LIC অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নামটির সাথে আমরা সবাই পরিচিত। বহু বছর ধরে এলআইসি সাধারণ মানুষকে বিভিন্ন সুবিধা দিয়ে এসেছে। বিভিন্ন নিত্য নতুন রকম অর্থনৈতিক স্কিম নিয়ে আসে এই এলআইসি। সম্প্রতি মহিলাদের জন্য দুর্দান্ত একটি স্কিম নিয়ে এসেছে LIC, বছরে ৮৪ হাজার টাকা পাওয়ার এই সুযোগ আপনিও যদি পেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন এবং এই নতুন স্কিম সম্পর্কে ভালো করে জেনে নিন।
LIC মহিলাদের জন্য চালু করেছে এলআইসি বীমা সখী যোজনা।
এই স্কিমের উদ্দেশ্য: কেন্দ্রীয় সরকারের তরফে LIC এর মাধ্যমে মহিলাদের নিজের পায়ে স্বাবলম্বী করার জন্য এই নতুন স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে দেশের মহিলারা আত্মনির্ভরশীল হতে পারবেন যা সমাজকে মহিলাদেরকে আরো এগিয়ে দেবে। মূলত ২০১৪ সালের ডিসেম্বর মাসে এলআইসি বীমা সখী যোজনা চালু করা হয়। মহিলাদেরকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্যই এই স্কিমের মূল উদ্দেশ্য। এই সমাজে মহিলারাও আর্থিকভাবে স্বনির্ভরশীল হওয়ার পথকে সুগম করার জন্য এলআইসি এটি একটি অন্যতম স্কিম। এই স্কিমের মাধ্যমে মহিলারা ইনস্যুরেন্স এজেন্ট বা বিমা কর্মী হওয়ার সুযোগ পেয়ে থাকেন।
এই স্কিমের আন্ডারে মহিলাদের ৩ বছরের জন্য বিমার এজেন্ট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে 7000 টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে।
Read more: 25April 2026 karmasangsthan paper
কীভাবে আবেদন করবেন?
এলআইসির এই কিমে আবেদন করতে হলে আপনাকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যে ভাষায় আবেদন করতে ইচ্ছুক সেই ভাষা আগে নির্বাচন করে নেবেন তাহলে সেই ভাষায় আপনি আবেদন করতে পারবেন। ওয়েবসাইট খোলার পরে আপনি অনেক স্কিম দেখতে পাবেন, তার মধ্য থেকে বীমা সুখী যোজনা সিলেক্ট করে নিন। এরপর একটি লিঙ্ক আসবে, সেটা ওপেন করলে আবেদন পত্র খুলে যাবে। আবেদন পত্র পূরণ করুন সঠিক তথ্য দিয়ে।
এই স্কিমের মাধ্যমে প্রত্যেক প্রশিক্ষণরত মহিলাকে প্রথম বছরে ৭ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ বছরে ৮৪ হাজার টাকা পেয়ে যাবেন। দ্বিতীয় বছরে প্রত্যেক মাসের ছয় হাজার টাকা করে দেওয়া হবে এবং সব শেষ ট্রেনিং মাসে মহিলারা ৫০০০ টাকা করে পাবেন। নতুন বছরের বীমা বিক্রি করে ৪৮ হাজার টাকা কমিশনের সুযোগও পেয়ে যাবেন।
তাহলে আর দেরি না করে আপনি যদি নিজে আত্ম স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই আপনার LIC বীমা সখী যোজনা স্কিমে আবেগন করে ট্রেনিং শুরু করা উচিত। এটি আপনার ক্যারিয়ার শুরু করার এক অন্যতম ধাপ। এর পাশাপাশি ৪৮ হাজার টাকা পাওয়ার অনবদ্য সুযোগ।