6500mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং এবং IP69 রেটিং সহ Oppo Reno 15 FS 5G স্মার্টফোন, দাম ও অন্যান্য বৈশিষ্ট্য গুলি জানুন!
বছর শুরু হতেই একের পর এক নতুন স্মার্ট ফোন বাজারের লঞ্চ হতে চলেছে। একই ফোন অনেক বছর ধরে ব্যবহার করার পর নতুন অ্যান্ড্রয়েড ও নতুন ফিচার সম্পন্ন অ্যান্ড্রয়েড ফোন কেনার ইচ্ছে প্রত্যেকের মধ্যেই থাকে। নতুন বছর শুরু হওয়ার পর যদি আপনি একটি ভালো কোম্পানির, নিত্যনতুন, অভিনব ফিচার সম্পন্ন এবং আপনার বাজেটের মধ্যে একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার প্রথম পছন্দের তালিকায় থাকতে চলেছে এই ফোনটি। জেনে নেওয়া যাক, Oppo Reno 15 FS 5G স্মার্টফোনের দাম ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে।
Oppo মোবাইল কোম্পানি তাদের Reno 15 সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এখনো পর্যন্ত ইতালিতে এই ফোনটি লঞ্চ হয়েছে। এই নতুন স্মার্টফোনটিতে প্রিমিয়াম AMOLED ডিসপ্লে, ফাস্ট চার্জিং, উন্নত ব্যাটারি, উন্নত ক্যামেরা দেওয়া রয়েছে।
ভারতীয় মূল্য : ইতালির বাজারে স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজের দাম রয়েছে 399 ইউরো, অর্থাৎ ভারতীয় মূল্যে ৪২ হাজার কাছাকাছি।
ডিসপ্লে : Oppo Reno 15 FS 5G স্মার্টফঞ্চির প্রিমিয়াম AMOLED FHD+ প্যানেল দেওয়া রয়েছে, যার মধ্যে ডায়নামিক 120Hz রিফ্রেশ রেট, 10-বিট কালার ডেপথ, 100 শতাংশ DCI-P3 কালার গামুট এবং 1, 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট সিস্টেম যুক্ত করা আছে। এর পাশাপাশি Splash Touch এবং Gloves Touch ব্যবস্থা রয়েছে। তা ছাড়া AGCDT STAR D+ প্রোটেকশন সিস্টেম যুক্ত করা হয়েছে।
প্রসেসর : Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে Snapdragon 6 Gen 1 5G প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 8GB LPDDR4X RAM স্মার্টফোনটিতে ভার্চুয়াল RAM এক্সপ্যানশনের সাপোর্ট সিস্টেম দেওয়া হয়েছে। স্টোরেজের জন্য 256GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 2TB পর্যন্ত বাড়িয়ে এই ইন্টারনাল স্টোরেজ বাড়ানো রয়েছে।
ক্যামেরা :
ফটোগ্রাফির জন্য Oppo Reno 15 FS 5G স্মার্টফোনে অনেক ধরনের ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। রেয়ার ক্যামেরা হিসেবে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল SmartSense SC532HS প্রাইমারি সেন্সর, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাংগেল লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর একসাথে দেওয়া রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য 50 Samsung JN5 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি : পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে 6, 500mAh বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে, যার মধ্যে ফার্স্ট চার্জিং ব্যবস্থা 80W ওয়্যার্ড ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিতে চার্জিং ব্যবস্থা এতটা উন্নত করা হয়েছে যে ফুল চার্জ হতে মাত্র ৫৪ মিনিট সময় লাগে। একবার ফুল চার্জ হয়ে গেলে অনেকক্ষণ চার্জ ফোন দিতে থাকে।
অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটিতে Wi-Fi 6, ডুয়েল 5G সাপোর্ট, Bluetooth 5.1, NFC, ডুয়েল সিম সহ eSIM সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো একাধিক অভিনব ফিচার যুক্ত করা হয়েছে। যার ফলে এই ফোনটি অন্যান্য বাজারে লঞ্চ হওয়া ফোনের সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান নিতে চলেছে।
ধুলো ও জল থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে Hi-Res Audio সাপোর্ট ও IP69 রেটিং দেওয়া হয়েছে। ফোনটির ওজন 189 গ্রাম এবং থিকনেস দেওয়া হয়েছে 8.14mm মধ্যে। এর ফলে, ফোনটি দৈনন্দিন ব্যবহারের জন্য একদম উপযোগী এবং অনেকক্ষণ ফোন ধরে কথা বলা বা ভিডিও দেখার জন্য উপযোগী।
এক কথায় বলা যায়, Oppo Reno 15 FS 5G স্মার্টফোনটি বিভিন্ন ফিচার যুক্ত হওয়ায় এক অনন্য স্মার্টফোন হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এই মুহূর্তে ইতালিতে লঞ্চ হয়েছে, তবে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। আপনার পছন্দের তালিকায় এই ফোনটি রেখে দিতে পারেন।



