NTPC এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে বিপুল শূন্যপদে নিয়োগ! আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানুন বিস্তারিত।

NTPC অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি NTPC অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং কোর্স করে কোনো ভালো চাকরির সন্ধান করছ তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অনেকটাই উপকার দেবে। NTPC অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতা দরকার, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্য বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

নিয়োগ সংস্থা: NTPC তরফে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে NTPC অধীনে স্টেশন, প্রজেক্ট বা সাবডেয়ারি সংস্থায়। 3 বছরের চুক্তি অনুযায়ী নিয়োগ করা হবে, তবে কাজের অভিজ্ঞতা দেখে চুক্তির সময় বাড়ানো হতে পারে।

শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদ রয়েছে ২৫০ টি তবে, ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের শ্রেণীবিন্যাস করা রয়েছে। যেমন: UR -১০৯, EWS -২৫, OBC-৩৯, SC-৪২, ST-৩৫

Read more: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কয়েক শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ! আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানুন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। এছাড়া আবেদীনকারী প্রার্থীকে অবশ্যই ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো পাওয়ার প্ল্যান্টের অপারেটিং বা মেইনটেনেন্স বিভাগে নূন্যতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা: আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হলো ৩৫ তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়স পযর্ন্ত ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল: নিয়োগ হওয়া প্রার্থীদের প্রতি মাসে ৫৫০০০ টাকা বেতন দেওয়া হবে, এছাড়া HR, নাইট শিফট ভাতা ও নিজের, স্ত্রী, সন্তান, মা, বাবার জন্য চিকিৎসা ভাতা প্রদান করা হবে।

নিয়োগ প্রক্রিয়া: এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়নি বিজ্ঞপ্তিতে তবে আবেদনকারীর সংখ্যা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেটি পরের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এবং তার জন্য প্রার্থীকে NTPC অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in বা www.ntpc.co.in এইখানে প্রবেশ করে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে এবং উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে রিসিভ কপি প্রিন্ট করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য রেখে দিন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

১) আধার কার্ড
২) বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট
৩) পাসপোর্ট সাইজ ফটো ও সাক্ষর
৪) ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সার্টিফিকেট
৫) অভিজ্ঞতার সার্টিফিকেট
৬) কাস্ট সার্টিফিকেট ( যদি প্রয়োজন হয়)

আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের, ওবিসি, EWS প্রার্থীদের জন্য আবেদন মূল্য রয়েছে ৫০০ টাকা। SC,ST, PWBD ও মহিলা প্রার্থীদের জন্য কোনো মূল্য লাগবেনা।

আবেদনের সময় সীমা: আবেদন শুরু হবে ২৩ মে থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ৭ মে।

যে সমস্ত প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশুনা করেছো তাদের জন্য NTPC ভালো ক্যারিয়ার শুরু করার সুযোগ দিচ্ছে তাই সময় নষ্ট না করে উপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এছাড়া নিয়মিত NTPC অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Join Group Join Group