২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর প্রথমবারের মতন বিজেপির হাত ধরে বাংলায় নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি নির্বাচনী প্রচারের সময় বাংলার জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক প্রকল্পের সূচনা করার কথা বলেছিলেন যার মাধ্যমে তৃণমূল সরকারের তুলনায় আরো দ্বিগুণ হারে অনুদান প্রদান করা হবে। বিশেষ করে, যুবশক্তি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্নপূর্ণা ভান্ডার এর মতন প্রকল্পগুলির অনুদানের পরিমাণ দ্বিগুণ করার আশ্বাস দিয়েছিলেন। দেখা যায়, প্রথমবারের মতন বাংলায় বিজেপি সরকার গঠন করার পর সে সমস্ত প্রতিশ্রুতিমূলক প্রকল্প গুলি সূচনা করার প্রক্রিয়া, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদিও শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রাক্তন সরকারের সূচনা করা কোন জনদরদী প্রকল্প বন্ধ হচ্ছে না, শুধুমাত্র প্রকল্পগুলির নাম পরিবর্তিত হয়ে যাবে এবং অনুদানের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। প্রত্যেকটি প্রকল্পের অনুদান পহেলা জুন থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনেফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। তবে আরো কিছু স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন, যাতে সাধারণ মানুষ কোনরকম সমস্যার মধ্যে না পড়ে। যে সমস্ত মহিলারা প্রাক্তন সরকারের সূচনা করা লক্ষ্মীর ভান্ডারের অনুদান পেতেন তাদের নতুন করে কোন আবেদন করতে হবে না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু ব্যাংক একাউন্ট এর সঙ্গে ডিবিটি লিংক করা হয়েছে কিনা সেটি চেক করে নিতে হবে। অন্নপূর্ণা ভান্ডার এর টাকা ডিবিটি লিংক ছাড়া দেওয়া হবে না কোন গ্রাহককে। অন্যদিকে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন না তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হলে নতুনভাবেই আবেদন করতে হবে তবে সেই আবেদন অফলাইন মাধ্যমে হবে না। শুধুমাত্র অনলাইন মাধ্যমেই অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নেওয়া হবে। কিছুদিন আগেই শিশু ও কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছিলেন, খুব শীঘ্রই অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল চালু করা হবে। ইতিমধ্যে সেই পোর্টাল চালু করা হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত কার্যকরী করা হয়নি তবে ২-৩ দিনের মধ্যে কার্যকরী করা হবে। এই অন্নপূর্ণা ভান্ডারের নতুন ওয়েবসাইট পোর্টালে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার নাম রয়েছে কিনা সেটি আপনি দেখে নিতে পারবেন। যে সমস্ত উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারের অনুদান পেতেন তাদের নাম অন্নপূর্ণা ভান্ডারের এই পোর্টালে থাকলে বুঝে যাবেন ১লা জুন থেকে আপনার ব্যাংক একাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩০০০ টাকা আপনি পাচ্ছেন। আর যদি আপনার স্ট্যাটাসে নাম না থাকে তাহলে বুঝতে হবে আপনার ব্যাঙ্ক একাউন্টে জুন মাস থেকে টাকা আপনি পাবেন না। সেক্ষেত্রে ডিবিটি লিংক সক্রিয় রয়েছে কিনা সেটি চেক করে নিন। অন্যদিকে, যারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইছেন তারাও এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন, তবে আবেদন কিভাবে করবেন তার পুঙ্খানুপুঙ্খ তথ্য এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি তবে অপেক্ষা করুন খুব শীঘ্রই সেই তথ্য দিয়ে দেওয়া হবে।
তবে আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের মতো ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে আপনার স্ট্যাটাসে করতে চান তাহলে নিচে যে ধাপ গুলি বর্ণনা করা হলো সেগুলি পরপর করলেই আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন।
Read more: বৃদ্ধি পেতে চলেছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা, অনলাইনেই আবেদন প্রক্রিয়া শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের! জানুন বিস্তারিত।
১) প্রথমে অন্নুপূর্না ভান্ডারের পোর্টালে গিয়ে Trac applicant and View payment status অপশন ক্লিক করুন।
২) এরপর search using status সিলেক্ট করুন। আধার নম্বর বা মোবাইল নাম্বার সিলেক্ট করুন।
৩) এরপর আধার বা মোবাইল নাম্বার ইনপুট করুন।
৪) এরপর ক্যাপচা কোড ইনপুট করুন।
৫) সব শেষে মিলিয়ে নিয়ে সার্চ অপশনে ক্লিক করুন। এভাবেই আপনি খুব সহজে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ আপনার নাম রয়েছে কিনা অন্নপূর্ণা ভাণ্ডারে সেটি আপনি চেক করতে পারবেন।
আর যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে চাইছেন তারা আর একটু অপেক্ষা করে যান নতুন পোর্টালে কিভাবে ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার তথ্য আসতে চলেছে। কিছুদিনের মধ্যেই আপনি সেই সংক্রান্ত তথ্য জেনে নিয়ে এই পোর্টালের মাধ্যমে আবেদন করুন এবং জুন মাস থেকে নিরবিচ্ছিন্ন অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদান পাওয়ার সুযোগ করে নিন।
FAQ
অন্নপূর্ণা ভান্ডারে কত টাকা দেওয়া হবে?
সম্ভাব্যভাবে প্রতি মাসে ₹3000 পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে।
নতুন আবেদন কবে শুরু হবে?
এখনও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই নতুন Portal চালু হতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।
স্ট্যাটাস চেক করার জন্য কী লাগবে?
Aadhaar Number, Mobile Number বা Application ID লাগতে পারে।
DBT Link বাধ্যতামূলক কি?
হ্যাঁ, DBT Active Bank Account থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।
লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা কি আবেদন করবেন?
বিভিন্ন সূত্র অনুযায়ী, বর্তমান সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হতে পারেন।