্ডের ব্যাংকগুলি বন্ধ থাকবে মহাবীর জয়ন্তী উপলক্ষে।
১ এপ্রিল: বার্ষিক হিসাব বন্ধ রাখার জন্য ত্রিপুরা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আসাম, তেলেঙ্গানা, মণিপুর, অরুণাচল প্রদেশ, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া, বিহার, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে ব্যাংক গুলি বন্ধ থাকবে।
২ এপ্রিল: মাউন্ডি থার্সডে উপলক্ষে কেরালার ব্যাংকগুলি সেদিন বন্ধ থাকবে।
৩ এপ্রিল: গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সিকিম, তেলেঙ্গানা, মণিপুর, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, দিল্লি, গোয়া, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, হিমালয় প্রদেশে গুড ফ্রাইডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
৫ই এপ্রিল: সাপ্তাহিক ছুটির কারণে প্রত্যেক জায়গার ব্যাংক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে রাজ্য ভেদে এবং অঞ্চল ভেদে বিভিন্ন পার্বণ জন্য আলাদা আলাদা ছুটির দিন নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী রাজ্য ভেদে বা অঞ্চলভেদে ছুটির তালিকা ঘোষণা করা হয়। এছাড়া সরকারি বা বেসরকারি প্রত্যেকটি ব্যাংক দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার বন্ধ থাকে। ব্যাংক বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, এটিএম ও ইউপিআই সহ সকল ডিজিটাল ব্যাংকিং পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। শুধুমাত্র ব্যাংকে গিয়ে যে সমস্ত কাজ করার থাকে সেগুলো করা যাবে না উক্ত দিনগুলোতে।
এইবার দেখে নেওয়া যাক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের এপ্রিল মাসের কোন কোন দিন ছুটি রয়েছে?
১) ১ এপ্রিল: ব্যাংকগুলোতে তাদের বার্ষিক হিসাব বন্ধ করতে বন্ধ রাখা হবে ব্যাংক।
২) ২ এপ্রিল: মন্ডি উৎসব পালন করার জন্য বন্ধ থাকবে।
৩) ৩ এপ্রিল: শুভ শুক্রবার উপলক্ষে বন্ধ থাকবে।
৪) ১৪ এপ্রিল: ডক্টর আম্বেদকর জয়ন্তী, মহাবিশ্ব সংক্রান্তি, বিজু উৎসব, তামিল নববর্ষের দিন, বোহাগ বিহু, চেরাওবা, বৈশাখী এই উৎসগুলোর জন্য ব্যাংক বন্ধ থাকবে।
৫) ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ দিবস (নববর্ষ)/বোহাগ বিহু/বিশু/হিমাচল দিবস এর জন্য ব্যাংক বন্ধ থাকবে।
৬) ১৬ এপ্রিল: বোহাগ বিহু জন্য ব্যাংক বন্ধ থাকবে এ
৭) ২০ এপ্রিল: বাসভ জয়ন্তী / অক্ষয় তৃতীয়া এই জন্য ব্যাংক বন্ধ থাকবে।
৮) ২১শে এপ্রিল: গারিয়া পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই উপকারে লাগবে তার কারণ যে সমস্ত ব্যাংক গ্রাহক আগামী সপ্তাহে ব্যাংকে বিভিন্ন প্রয়োজনে যাবেন বলে ভেবেছিলেন তারা আগে থেকেই এই ছুটির তালিকা দেখে নিয়ে সেই মতো ছুটির দিনগুলো বাদ দিয়ে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করুন। ছুটির তালিকা দেখে ব্যাংকে গেলে আপনার ব্যাংকে গিয়ে শুধু ফিরে আসতে হবে না। ছুটির তালিকা দেখে ব্যাংকে যাওয়ার চেষ্টা করুন।




