সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ৯১৭৫ শূন্য পদে কনস্টেবল নিয়োগ! আবেদনের শেষ তারিখ ও আবেদন সংক্রান্ত তথ্য জানুন বিস্তারিত।

আপনি কি অনেকদিন ধরেই পুলিশ ফোর্সে জয়েন করার জন্য অপেক্ষা করছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আজকের এ প্রতিবেদনটি আপনার ক্যারিয়ার গঠনের এক অন্য রাস্তা খুলে দেবে। সম্প্রতি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে একাধিক শূন্য পদে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়েরই আবেদন করতে পারবেন। যে সমস্ত প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন কারণ এই প্রতিবেদনে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থা: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে তরফ থেকে নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদের সংখ্যা: বিভিন্ন রাজ্য ভিত্তিক শূন্য পদ রয়েছে। মোট শূন্যপদ রয়েছে ৯১৭৫ টি। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শূন্য পদ রয়েছে ৭৫৪ টি। আপনি যে রাজ্য থেকে আবেদন করবেন সেই রাজ্যে শূন্য পদ দেখে নিয়ে আবেদন করবেন।

Read more: আপনার জন্য সুবর্ণ সুযোগ দিতে চলেছে LIC! বিনামূল্যে পাবেন শেয়ারের সুবিধা জানুন বিস্তারিত।

শূন্যপদের নাম: টেকনিক্যাল ও ট্রেডসম্যান ক্যাটাগরিতে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে।পদগুলো হলো কুক, ওয়াটার, ক্যারিয়ার, বার্বার, ওয়াসারম্যান ও সাফাই কর্মচারী, ড্রাইভার মোটর মেকানিক ভেহিকেল, কার্পেন্টার, মালি, টেলর পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা তার সমতুল্য কোন কোর্সে পাশ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে। যেমন ড্রাইভিং পদের জন্য ভারী ট্রান্সপোর্ট চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেডে আবেদনের জন্য ২ বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে এছাড়া ১ বছরের এই ট্রেডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা: ড্রাইভিং পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। এছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে আবেদন করার বয়স সীমা হলো ১৮ থেকে ২৩। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রাক্তন সমল কর্মীরা নির্দিষ্ট বয়স অনুযায়ী ছাড় পাবেন।

দৈহিক মাপ: পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি, গোর্খা জাতির পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি, তপশিলি উপজাতি ক্যাটাগরির পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬২.৫সেমি।

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি, গোর্খা জাতির মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫২.৫ সেমি, তপশিলি উপজাতির মহিলাদের উচ্চতা হতে হবে ১৫০ সেমি।

বুকের ছাতি: শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে হতে হবে
80 ও 85, গোর্খা জাতির পুরুষদের বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে হতে হবে 77 ও 82 এবং তপশিলি উপজাতির পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে হতে হবে 76 ও 81। দৈহিক ওজনের সাথে মানানসই উচ্চতা থাকতে হবে।

দৃষ্টিশক্তি: চশমা ছাড়া ন্যূনতম দূরের দৃষ্টি থাকতে হবে ৬/৬ ও ৯/৯ এবং চশমা ছাড়া কাছের দূরত্বে দৃষ্টিশক্তি থাকতে হবে এন৬ এবং এন৯।

রং চেনার ক্ষমতা: ড্রাইভিং পদের ক্ষেত্রে লং চেনার ক্ষমতা হতে হবে সিপি টু মানের, মেকানিক ভেইকেল পদের ক্ষেত্রে হতে হবে cp 3 মানের, অন্যান্য সবকটি পদের ক্ষেত্রে হতে হবে সিপি৪ মানের।

বেতন স্কেল: বিভিন্ন পদের ক্ষেত্রে মাসিক বেতন ভিন্ন রয়েছে। মোটামুটি বেতন স্কেল রয়েছে 21700 থেকে 69100 টাকা।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী নির্বাচিত করা হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, দৈহিক মাপঝোপ পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ট্রেডস টেস্ট এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে। সবকটি পরীক্ষায় নম্বর মিলিয়েই যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কুক, ওয়াটার, ক্যারিয়ার, বার্বার, ওয়াসারম্যান ও সাফাই কর্মচারী পদের ক্ষেত্রে পুরুষদের জন্য ১০ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড় এবং মহিলাদের ক্ষেত্রে ১২ মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। অন্যান্য পদের ক্ষেত্রে পুরুষদের জন্য ২৪ মিনিটে ৫ কিমি এবং মহিলাদের জন্য ৮ মিনিটে ১.৬ কিমি দৌড়।

লিখিত পরীক্ষায় থাকবে মাল্টিপল টাইপের কোশ্চেন। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। প্রশ্ন আসবে যে সমস্ত বিষয়গুলো থেকে সেগুলি হল জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিউনিং, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি বা হিন্দি ও এলিমেন্টারি ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয়ে। প্রতি বিভাগ থেকে ২৫ নম্বরের প্রশ্ন আসবে। সময় দেওয়া হবে ২ ঘন্টা।

আবেদন প্রক্রিয়া: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এবং তার জন্য প্রার্থীকে সর্বপ্রথম www.rect.crpf.gov.in এখানে প্রবেশ করতে হবে এবং তারপর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার সহযোগে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট ১০০-৫০০ কেবির মধ্যে, রঙিন পাসপোর্ট সাইজের ফটো ৫০-১০০ কেবির মধ্যে এবং সই ৫০-১০০ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সমস্ত কিছু একবার ভালো করে যাচাই করে আবেদনমূল্য জমা দিয়ে একটি রিসিভ কপি প্রিন্ট আউট করে রেখে দেবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য।

আবেদন মূল্য: জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির পুরুষদের জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা। মহিলা, তপশিলির উপজাতি এবং প্রাক্তন সমর কর্মীদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়া যাবে।

আবেদনের সময় সীমা: আবেদন করা যাবে ১৯ মে পর্যন্ত। যে সমস্ত প্রার্থীর মাধ্যমিক উত্তির্ন হয়ে আছেন, এরসাথে আইটিআই কোর্স পাশ করা ও সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার পছন্দ মতন একটি পদ বেছে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন এছাড়া আর অন্যান্য খুটিনাটি তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।