পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কয়েক শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ! আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানুন।

আপনি যদি অনেকদিন ধরে ব্যাংকিং কর্মী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে চাইছেন অথচ কোন নিয়োগ সম্পর্কে খোঁজ পাচ্ছিলেন না, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ব্যাংকের তরফে এই নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা এবং পদের নাম, আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনে। সম্পূর্ণ তথ্য ভালো করে পড়ে নিয়ে তারপরেই আবেদন করুন নির্দিষ্ট সময়সীমার মধ্যে।

নিয়োগ সংস্থা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদ রয়েছে 30 টি। তবে বিভাগ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভাগ করা রয়েছে।

পদের নাম: স্পেশালিস্ট অফিসার অর্থাৎ SO পদে নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে শূন্য পদ ভাগ করা রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে শূন্য পদ রয়েছে 7 টি, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগে শূন্যপদ রয়েছে 21 টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শূন্যপদ রয়েছে 2 টি।

Read more: মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ দিচ্ছে LIC, এলআইসি বীমা সখী যোজনার মাধ্যমে বছরে ৮৪ হাজার টাকার সুযোগ। জানুন বিস্তারিত!

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর নিয়ে BE বা BTech ডিগ্রি নিয়ে পাশ করতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা: আবেদনকারীদের জন্য আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 20 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল: প্রত্যেকটি নির্বাচিত প্রার্থীদের শুধুমাত্র বেসিক বেতন দেওয়া হবে তা নয়, বেতন ছাড়াও DA, HRA, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা ও পেনশন ভাতা দেওয়া হবে ব্যাংকিং নিয়ম অনুযায়ী। তবে প্রত্যেক নির্বাচিত প্রার্থীদের ব্যাংকিং নিয়ম অনুযায়ী 3 লক্ষ টাকার একটি ইনডেমনিটি বন্ড সই করতে হবে এবং 3 বছর ওই ব্যাংকে কাজের সাথে যুক্ত থাকতে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যদি আবেদনকারীর সংখ্যা খুব বেশি হয় তাহলে লিখিত পরীক্ষা নেওয়া হবে আর যদি কম সংখ্যক আবেদনকারী সংখ্যা থাকে তাহলে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে নাকি শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত করা হবে। তবে লিখিত পরীক্ষার না হলে সেটি কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষা অথবা OMR সিটে পরীক্ষা নেওয়া হবে, প্রশ্ন আসবে মাল্টিপল টাইপের। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ শতাংশ নাম্বার কেটে নেওয়া হবে।

পরীক্ষার সময় দেওয়া হবে ১২০ মিনিট। পরীক্ষায় যে সকল বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলি হল রিজনিং (২৫), সাধারণ ইংরেজি (২৫), কোয়েন্টিটিভ অপটিটিউড(৫০) এবং পার্সোনাল নলেজ (১০০)

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ মনোনীত প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে এবং তার জন্য আবেদনকারী প্রার্থীদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://pnb.bank.in/ এই খানে প্রবেশ করতে হবে এবং তারপর রিক্রুটমেন্ট বা কেরিয়ার অপশনে গিয়ে CLICk HERE FOR NEW REGISTRATION অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ করুন। এরপর পাসওয়ার্ড ও ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন। তারপর উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং তার সাথে ছবি ২০ থেকে ৫০ কেবির মধ্যে এবং স্বাক্ষর ১০ থেকে ২০ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করুন। সবকিছু একবার মিলিয়ে নিয়ে আবেদন মূল্যে জমা করুন। এরপর সাবমিট করুন। আবেদন করার পর অ্যাপ্লিকেশন জেনারেটেড কপি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষিত রাখুন ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরি ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্য রয়েছে জিএসটি সহ ১১৮০ টাকা। তপশিলি জাতি, উপজাতি, পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য আবেদন মূল্য রয়েছে জিএসটি সহ ৫১ টাকা।

আবেদন সময় সীমা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্পেশালিস্ট অফিসার নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২১ এপ্রিল থেকে। আবেদনের শেষ সময় হল ৫ মে। অনলাইন পরীক্ষার সময় সম্ভবত ২৭ মে।

যে সমস্ত প্রার্থীরা অনেকদিন ধরে ব্যাংকিং ক্ষেত্রে ক্যারিয়ার শুরু করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এটি একটি খুব ভালো সুযোগ, তাই সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপরের নিয়ম বিধি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং আরো কিছু জানতে হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।

Join Group Join Group