JOBS

কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুল তরফে কর্মী নিয়োগ, আবেদন সংক্রান্ত তথ্য ও আবেদনের শেষ তারিখ জেনে নিন!

কল্যাণীর কেন্দ্রীয় সংস্থা অ্যান্ড্রু ইয়ুল কোম্পানির তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে জানানো হয়েছে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের কল্যাণীতে কাজ করার সুযোগ দেওয়া হবে। আপনিও যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকেন এবং একটি ভাল চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য এটা সেরা সুযোগ হতে চলেছে। প্রতিবেদনটি পড়ে চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিয়ে আবেদন করার সুযোগ করে নিন।

নিয়োগ সংস্থা : অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা : সংস্থার তরফে জানানো হয়েছে, ডেপুটি ইঞ্জিনিয়ার বা অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার এই দুই পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা দুটি।

বয়স সীমা : আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ থেকে ৪২ বছরের মধ্যে। তবে সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের কিছুটা ছাড় দেওয়া হবে।

আরোও পড়ুন : মাধ্যমিক ২০২৬ পরীক্ষায় খাতা দেখায় নতুন নিয়ম শুরু, মধ্যশিক্ষা পর্ষদের তরফে নতুন নিয়ম অনুযায়ী কি কি বিষয় জানা দরকার।

বেতন স্কেল : পদ অনুযায়ী নিযুক্তদের বার্ষিক বেতন স্কেল ভিন্ন রয়েছে। বেতন স্কেল দেওয়া হবে ৬ লক্ষ ৪৯ হাজার টাকা বা ৬ লক্ষ ৯৫ হাজার টাকা। এছাড়াও অন্যান্য ভাতা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থীদের মেকানিক্যাল, প্রোডাকশন, এরোনটিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেশিন টুলস ডিজ়াইন-এ ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও চার থেকে ছয় বছরের এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে লগইন আবেদনপত্র পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সবকিছু একবার যাচাই করে সাবমিট করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : এই নিয়োগ প্রক্রিয়ার কোনরকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তি অনুযায়ী পাঁচ বছরের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে।
আবেদনের শেষ দিন হলো ২৯শে জানুয়ারি। আপনি যদি উল্লেখিত বিভাগে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন এবং উপরে উল্লিখিত শর্ত যদি পূরণ হয়, তাহলে আবেদন করতে পারেন। তবে আবেদনের আগে অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে নিজে দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

karmasathi.in@gmail.com

karmasathi.in প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসে সরকারি চাকরি, সরকারি যোজনা, স্থানীয় খবর ও প্রশিক্ষণ আপডেট। আমরা প্রতিশ্রুতিবদ্ধ সহজ ভাষায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পান। karmasathi.in-এর সঙ্গে থাকুন, সবসময় থাকুন আপডেট ও এগিয়ে!
Back to top button