মাধ্যমিক চলাকালীন মাইক ভাড়া নিয়ে সতর্কতা অবলম্বন, অন্যদিকে বিনামূল্যে টোটো পরিষেবা।
আজ ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রত্যেক বছরের মতন এই বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য একগুচ্ছ নিয়ম চালু করল মেদিনীপুর পৌরসভা। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে তার জন্য কিছু কঠোর নিয়ম বিধি বেঁধে দেওয়া হল। কোন কোন নিয়ম চালু করা হয়েছে মেদিনীপুর জেলায়?
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যেমন পরীক্ষা হলে যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে ঠিক তেমন আলাদাভাবে বিভিন্ন জেলার তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তেমনভাবে মেদিনীপুর পৌরসভা প্রত্যেক বছরের মতন এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য এবং সুষ্ঠুভাবে পরীক্ষা যাতে দিতে পারে তার জন্য কিছু নিয়ম চালু করল। রবিবার এই বিষয় নিয়ে সারা শহর জোরে মাইকিং করে বলা হয়। দেখে নেওয়া যাক কোন কোন কঠোর নিয়ম চালু করা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শহরে যানজট মুক্ত রাখতে সোমবার থেকে পুলিশ প্রশাসন বেশি করে সতর্ক থাকবে এমনটা জানানো হয়েছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। যানজট এরাতে শহরবাসীকে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা থেকে বিরত থাকতে বলেছেন। পরীক্ষা কেন্দ্র গুলোর আশেপাশে বাজার বা দোকান বসানো যাবে না। পরীক্ষার কেন্দ্রের কাছাকাছি রাস্তায় বড় গাড়ি ঢোকার নিষেধাজ্ঞা গাড়ি করা হয়েছে। এছাড়া সব থেকে বড় বিষয় যেটা সতর্ক করা হয়েছে, সেটা হল মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে ততদিন যেন জোরে মাইক বা বাক্স চালানো না হয়। অর্থাৎ লাউড স্পিকার ব্যবহার না করার কথা বলা হয়েছে। ডেকোরেটার্সদের এর জন্য বেশি করে মাইক বা বক্স ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন। এই সমস্ত নির্দেশ যদি কেউ অমান্য করে তাহলে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা জানানো হয়েছে।
আরোও পড়ুন : SSC MTS এবং হাবিলদার পরীক্ষার 2025 : সিটি স্লিপ প্রকাশ করা হয়েছে, ডাউনলোড করুন এই পদ্ধতিতে।
এর পাশাপাশি মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে দুটি টোটো রাখা থাকবে। যেগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে আসবে। রবিবার দিন মাইকিং করে এমনটা জানিয়েছেন I NTTUC-র মেদিনীপুর শহরের সহ-সভাপতি শেখ লিয়াকত। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার চলে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা করেছেন মেদিনীপুর পৌরসভা।
উল্লেখ্য এই বছর গত বছরের তুলনায় পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। যেখানে গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩০১৯৬ জন। এই বছর রেজিস্ট্রেশন করেছে ৫৮৭৯০ জন। তবে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে প্রায় ৫৬ হাজার পরীক্ষার্থী। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পূর্ব মেদিনীপুরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০৭৫৫ জন। এর মধ্যে রয়েছে ২৮৯৫৯ জন ছাত্র এবং ৩১৭৯৭ জন ছাত্রী।
অন্যদিকে জেলা বাস পরিবহন সংগঠনগুলো জানিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে, প্রত্যেক বছরের মতন এ বছরও তাদের থেকে কোনো রকম ভাড়া নেওয়া হবে না। প্রত্যেক বছর জেলা শাসকের পক্ষ থেকে এমনটাই নির্দেশ দিয়ে থাকে জেলার বাস পরিবহন সংগঠনগুলোকে এবং তারা তার নিয়ম ও নির্দেশনা মেনেই কাজ করছেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে মেদিনীপুর পৌরসভা।




