Economy

রামনবমীতে স্টক মার্কেট বন্ধ রয়েছে কি? আজকে কি ইনভেস্ট করা যাবে। জেনে নিন বিস্তারিত!

বর্তমানে বেশিরভাগ ব্যক্তি বিনিয়োগ করার একটি উন্নত মাধ্যম হিসেবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটকে বেছে নেয়। তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে রামনবমীতে স্টক মার্কেট বন্ধ না খোলা রয়েছে? যদি আপনি ট্রেন্ডিং করে থাকেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আপনি যদি না জেনে স্টক মার্কেট বন্ধ থাকলেও ইনভেস্ট করেন তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তার জন্য আগে থেকে জেনে নেওয়া দরকার National Stock Exchange (NSE) আর Bombay Stock Exchange (BSE) খোলা না বন্ধ রয়েছে।

রামনবমী উপলক্ষে স্টক মার্কেট বন্ধ রয়েছে। ভারতের দুই বড় স্টক এক্সচেঞ্জ NSE Nifty50 ও BSE Sensex আজ বন্ধ থাকবে। অর্থাৎ আপনি আজকে কোন শেয়ার কিনতে পারবেন না এবং শেয়ার বিক্রি করতে পারবেন না। এছাড়া intraday trading করতে পারবেন না।

Commodity Market খোলা থাকবে কি?

Multi Commodity Exchange (MCX) বা কমোডিটি মার্কেট সকাল বেলায় বন্ধ থাকবে কিন্তু সন্ধ্যা পাঁচটার পর খোলা রয়েছে। অর্থাৎ যারা সোনা, রুপো বা crude oil trade করেন, তারা সন্ধ্যা ৫টার পর থেকে rade করতে পারবেন।

এইবার জেনে নেওয়া যাক ২০২৬ সালে কতদিন শেয়ার মার্কেট বন্ধ রয়েছে?

যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করেন বা বিনিয়োগ করেন তাদের জন্য জেনে নেওয়া দরকার সারা বছরজুড়ে কোন কোন দিন শেয়ার মার্কেট বন্ধ রয়েছে। ২০২৬ সালের মোট ১৬ দিন শেয়ার মার্কেট হলিডে রয়েছে। এর মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসির মধ্যে তিনটি ছুটি হয়ে গিয়েছে। বাদবাকি ছুটির তালিকা নিচে দিয়ে দেওয়া হলো।

  • মহাবীর জয়ন্তী (March 31
  • গুড ফ্রাইডে (April 3)
  • আম্বেদকর জয়ন্তী (April 14 )
  • মহারাষ্ট্র ডে (May 1)
  • বাকরি আইডি (May 28)
  • মহরম (June 26 )
  • গণেশ চতুর্থী (September 14)
  • গান্ধী জয়ন্তী (October 2)
  • দশেরা (October 20)
  • দিওয়ালি (November 10)
  • গুরু নায়ক জয়ন্তী (November 24)
  • ক্রিসমাস (December 25)

আপনি যখন ট্রেডিং প্ল্যান করবেন তখন এই তারিখগুলো মাথায় রেখে তবেই পড়বেন না হলে কিন্তু খুব বড় লস খেয়ে যাবেন।

শেয়ার মার্কেট বন্ধ থাকলে ট্রেডিং কেন করা সমস্যা দায়ক?

gap up / gap down হতে পারে, এইজন্য মার্কেটের অবস্থা বুঝে শেয়ার করা ভালো। তাহলে ঝুঁকি অনেকটাই কম থাকে। যেমন গত কয়েকদিন ধরে শেয়ার বাজারের অবস্থা খুবই শোচনীয় ছিল। অনেকটাই ধ্বস নেমেছিল শেয়ার মার্কেটে। কিন্তু রামনবমীর আগের দিন আবার একটা বড় উত্থান দেখা গেছে। যেমন দেখা গিয়েছে
Nifty50 ↑ 394 points এবং Sensex ↑ 1205 points
হঠাৎ করে এই উত্থানের কারণ কি?
US–Iran tension কমার জন্য এবং Oil price কমে যাওয়ার জন্য। গ্লোবাল মার্কেটেও একটা পজিটিভ সাইন পাওয়া গিয়েছে। এর ফলে ইন্ডিয়ান মার্কেটের ওপরও একটা পজিটিভ প্রভাব পড়তে চলেছে। এর জন্য আপনার উচিত হলিডের আগে প্রফিট বুকিং করা। গ্লোবাল নিউজগুলো একটু ফলো করুন। মনডে গ্যাপ মুভমেন্ট এক্সপেক্ট করুন এবং Stop loss maintain করার চেষ্টা করুন। আপনি যদি শেয়ার মার্কেটে একজন ফ্রেসার হয়ে থাকেন, তাহলে blindly trade করার থেকে বিরত থাকুন।
২০২৬ এর স্টক মার্কেটের হলিডে যে তালিকা দেয়া হলো সেটি অনেক সময় চেঞ্জ হতে পারে। তার জন্য সব সময় ট্রেড করার আগে অফিশিয়াল সাইট চেক করে নিন। হলিডে দেখে তবেই প্ল্যান করুন। তবে আপনি যদি স্মার্ট ইনভেস্টর হয়ে থাকেন তাহলে মার্কেট বন্ধ থাকলে সুযোগ শেষ হয়ে যাবে না মনে করে পরবর্তী প্ল্যান করে ফেলুন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!

Related Articles

Back to top button